খালেদ খান : খসে পড়া নক্ষত্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
খালেদ খান খ্যাত ছিল ‘যুবরাজ’ ডাকনামে, সত্যিকার অর্থেও সে ছিল অভিনয় জগতের যুবরাজ। কীর্তিমান এই অভিনেতা আমাদের দেশের মঞ্চকে শোভিত করেছে অনন্য দ্যোতনায়।
তার অকাল প্রয়াণের আগে আমার সঙ্গে মঞ্চে অভিনয় করেছে আমারই নির্দেশিত রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটকে। এক সময় বলত, আতাউর ভাই, আমি আর পারছি না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ‘রক্তকরবী’ নাটকের কয়েকটি প্রদর্শনী বিশু চরিত্রে অভিনয় চালিয়ে যাচ্ছিল। পরে জানাল তার কণ্ঠস্বর আর কাজ করছে না।
মোটর নিউরন ব্যাধিতে ও অকালে আমাদের ছেড়ে চলে গেল। আমার নির্দেশিত ৮৪টি প্রদর্শনীতে ‘রক্তকরবী’ নাটকে ‘বিশু’ পাগলের ভূমিকায় সেরা অভিনয়টি করেছে খালেদ খান। তার বাচিক অভিনয় ছিল অনন্য।
নন্দিনীকে যখন গান শোনাত বিশুর চরিত্রে অভিনয়রত খালেদ খান- ‘তোমায় গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ/ওগো ঘুম-ভাঙানিয়া’ সে ছিল এক অপূর্ব অভিজ্ঞতা। এমন করে এ গানটি অন্য কোনো বিশুকে গাইতে আমি দেখিনি। আমি ‘রক্তকরবী’ নাটকে রাজার ভূমিকায় অভিনয় করতাম।
নন্দিনীর ভূমিকায় অভিনয় করত অপি করিম। আমার ধারণায় ‘রক্তকরবী’ নাটকের প্রাণ পুরুষ ‘বিশু’ এবং খালেদ খান এ চরিত্রে ছিল অতুলনীয়। খালেদ খান নাগরিক নাট্য সম্প্রদায়ের বেশ কয়েকটি প্রযোজনায় আমার সহঅভিনেতা ছিল। আমার নির্দেশনায় অভিনয় করেছে। আবার আমিও খালেদের নির্দেশনায় অভিনয় করেছি।
খালেদ খান আমার নির্দেশিত ‘ঈর্ষা’ নাটকে এক অকল্পনীয় পারঙ্গমতায় অভিনয় করেছিল। সৈয়দ শামসুল হক রচিত এই নাটক দীর্ঘ ছয়টি কাব্য সংলাপে সমাপ্ত।
এক একটি সংলাপের স্থায়ীত্বকাল ছিল ১৮ মিনিট থেকে ২০ মিনিট। খালেদ খান অভিনয় করত ‘যুবক’ চরিত্রে, সারা যাকের অভিনয় করতেন ‘যুবতীর’ ভূমিকায় এবং জামাল উদ্দিন হোসেন অভিনয় করতেন প্রৌঢ় চরিত্রে।
এ নাটকটি নাগরিক নাট্য সম্প্রদায়ের জন্য ছিল এক বিরাট পরীক্ষা এবং সে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছিলাম। এ নাটকটি যখন ‘কলকাতা একাডেমি অব সাইন্স অ্যান্ড আর্টস’ মঞ্চে মঞ্চস্থ হয়, তখন দর্শকের মাঝে ঝড় তুলেছিল।
এ ঘরানার নাটক ছিল তাদের দেখা প্রথম নাটক। খালেদ খানের অভিনয় কলকাতায় দর্শকদের স্তম্ভিত করে দিয়েছিল। বাংলা থিয়েটার কিংবদন্তি অভিনেতা ও নাট্য নির্দেশক শম্ভুমিত্র এ প্রযোজনা দেখে অভিভূত হয়েছিলেন। নাট্যকার সৈয়দ শামসুল হকও আমাদের সঙ্গী হয়েছিলেন।
খালেদ খানের অভিনয় দেখে কলকাতার দর্শকরা বলেছিলেন- যৌবনে শম্ভুমিত্র খালেদ খানের মতো অভিনয় করতেন। এরচেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।
নির্দেশক হিসেবে আমি দেখেছি, সামান্য ব্যাখ্যা দিলেই খালেদ খান সব বুঝে নিত। নির্দেশকের অভিপ্সাকে রূপায়িত করতে ওর বিন্দুমাত্র সময় লাগত না। প্রত্যেক অভিনেতাই পুরুষ অথবা নারী চরিত্রে নিজস্ব বাচনভঙির জন্যই একে অন্যের চেয়ে আলাদা হয়। শেকসপিয়রের হ্যামলেট নাটকের বিশ্বনন্দিত ৫-৬ জন অভিনেতা অভিনয় করেছেন।
প্রত্যেকেই ভালো কিন্তু আলাদা; কেবল দৈহিক ও বাচিক অভিনয়ের ভিন্নতার জন্য। খালেদ খান তার নিজস্ব বাচনভঙির জন্য সবার চেয়ে আলাদা হয়ে উঠেছিলেন এবং সে জন্যই মঞ্চে তাকে আলাদা করে চেনা যেত।
তার অভিনীত টেলিভিশন নাটকগুলোয় তাকে আলাদা করে চিহ্নিত করা যেত।
সংখ্যার দিক থেকে খুব কম হলেও চলচ্চিত্র অভিনয়ে খালেদ খান প্রতিভার পরিচয় দিয়েছিল। তার মধ্যে সদা প্রশিক্ষণরত এক সত্তা বাস করত; যে কারণে প্রথাগত সঙ্গীত সাধনা না করেও খালেদ খান রবীন্দ্রনাথের গান গাইত এক অনন্য পারঙ্গমতায় এবং মনোগ্রাহী আবৃত্তিও করত।
খালেদ খান ছিল আমার পুত্রবৎ। সে জন্য আমার সম্বোধন তার ক্ষেত্রে ভিন্ন হয়েছে। বিখ্যাত লেখক রশীদ হায়দার টাঙ্গাইল থেকে আগত এ যুবককে আমার বাসায় নিয়ে এসেছিলেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য করার জন্য।
তখন আমি বলেছিলাম- তোমাকে দিয়ে অন্য কিছু হলে হতেও পারে কিন্তু অভিনয় হবে না। সেই খালেদ খান যুবরাজই আমাকে ভ্রান্ত প্রমাণ করে সারা জীবনের জন্য আমার বিস্ময় হয়ে রইল। রবীন্দ্রনাথের অচলায়তন নাটকে আমার সহঅভিনেতা হিসেবে সে এ নিচের গানটি গাইত-
তুমি ডাক দিয়েছ কোন সকালে
কেউ তা জানে না
আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না
ফিরি আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে কেউ তো টানে না’।
খালেদ খান যুবরাজ সম্পর্কে প্রয়াণ দিবসে উল্লিখিত পঙ্ক্তিমালাই আমার ভালোবাসার উচ্চারণ। খালেদ খান যুবরাজ মুখে আগুন নিয়ে এসেছিলেন এবং সেই আগুন নিয়ে চলে গেল অসীমের ঠিকানায়।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
