ঘরের মাঠে কুপোকাত ম্যান সিটি-চেলসি
খেলা ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮

ডিসেম্বর মাসটা কি তবে অপেয়া হয়েই এসেছে ম্যানচেস্টার সিটির জন্য! চিত্রনাট্য কিন্তু সেরকমই। নভেম্বর পর্যন্তও ইংলিশ প্রিমিয়ার লিগে অপরাজিত ছিল ম্যানচেস্টার সিটি। ১৫ ম্যাচের ১৩টিতেই জিতেছিল। ড্র করে বাকি দুই ম্যাচে। কিন্তু সেই অপরাজিত গৌরব মুছে যাওয়াই শুধু নয়, ডিসেম্বরে ৩ ম্যাচের দুটিতেই হার পেপ গার্দিওলার দল।
গত ৮ ডিসেম্বর ম্যান সিটিকে প্রথম হারের স্বাদ উপহার দেয় চেলসি। এক ম্যাচ পর কাল আবার হারের তেঁতো স্বাদ গিলতে হয়েছে গার্দিওলার দলকে। গতকাল শনিবারের হারটা আবার নিজেদের ঘরের মাঠ ইতিহাদে। ম্যান সিটিকে তাদের মাঠে এসেই ৩-২ গোলে হারিয়ে দিয়েছে ক্রিস্টাল প্যালেস।
এই জয়ের পরও তাদের অবস্থান পয়েন্ট তালিকার ১৪ নম্বরে। কাল ম্যান সিটির ভাগ্য বরণ করতে হয়েছে চেলসিকেও। ব্লুজরা নিজেদের ঘরের মাঠ স্টাম্পঅের্ড ব্রিজে ১-০ গোলে হেরেছে লেস্টার সিটির বিপক্ষে। তবে ম্যান সিটি, চেলসি হারলেও শনিবার জয়োৎসব করেছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে আর্সেনাল ২-০ গোলে জিতেছে বার্নলির বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড কার্ডিফ সিটিকে উড়িয়ে দিয়েছে ৫-১ গোলে। সেটাও কার্ডিফের মাঠে গিয়ে।
.jpg?1545551827586)
চেলসির বিপক্ষে হারের ধাক্কা সামলে ম্যান সিটি গত ১৫ ডিসেম্বরই ফিরেছিল জয়ের ধারায়। নিজেদের মাঠে ৩-১ গোলে হারিয়েছিল এভারটনকে। কালও প্রথম এগিয়ে গিয়েছিল ম্যান সিটিই। ২৭ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে দেন গন্ডোগান। কিন্তু ৩৩ থেকে ৩৫-৩ মিনিটের মধ্যে দুই গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস। গোল দুটি করেন স্ক্লাপ ও টাউনসেন্ড। ৫১ মিনিটে লিড আরও বড় করে ক্রিস্টাল প্যালেস। পেনাল্টি থেকে এবার গোল করেন মিলোভোজেভিচ।
৩-১ গোলে পিছিয়ে পড়া ম্যান সিটি চেষ্টা করেছে ম্যাচে ফেরার জন্য। কিন্তু সিটির আক্রমণের ঢেউ বেশ ভালোভাবেই সামলে যাচ্ছিল ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডাররা। কিন্তু ৮৫ মিনিটে কেভিন ডি ব্রুইনকে আর আটকাতে পারেনি। এই বেলজিয়ান মিডফিল্ডারের গোল হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে।
ম্যান সিটির এই হারে শীর্ষ স্থান আরও পাকা হয়েছে লিভারপুলের। প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির চেয়ে এখন পূর্ণ ৪ পয়েন্টে এগিয়ে অলরেডরা। ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট লিভারপুলের। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যান সিটি। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে টটেনহাম। চেলসি ও আর্সেনাল দুই দলেরই পয়েন্ট সমান ৩৭ করে। তবে গোল ববধানে এগিয়ে থাকায় চেলসি চারে, আর্সেনাল পাঁচে।
দলের ব্যর্থতার দায় চাপিয়ে কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তার পরিবর্তে অন্তর্বর্তী কোচ করেছে সাবেক খেলোয়াড় ওলে গানার সোলসকাজেরকে। নরওয়েল ৪৪ বছর বয়সী সাবেক খেলোয়াড় কোচ হিসেবে অভিষেকেই দলকে এনে দিলেন ৫-১ গোলের বড় জয়। বিশাল এই জয়ের পরও ১৮ ম্যাচে মাত্র ২৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। মানে এখনো শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৯ পয়েন্টে পিছিয়ে!
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
