খাসোগির ওপর একটি বুলেট ব্যবহার করব- মিত্রকে যুবরাজ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯
সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পরিকল্পনা এক বছর আগেই হয়, আর এ পরিকল্পনা করেন প্রভাবশালী সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নিজেই। ২০১৭ সালে তার এক মিত্রের সঙ্গে আলাপকালে যুবরাজ বলেন, তিনি খাসোগির ওপর একটি বুলেট ব্যবহার করবেন।
মার্কিন গোয়েন্দারা তার ওই ফোনালাপ জব্দ করেছে বলে দেশটি গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
গেল ডিসেম্বরে মার্কিন গোয়েন্দাদের তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিন সালমান তার শীর্ষ মিত্র তুর্কি আলদাখিলের সঙ্গে ওই কথোপকথন করেন। সেখানে বলা হয়, খাসোগি যদি তার পথ (সমালোচনা) থেকে ফিরে না আসে তাহলে তাকে জোরপূর্বক ফেরানোর চেষ্টা করা হবে। আর তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে তার দেহে একটি বুলেট ব্যবহার (হত্যা) করা হবে।
এই পরিকল্পনার কয়েক মাস আগেই ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাসোগি সৌদি সরকারের ব্যাপক সমালোচনা শুরু করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, বিবিসি বলছে, সৌদি আরবের কর্মকর্তারাই যে সাংবাদিক জামাল খাসোগিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত দল।
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান, যাকে খাসোগি হত্যার ‘মূল হোতা’ মনে করা হচ্ছে
তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তুরস্ক যখন ওই ঘটনার তদন্ত করার উদ্যোগ নেয় তখন সৌদি আরব বাধা দেয়ার সব চেষ্টা করেছে।
প্রসঙ্গত, সৌদি সরকার তথা প্রভাবশালী যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের কড়া সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাসোগিকে গত বছরের ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়।
প্রথমদিকে সৌদি আরব ঘটনাটিই অস্বীকার করেছিল। পরে আস্তে আস্তে হত্যার কথা পর্যন্ত স্বীকার করে। যদিও তারা বলছে, এই হত্যার সঙ্গে যুবরাজের কোনো সংশ্লিষ্টতা নেই।
কিন্তু এর আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ যে প্রতিবেদন দিয়েছে তাতেও বলা হয়েছে, খাসোগি হত্যার জন্য যুবরাজই দায়ী।
তবে বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে তার জামাতা ও উপদেষ্টা জারেদ কুশনারের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ট্রাম্প প্রশাসন এ ব্যাপারে শুরু থেকেই উদাসীনতা প্রদশন করে আসছে।
হত্যাকাণ্ডের কয়েক দিন পর তুরস্কের কর্মকর্তাদের অনুসন্ধানে যখন রোমহর্ষক তথ্য বেরিয়ে আসে, তখন সৃষ্টি হয় বিশ্বজুড়ে তোলপাড়।
জাতিসংঘ তদন্ত দলের প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক খাসোগিকে হত্যার ঘটনার যখন ১৩ দিন হয়, তখনও তুরস্কের তদন্তকারী কর্মকর্তাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। এভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল সৌদি আরবের পক্ষ থেকে।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডে সৌদি আরব ১১ জনকে বিচারের মুখোমুখি করেছে এবং তাদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। যদিও এসবের আশপাশে নেই ‘মূল অভিযু্ক্ত’ সৌদি যুবরাজের নাম।
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
