‘গরু চরানো’ মাঠে লাল কার্ডের সঙ্গে পয়েন্টও হারাল বসুন্ধরা
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছিল বসুন্ধরা। নীলফামারী-ঢাকা-গোপালগঞ্জ—তিন মাঠেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন কলিন্দ্রেস-মতিনরা। কিন্তু আজ নোয়াখালীতে জিততে পারেননি তাঁরা, বিজেএমসির বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছেন।
এই মাঠে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল কীভাবে সম্ভব? বিজেএমসি ও বসুন্ধরা কিংসের ম্যাচটি দেখে থাকলে সবার আগে মনে উঁকি দেবে এই প্রশ্নটি। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের এবড়োখেবড়ো ন্যাড়া মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচ হওয়া ফুটবলে বাংলাদেশের তলানিতে থাকার বিজ্ঞাপন ফুটে ওঠে। মাঠের চেহারার মতো স্কোর লাইনের ডিজিটও সাদামাটা—গোলশূন্য ড্র। লিগে আজই প্রথমবারের মতো পয়েন্ট হারাল উড়তে থাকা বসুন্ধরা কিংস।
প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে উড়ছিল নবাগত বসুন্ধরা। নীলফামারী-ঢাকা-গোপালগঞ্জ—তিন ভেন্যুতেই প্রতিপক্ষকে দুমড়ে দিয়েছেন দানিয়েল কলিন্দ্রেস-মতিন মিয়ারা। নোয়াখালীতে গিয়ে থামল তাঁদের জয়রথ। বসুন্ধরা প্রতিপক্ষ বিজেএমসির সঙ্গে পেরে উঠল না কি নিজেদের সেরাটা দিতে পারল না বলে ‘গরু চরানো’র মাঠে? প্রশ্নটি উঠত না। যদি মাঠ দেখে ভীষণ হতাশ না হতেন নবাগত দলটির খেলোয়াড় থেকে কোচিং স্টাফ। দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন নোয়াখালীর ভেন্যুকে ‘গরু চরানো’র মাঠ বলেই উল্লেখ করেছেন।
বসুন্ধরার টানা পাঁচ জয়ের বিপরীতে ৬ ম্যাচে মাত্র দুই ড্রয়ে ২ পয়েন্ট ছিল বিজেএমসির পুঁজি। এমন একটি দল পেয়ে কোথায় উড়িয়ে দেবে, উল্টো বলের নিয়ন্ত্রণ রাখতে গিয়ে পরতে পরতে খাবি খেলেন কলিন্দ্রেসরা। প্রতিপক্ষের তুলনায় বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও অন্যান্য মাঠের মতো বল পায়ে জমিয়ে রাখতে পারছিলেন না তাঁরা। স্বাভাবিকভাবে বিজেএমসি হোম ভেন্যুতে নিজেদের খেলাটা ঠিকই খেলে আটকে দিয়েছে বসুন্ধরাকে। কপাল ভালো ৭৭ মিনিটে লাল কার্ড দেখে ডিফেন্ডার নাসিরউদ্দিন চৌধুরী মাঠ ছাড়ার পরেও ১০ খেলোয়াড় নিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বসুন্ধরা।
স্বাভাবিকভাব বিজেএমসির লক্ষ্য ছিল ড্র। মাঠে অহেতুক সময় নষ্ট করতে দেখা গেছে তাদের খেলোয়াড়দের। এ ছাড়া পোস্টের নিচে বসুন্ধরার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বিজেএমসির গোলরক্ষক আবদুল কাশেম মিলন। দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। আর একবার গোললাইন থেকে বল ক্লিয়ার করে বিজেএমসিকে বাঁচিয়েছেন ক্যামেরুনের সেন্টারব্যাক বাইবেক।
ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যেতে পারত বসুন্ধরা। ব্রাজিলিয়ান মার্কোস ভিনিসিয়ুসের শট দুর্দান্ত সেভ করেন বিজেএমসি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয় বসুন্ধরা। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। ৫৬ মিনিটে ডান প্রান্ত থেকে কলিন্দ্রেসের ক্রসে ভিনিসিয়ুসের হেড সেভ করেছেন মিলন। ৬৩ মিনিটে কলিন্দ্রেসের ফ্রি-কিকে গোলমুখের জটলা থেকে নাসিরউদ্দিন চৌধুরীর টোকা গোলমুখ থেকে স্লাইড করে রক্ষা করেছেন বাইবেক।
৭৭ মিনিটে এই নাসিরউদ্দিনকেই মাঠ ছাড়তে হয়েছে লাল কার্ড দেখে। গোল কিক থেকে উড়ে আসা বল দখলের লড়াইয়ে বিজেএমসি অধিনায়ক স্যামসন ইলিয়াসুকে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাঁকে। ১০ খেলোয়াড় নিয়েও বাকিটা সময় বেশ কয়েকবার আক্রমণে গিয়েছিল বসুন্ধরা। কিন্তু আজ প্রথমবারের মতো তারা গোল করতে হয় ব্যর্থ।
এই ড্রয়ে ৬ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে বসুন্ধরা। এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী লিমিটেড। আর ৭ ম্যাচ খেলে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে বিজেএমসি।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
