গুলবাদিনের নেতৃত্বেই আফগানদের বিশ্বকাপ দল
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯
চমক দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের। স্কোয়াড ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যের। আর দলের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার গুলবাদিন নাইব। দলে আছেন সাবেক অধিনায়ক আসগর আফগান।
দীর্ঘদিন পর স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার হামিদ হাসান। তবে দলে জায়গা হয়নি জহির খান, শাপুর জাদরান, ফরিদ আহমেদ ও জাভেদ আহমাদির। কন্ডিশন যাই হোক, সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় মেগা ইভেন্টে এ স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী আফগান ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের দল আগেই ঘোষণা করেছে ৮টি দল। শুধু আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের চূড়ান্ত দল ঘোষণা বাকি ছিল। বলা যায় এবার অনেকটাই চমক দেখিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। মোহাম্মদ নবী ও রশিদ খানের সমালোচনার পরও নিজেদের দ্বিতীয় বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার গুলবাদিন নাইব। হঠাৎ করেই নেতৃত্ব হারানো আসগর আফগান টিকে গেছেন বিশ্বকাপ স্কোয়াডে।
তবে সম্প্রতি পারফর্ম করা দুই বাঁহাতি পেসার শাপুর জাদরান ও ফরিদ আহমেদের দলে জায়গা মেলেনি। যেখানে প্রায় তিন বছর আগে ওয়ানডে খেলা হামিদ হাসান ডাক পেয়েছেন। ৩১ বছর বয়সী এই পেসার সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালের জুনে। হামিদের সঙ্গে পেস অ্যাটাকে থাকছেন দৌলত জাদরান ও আফতাব আলম।
আফগানদের স্পিন বিভাগটা বেশ সমৃদ্ধ। রশিদ খান ও অভিজ্ঞ মোহাম্মদ নবীর সঙ্গে আছেন তরুণ ডানহাতি অফ স্পিনার মুজীব-উর-রহমান। আর এ কারণেই দলে জায়গা হয়নি লেগ স্পিনার কায়েস ও চায়নাম্যান জহীর খানের। এছাড়া মূল দলে জায়গা হয়নি ইকরাম আলী, করিম জানাত ও সাঈদ শিরজাদের। তবে এই তিন জনই রয়েছেন রিজার্ভ বেঞ্চে।
কন্ডিশন যাই হোক না কেন ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে এ স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী আফগান ক্রিকেট বোর্ড। এই যেমন স্কোয়াডে থাকা দুই ওপেনার মোহাম্মদ শাহাজাদ ও হযরতউল্লাহ জাজাই স্বভাব সুলভ ব্যাটিং উপহার দিতে বদ্ধপরিকর। তবে সবশেষ আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান জাভেদ আহমাদির। সেইসঙ্গে মিডল অর্ডারে দলের কান্ডারি হিসেবে আছেন নাজিবউল্লাহ জাদরান ও অলরাউন্ডার সামিউল্লাহ শিনওয়ারি। এছাড়া ব্যাটসম্যান নুর আলী জাদরান, রহমত শাহ দলের প্রয়োজনে জ্বলে উঠতে প্রত্যয়ী।
উল্লেখ্য, আগামী ১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযান।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
