ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে ফাইনালে টটেনহ্যাম
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ৯ মে ২০১৯
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রূপকথার জন্ম দিলো ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। বার্সেলোনার বিপক্ষে লিভারপুলের অবিশ্বাস্য জয়ের পর আরো একটি অবিশ্বাস্য জয় দেখলেন বিশ্ববাসী। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা ইংলিশ ক্লাবটি দ্বিতীয় লেগেও পিছিয়ে পড়ে। ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের অবিশ্বাস্য এক জয় তুলে নেয় স্পার্স বাহিনী। আর এই জয়ের নায়কের নাম লুকাস মোউরা। দুদার্ন্ত এক হ্যাটট্রিক করে ৩-২ গোলের জয় এনে দেন টটেনহ্যামকে।
ঘরের মাঠ আমস্টারডাম অ্যারিনাতে টটেনহ্যামের বিপক্ষে শুরুতে গোল পেয়ে যায় ডাচ ক্লাব আয়াক্স। চতুর্থ মিনিটে দুসান তাদিচেন শট ফিরিয়ে দেন হুগো লরিস। সেই কর্নার থেকেই হেড দিয়ে গোল করে দলকে লিড এনে দেন দি লিট।
৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আয়াক্স। পেনাল্টি ডিবক্সের ভিতরে বাম পাশ থেকে দুসান তাদিচের পাস থেকে বল পেয়ে যান হাকিম জিয়েক। বাম পায়ের জোরালো শটে বল লক্ষ্যভেদ করেন তিনি। পিছিয়ে পড়ে ফাইনালের আশা ফিকে হয়ে যায় ইংলিশ ক্লাবটির।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে টটেনহ্যাম। আক্রমণের গতি বাড়িয়ে দেয় তারা। ৫৩ মিনিটে ডেলে আলী শট ফিরিয়ে দেন আয়াক্স গোলরক্ষক আন্দ্রে ওনানা। অবশ্য এরপরেই সাফল্যও পেয়ে যায় অতিথি দলটি। ৫৫ মিনিটে পাল্টা আক্রমণে ডেলে আলীর কাছ থেকে বল পেয়ে দারুণ এক গোলে ব্যবধান কমান লুকাস মোউরা।
এর তিন মিনিট পর আবারো মোউরার আঘাত। টটেনহ্যামের একটি আক্রমণ ঠোকাতে গিয়ে আয়াক্স গোলরক্ষক বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফসকে যাওয়া বল জটলায় দাঁড়িয়ে থাকা মোউরা পেয়ে যান। বল জালে জড়াতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
হতাশ আয়াক্সের খেলোয়াড়রা৬৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় আয়াক্স। কিন্তু সহজ সুযোগটি নষ্ট করেন জিয়েক। তাদিচের পাস থেকে বল পেয়ে গোলপোস্ট অনেকটা ফাঁকা পেয়েও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯ মিনিটে জিয়েকের আরো একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ৮৭ মিনিটে কর্নার থেকে হিউং মিন সংয়ের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন ওনানা।
ম্যাচের নাটকীয় মূহূর্তটি আসে ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে। ডেলে আলীর পাস থেকে ডিবক্সের ভিতরে বল পেয়ে মোউরা বাম পায়ের শটে বল ডান পাশ দিয়ে পাঠিয়ে দেন আয়াক্সের জালে। হ্যাটট্টিক পূরণ করে দলকে ৩-২ গোলে এগিয়ে দেন তিনি। এতে স্বপ্ন ভঙ্গের হতাশায় ডুবতে হয় স্বাগতিকদের।
এরপর আর কোনো সুযোগ পায়নি আয়াক্স। দুই লেগ মিলে ৩-৩ গোলে সমতায় ম্যাচ শেষ হলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে প্রথমবারে মতো ফাইনালে ওঠে পচেত্তিনোর শিষ্যরা।
আগামী ১ জুন মাদ্রিদেও ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘অল ইংলিশ’ ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে টটেনহ্যাম। সেই সঙ্গে দীর্ঘ ৬ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা যাবে ইংল্যান্ডে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
