ক্ষমতা থাকলে হিন্দুদের দেশ থেকে বের করে দেখান
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯
এনআরসির তালিকা প্রকাশের পর আসামের বিভিন্ন জায়গায় প্রতীক হাজেলা এবং এনআরসির লোগো জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছিল আসাম হিন্দু যুব ছাত্র পরিষদ। পাশাপাশি রাজ্যের প্রত্যেক জেলায় এনআরসি থেকে বাদ যাওয়া হিন্দু পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সংস্থাটি।
এবার সংস্থার সদস্যরা সরাসরি জানিয়ে দিয়েছেন, এনআরসিতে শেষ পর্যন্ত নাম না উঠলেও কোনও হিন্দুকে রাষ্ট্রহীন করা যাবে না। তারা সরাসরি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়েছেন।
সোমবার আসামের মাজুলী জেলায় খ্রিস্টান মিশনারীদের ধর্মান্তর কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালায় সংস্থাটি।
সংস্থাটির সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ১৬০০ কোটি টাকা খরচ করে একটি অসম্পূর্ণ এনআরসির তালিকা তৈরি করেছেন প্রতীক হাজেলা। মূলত হিন্দুদের বাদ দেওয়ার একটি বিরাট চক্রান্ত করেছেন তারা এবং এতে সরকারপক্ষের অনেকেই সহায়তা করেছেন।
তিনি আরও, “আমরা এতকিছু বুঝি না এবং বুঝতে চাইও না, ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র, এখানে কোনও হিন্দু বিদেশি হতে পারে না। আমরা এতদিন অপেক্ষা করেছি এবং বারবার তাদের কাছে বলেছি, এনআরসি প্রক্রিয়া শুদ্ধভাবে করা হোক। অথচ শেষমেষ একটি অসমাপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ১৯ লাখ লোকের নাম দেওয়া হয়েছে যার অধিকাংশই হিন্দু।”
সভাপতি বলেন, “আমরা হিন্দুত্ববাদী সংগঠন এবং আমাদের শাখা আসামের প্রায় প্রত্যেক এলাকায় রয়েছে। রাজ্যের বিভিন্ন হিন্দু ভাবাপন্ন সংগঠন সাধারণ মানুষকে সুরক্ষা দিতে আমাদের সঙ্গে মিলেমিশে কাজ করছে। ৩১ আগস্ট তালিকা প্রকাশের পর এনআরসি থেকে যারা বাদ পড়েছেন তাদের সঙ্গে যখন আমরা দেখা করলাম তখন জানতে পারলাম, ১৯৫২, ১৯৫৪ বা ১৯৬০ সালের নথি থাকার পরও এনআরসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে হিন্দু পরিবারদের। অনেক ক্ষেত্রে মা-বাবার নাম রয়েছে অথচ সন্তানের নাম তালিকায় ওঠানো হয়নি। অথচ সম্প্রতি আমরা দেখেছি বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় এক মুসলমান পরিবার ২০১৪ সালে বাংলাদেশ থেকে ভিসায় ভারতে এসে তাদের নাম এনআরসিতে অন্তর্ভুক্ত করেছে।”
তিনি আরও বলেন, ‘খবরে শোনা যাচ্ছে তার পরিবারের আরেক সদস্য বর্তমানে বাংলাদেশের নাগরিক অথচ ভারতবর্ষে তার ভোটার কার্ড ইত্যাদি রয়েছে। এভাবেই লক্ষ লক্ষ অবৈধ মুসলমান অনুপ্রবেশকারী এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করাতে সমর্থ হয়েছে আর প্রতীক হাজেলা হিন্দুদের নাম বাদ দিয়েছেন। আমরা প্রতীক হাজেলাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছি, সাহস থাকলে ১৯ লাখের তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির ধর্মীয় পরিচয় প্রকাশ্যে আনুন। আমি দাবি রেখে বলতে পারি প্রায় ১৪ থেকে ১৫ লাখ হিন্দু এই তালিকায় রয়েছেন। তবে শুধুমাত্র প্রতীক হাজেলাকে এর জন্য দায়ী করছি না আমরা, এই ব্যর্থতার সমান দায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারেরও। ৩১ আগস্ট যে তালিকা প্রকাশ করা হয়েছে এর মাধ্যমে একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও ভারত থেকে বের করে দেওয়া সম্ভব হবেনা বলে মনে করি আমরা।”
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
