খেলাধুলায় সহযোগিতা করবে সিটি কর্পোরেশন : আইভী
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা সবসময় চেষ্টা করি খেলাধুলায় কিছু করার জন্য। আমাদের সহযোগিতা সবসময় থাকবে যে কোন ব্যাপারে। নারায়ণগঞ্জের ছেলেরা মাঠ দাবড়িয়ে খেলুক এটা আমরা চাই। আগে নারায়ণগঞ্জের অধিকাংশ ছেলে ঢাকার ক্লাবে খেলাধুলা করতো। কিন্তু এখন এটা কমে গেছে। আমরা চাই না এটা কমে আসুক। আমার যদি কোন সহযোগিতার প্রয়োজন হয় আমি করবো। নারায়ণগঞ্জ পূর্বের ঐতিহ্যে ফিরে আসুক আমরা এটা চাই।
৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়, কোচ, কর্মকর্তাবৃন্দ এবং খেলায় সংশ্লিষ্ট কাউন্সিলরদের ব্লেজার উপহার প্রদানের সময় তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ব্লেজার দেয়ার এই প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মেয়র আইভী বলেন, আমরা কথা দিয়েছিলাম সবাইকে ব্লেজার দিব। আমরা আমাদের কথা রেখেছি। এটা এমন কিছু না। এটা জাস্ট সম্মান। সবাইকে সম্মান করা হলো। সবাই দুর্দান্ত খেলছে। আর এজন্যই জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। যারা ছিলেন সকলেই সাপোর্ট দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও এরকম কোন আয়োজন হলে সিটি কর্পোরেশন সহযোগিতা করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা হোক এটা আমরা চাই।
তিনি আরও বলেন, ৩০ থেকে ৪০ বছর আগে নারায়ণগঞ্জ পৌরসভা থাকাকালীন সময়ে ৫ লাখ টাকা দিয়েছিলাম জেলা ক্রীড়া সংস্থাকে খেলাধুলার আয়োজন করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত কেন কোন আয়োজন করেন নাই না তা জানি না। কিন্তু আমরা করেছি। আগামী ২৬ মার্চকে সামনে রেখে খেলাধুলার আয়োজন করতে পারি। নারায়ণঞ্জ সিটি কর্পোরেশনের একটি নিজস্ব খেলোয়াড় টিম থাকতে পারে।
খেলোয়াড়রা মেয়র কাপ টুর্নামেন্টর আবেদন জানালে ডা. সেলিনা হায়াত আইভী বলেন, আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। তবে এখানে কোন বিদেশী খেলোয়াড় খেলতে খেলতে পারবে না। আমি চাই নারায়ণগঞ্জের ছেলেরা যেন খেলাধূলায় মনযোগী হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সবগুলো মাঠে কাজ করা হচ্ছে। এগুলো সচল রাখার দায়িত্ব খেলোয়াড়দের।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো: কবির হোসেন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদ, প্রধান নির্বাহী এ, এফ, এম, এহতেশামূল হক, পরিছন্ন কর্মকর্তা আবুল হোসেন, পরিছন্ন পরিদর্শক শ্যামল পাল, সিটি কর্পোরেশন ফুববল টিমের ম্যানেজমেন্টকারী আহাম্মদ আলী রেজা উজ্জল, প্রধান কোচ আজমল হোসেন বিদ্যুত, সহকারী কোচ আসলাম চৌধুরী ও ইকবাল বাবুসহ খেলোয়াড়রা।
প্রসঙ্গত, গত বছরের ১৯ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ - ১৭) রূপগঞ্জ উপজেলা ফুটবল দলকে ট্রাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
