চটেছেন লতা!
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
বলিউডে পুরোনো দারুণ জনপ্রিয় গান নতুন রূপে আনা এখন নিয়মিত ঘটনা। এবার গত শতকের আশির দশকের বিখ্যাত গান ‘মুঙ্গারা মুঙ্গারা’র রিমেক করা হলো।
অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অজয় দেবগন অভিনীত ‘টোটাল ধামাল’ ছবিতে উষা মঙ্গেশকরের গাওয়া সেই জনপ্রিয় গানটি রয়েছে। এবার রিমেক করা গানটির সঙ্গে নেচেছেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। আশির দশকের ‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটি এখনো সমান জনপ্রিয়। লতা মঙ্গেশকরের বোন উষার সুরেলা গায়কির সঙ্গে তখন হেলেনের উদ্দাম নাচ রীতিমতো ঝড় তুলেছিল।
তবে রিমেক গানটি চলচ্চিত্রপ্রেমীদের হতাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে গানটির জন্য ‘টোটাল ধামাল’ টিমকে ট্রোল করছেন। এদিকে ভারতীয় সংগীতের সম্রাজ্ঞী লতা গানটি শোনার পর রীতিমতো চটেছেন।
প্রবাদপ্রতিম সংগীতশিল্পী লতা অত্যন্ত বিরক্তির সঙ্গে জানিয়েছেন, তাঁর ‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটির রিমেক পছন্দ হয়নি। তিনি এক পত্রিকাকে বলেছেন, ‘এখন কেউই আমার গাওয়া গান রিমেক করার আগে অনুমতি নেয় না। আগে আমাদের গান অত্যন্ত যত্ন এবং সেন্সের সঙ্গে তৈরি করা হতো। এখন সেই গানগুলোর আহুতি দেওয়া ভালো কথা নয়।’
‘মুঙ্গারা মুঙ্গারা’ গানটির আসল সুরকার ও সংগীত পরিচালক রাজেশ রোশন বলেছেন, ‘মনে হচ্ছে, সংগীতজগৎ নতুন গান বানানোর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’
‘টোটাল ধামাল’ ছবিতে ‘মুঙ্গারা মুঙ্গারা’ গানের দৃশ্যে সোনাক্ষী সিনহা ও অজয় দেবগনএদিকে ‘টোটাল ধামাল’ ছবির পরিচালক ইন্দ্র কুমার এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার পরিচালিত “ইশক” ছবির “নিদ চুড়ায়ি মেরি” গানটির রিমেক হয়। জনপ্রিয় এই গান রোহিত শেঠি তার ছবি “গোলমাল অ্যাগেইন”-এ ব্যবহার করেছিলেন। গানটির জন্য আমার কাছে কেউ অনুমতি নিতে আসেননি। মিউজিক লেবেলের কাছে সব স্বত্ব থাকে। তাই ওই লেবেলের মালিকের সবকিছু করার অধিকারও থাকে। তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কী করবেন।’
‘টোটাল ধামাল’ ছবিটি ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর মাধুরী দীক্ষিত আর অনিল কাপুর পর্দায় আসছেন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
