গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
চলতি মাস থেকে পরিবর্তন আসছে গ্রিন কার্ড এবং নন-ইমিগ্রান্ট স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের নতুন ওয়ার্ক পারমিটের আবেদন বা মেয়াদ বৃদ্ধির আবেদন ফরমে। এছাড়া ভিজিটর, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য আবেদন করার ফরমেও পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। এর ফলে কয়েক লাভ অভিবাসী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দফতরের কাগজপত্রের ফাঁদে পড়তে যাচ্ছেন।
পরিবর্তন ঘটবে তিনটি ফরমে, যেগুলো যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে অধিক ব্যবহৃত ফরম হিসেবে বিবেচিত। এগুলো হচ্ছে, স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে জন্য ‘ফরম আই—৫৩৯’; ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য ‘ফরম আই-৭৬৫,’ যেটির অফিসিয়াল নাম ‘এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট’ বা সংক্ষেপে ‘ইএডি,’ এবং গ্রিন কার্ড বা যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভের জন্য ্আবেদন করার জন্য ‘ফরম আই-৪৮৫’।
পুরোনো আবেদন ফরমগুলোর সময়সীমা শেষ হয়ে গেলে কেউ যদি ভুলবশতও সেগুলো পূরণ করে ইউএসসিআইএস এ পাঠান, তাহলে সেগুলো বিবেচনা না করে আবেদনকারীর কাছে ফেরত পাঠাবে। তাকে আবার নতুন করে নতুন ফরমে আবেদন করতে হবে। অতএব, যারা অভিবাসন প্রক্রিয়ার সংশ্লিষ্ট পর্যায়গুলোর জন্য আবেদন করতে আগ্রহী, তাদের সতর্কতার সঙ্গে ফরমের ওপরে মুদ্রিত তারিখ দেখে আবেদন করতে হবে। এতে আবেদনকারীর অহেতুক কয়েক সপ্তাহ অতিরিক্ত সময় লেগে যাবে। সেপ্টেম্বরের (২০২৬) মাঝামাঝি সময় থেকে উল্লিখিত তিনটি নতুন আবেদন ফরম কার্যকর হবে। পুরোনো সংস্করণগুলো আর গ্রহণ করা হবে না।
গ্রিন কার্ডের জন্য আবেদনের নতুন ফরম আই-৪৮৫ ইস্যু করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে, যেটি জানুয়ারি ২০২৫ থেকে ব্যবহৃত সংস্করণের স্থলাভিষিক্ত হচ্ছে। নতুন আবেদন ফরমে এমন কিছু প্রশ্ন যুক্ত হতে যাচ্ছে, যার মাধ্যমে মূল্যায়ন করা হবে যে, আবেদনকারী ভবিষ্যতে গ্রিনকার্ড লাভ করলে তার ‘পাবলিক চার্জ’ সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশংকা আছে কি না, তা মূল্যায়ন করা হবে। এ সম্পর্কে বর্তমান ফরমে দুটি আলাদা প্রশ্ন রয়েছে, একটি হচ্ছে, আবেদনকারী কর্তৃক অতীতে নেওয়া নগদ সহায়তা সম্পর্কিত এবং অন্যটি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সেবাগ্রহণ পরিচর্যা সম্পর্কিত। নতুন ফরমে প্রশ্ন দুটিকে একটি প্রশ্নে করে জানতে চাওয়া হচ্ছে আবেদনকারী কখনো তার নিম্ন আয়ের কারণে সরকারি কোনো সুবিধা গ্রহণ করেছেন কি না, এবং যদি গ্রহণ করে থাকেন, সেসব সুবিধার ধরন, কবে তা গ্রহণ করেছেন, কি পরিমাণ অর্থ গ্রহণ করেছেন, তা বিস্তারিত জানাতে হবে। অর্থ্যাৎ আবেদনকারীকে প্রমাণ তার আয় ও সম্পদের পরিমাণ নির্দিষ্ট আয় ও সম্পদসীমার নিচে ছিল এবং সে কারণে তাকে সরকারি সহায়তা গ্রহণ করতে হয়েছে।
ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে যুক্তরাষ্ট্রে নতুন করে অভিবাসী বা শরণার্থী গ্রহণ ক্ষেত্র বিশেষে বন্ধ এবং সাধারণভাবে হ্রাস করা হয়েছে, কিন্তু একই সঙ্গে শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ অবারিত করেছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
