ক্রিকইনফোর বর্ষসেরা তালিকায় মুশফিক-রিয়াদ-সাকিব
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো’র বর্ষসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তিন সিনিয়র ক্রিকেটার। ব্যাটিংয়ে মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদ আর বোলিংয়ে স্থান পেয়েছেন সাকিব আল হাসান।
আইসিসি’র বর্ষসেরা পুরস্কারের সঙ্গে ‘ইএসপিএন-ক্রিকইনফো অ্যাওয়ার্ড’র এই অংশে কিছু পার্থক্য আছে। এখানে মূলত টি-টোয়েন্টির সেরা পারফরম্যান্স হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ একটি নির্দিষ্ট ম্যাচে কার পারফরম্যান্স সেরা সেটিই নির্বাচিত করা হবে। এখানে শুধু রান করা নয়, বরং ম্যাচের সেরা পারফরম্যান্সই বিবেচনায় নেওয়া হয়েছে।
গত বছর নিদাহাস ট্রফিতে লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ২১৫ রানের বিশাল লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। এর আগে সর্বোচ্চ ১৬৫ রানের টার্গেট পেরোনোর অভিজ্ঞতা থাকলেও দুইশ’ রানের বেশি লক্ষ্য পাড়ি দেওয়া মোটেই সহজ কাজ নয়। কিন্তু সেই কঠিন কাজটি সহজ করে দেন মুশফিকুর রহিম।
মুশফিক যখন ক্রিজে নামেন বাংলাদেশের স্কোর তখন ১০০/২। ক্রিজে নেমে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওভার পিছু প্রয়োজনীয় রান কখনোই হাতের বাইরে যেতে দেননি তিনি। প্রচুর সিঙ্গেল নেওয়ার পাশাপাশি ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৫ বলে অপরাজিত ৭২ রান করেন তিনি।
শেষ চার ওভারে একসময় ৪০ রান দরকার ছিল, লঙ্কান বোলার জীভান মেন্ডিসকে ছক্কা হাঁকিয়ে সেই লক্ষ্য একসময় ৮ বলে ১৬ রানে নিয়ে যান মুশফিক। নুয়ান প্রদীপকে স্লগ শটে মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে শেষ ওভারের চার বলেই বাকি রান তুলে নেন তিনি।
নিদাহাস ট্রফির আরেক ম্যাচের নায়ক মাহমুদউল্লাহ এই তালিকায় স্থান পেয়েছেন। ওই ম্যাচে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১৬০ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে তামিম ইকবালের সেঞ্চুরি সত্ত্বেও টাইগারদের জয়ের পথ ছিল বন্ধুর। কঠিন পথ পাড়ি দিয়েই ৫ ওভারে ৫০ রান থেকে একসময় লক্ষ্য নামিয়ে আনেন শেষ ওভারে ১২ রান পর্যন্ত।
ওই ম্যাচে রান আউটের খাড়ায় পড়ে সঙ্গীকে হারান মাহমুদউল্লাহ। এরপর আবার নো বল নিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো, দুই দলের খেলোয়াড়দের বিবাদে জড়িয়ে পড়া আর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে অধিনায়ক সাকিবের খেলোয়াড়দের মাঠ ছেড়ে বেরিয়ে আসার আহবান মিলিয়ে এক টানটান উত্তেজনার মুহূর্ত।
সব ছাপিয়ে শেষ চার বলে ১২ রান প্রয়োজন। কিন্তু এমন এক মুহূর্তেও নিজের মনোযোগ ধরে রেখে প্রথম বলে চার, পরের বলে মিস ফিল্ডিংয়ের সুযোগে ২ রান এবং এরপর দুর্দান্ত এক ফ্লিকে ছক্কা হাঁকিয়ে পুরো দল আর পুরো দেশকে নাগিন ড্যান্সে উদযাপন করানো এত সহজ কাজ নয়।
সেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্সে আরও স্থান পেয়েছে ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের অপরাজিত ১০৩ রান, একই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ডার্সি শর্টের ৭৬ রান, ভারতের বিপক্ষে হেনরি ক্লাসেনের ৬৯ রান, বাংলাদেশের বিপক্ষে দিনেশ কার্তিকের অপরাজিত ২৯ রানের ইনিংস।
এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে ফখর জামানের ৯১ রান, ইংল্যান্ডের বিপক্ষে লোকেশ রাহুলের অপরাজিত ১০১ রান, ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার অপরাজিত ১০০ রান ও ভারতের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ৪৬ রানের ইনিংস।
ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের তালিকায় স্থান পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ২০ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি। গত বছরের শেষ দিকে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ জেতানো বোলিং উপহার দেন সাকিব। টি-টোয়েন্টিতে মাত্র তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে সাকিবের ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়ার দিনে সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
ওই ম্যাচে সাকিব আঘাত হানার আগে পাওয়ার প্লেতে ৫৯ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। সাকিব আক্রমণে এসেই উইন্ডিজ ব্যাটসম্যান নিকোলাস পুরানকে তুলে নেন। এরপর সাকিবের করা ১১তম ওভারে শিমরন হেটমায়ার ও ড্যারেন ব্রাভো তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। সাকিবের চতুর্থ শিকার কার্লোস ব্র্যাথওয়েট। তিনি অবশ্য স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে বিদায় নেন। সাকিবের পরের ওভারেই ফ্যাবিয়েন অ্যালেন বিদায় নিলে ১৩৮ রানে ৭ উইকেট হারায় উইন্ডিজ।
বর্ষসেরা টি-টোয়েন্টি বোলিংয়ের তালিকায় আরও স্থান পেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে শাদাব খানের ১৯ রানে ২ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অ্যাস্টন অ্যাগারের ২৭ রানে ৩ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভুবনেশ্বর কুমারের ২৪ রানে ৫ উইকেটের কীর্তি।
এছাড়া পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বিলি স্ট্যানলেকের ৮ রানে ৪ উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে কুলদিপ যাদবের ২৪ রানে ৫ উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে জো ডেনলির ১৯ রানে ৪ উইকেট, নিউজিল্যান্ডের বিপক্ষে শাহিন আফ্রিদির ২০ রানে ৩ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমাদ ওয়াসিমের ২০ রানে ৩ উইকেট ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রুনাল পান্ডিয়ার ৩৬ রানে ৪ উইকেটের অসাধারণ বোলিং পারফরম্যান্সও আছে এই তালিকায়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
