ঘূর্ণিঝড় ইদাই: সাত শতাধিকের প্রাণহানি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯
দক্ষিণ আফ্রিকার দেশগুলোতে আঘাত হানা ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে মোজাম্বিক, মালাওয়ি এবং জিম্বাবুয়েতে প্রাণহানি ৭৬১-এ দাঁড়িয়েছে। এতে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে মোজাম্বিক সরকার।
মোজাম্বিকের বন্দর শহর বেইরা থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড়ে বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৭০ কিলোমিটার। এরপর এটি আঘাত হানে পাশ্ববর্তী দেশ মালাওয়ি এবং জিম্বাবুয়েতে।
মোজাম্বিকের ভূমি ও পরিবেশ মন্ত্রী সেলসো কোরিয়া বলেছেন, ঘূর্ণিঝড়ে মোজাম্বিকে প্রাণহানি বেড়ে ২৪২ থেকে ৪৪৬-তে দাঁড়িয়েছে।
সাংবাদিকদের কোয়েরা বলেন, বর্তমানে পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো। যদিও এখনও সংকটপূর্ণ অবস্থা কাটেনি। তবে আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই ভালো।
এদিকে ঘূর্ণিঝড় ‘ইদাই’ এবং ভারী বর্ষণে জিম্বাবুয়েতে ২৫৯ জন এবং মালাওয়িতে প্রায় ৫৬ জনের প্রাণহানি হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ তিনটি দেশেই যারা বেঁচে আছেন তারা আটকে থাকা লোকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
দেশগুলোর মানুষ এখন খাদ্য, বাসস্থান এবং পানির ব্যাপক সংকটে রয়েছেন। তবে দেশগুলোর সরকার এবং বিভিন্ন সহায়তা সংস্থা তাদের সাহায্যে কাজ করছে।
সেলসো কোরিয়া বলেছেন, দেশটিতে বিভিন্ন বাড়িঘরের ছাদে এবং গাছে আটকে থাকা প্রায় এক হাজার ৫০০ জন মানুষ তাৎক্ষণিক উদ্ধারের অপেক্ষায় ছিলো। হেলিকপ্টার এবং নৌকার মাধ্যমে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
তবে প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যার পরিমাণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক সংস্থা।
চলমান এ দুর্যোগে কিছু স্থানে মানুষ কলেরা রোগে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।
আফ্রিকার দক্ষিণাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া দেশগুলোর চলমান সংকট মোকাবেলায় দেশটির জন্য ২০ মিলিয়্ন ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনও সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
