ক্রাইস্টচার্চে ক্রিকেটাররা নিরাপদ থাকায় দোহায় ফুটবলারদের স্বস্তি
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় প্রায় অর্ধশত মুসল্লী নিহত এবং অনেক আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন কাতারের দোহায় বিশেষ কন্ডিশনিং ক্যাম্পে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। ওই হামলায় আক্রান্ত হওয়া থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দেশটি সফররত বাংলাদেশের ক্রিকেটাররা। ওই মসজিদেই জুমার নামাজ আদায় করার কথা ছিল তামিম-মুশফিকদের।
ঘুম থেকে উঠেই বিভিন্ন টিভি চ্যনেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হামলার খবর জানার পর থেকে উদ্বিগ্ন হয়ে পড়েন কাতারে অবস্থানরত ফুটবলাররা। তারা বিভিন্নভাবে খবর নেয়ার চেষ্টা করেন ক্রিকেটারদের সর্বশেষ কী অবস্থা। দলের সঙ্গে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া অফিসার খালিদ মাহমুদ নওমী জাগো নিউজকে জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডে আমাদের ক্রিকেটারদের আল্লাহ রক্ষা করেছেন, এ জন্য ফুটবলারদের মধ্যে স্বস্তি এসেছে। তবে তাদের মধ্যেও একটা ভয় তৈরি হয়েছে। এমন অঘটন তো যে কোনো স্থানেই হতে পারে।’
শুক্রবার রাতে প্রস্তুতি ম্যাচ থাকায় অনুশীলন ছিল না ফুটবলারদের। সকালের নাস্তার পর তারা সব সময় ক্রাইস্টচার্চের খবর নেয়ার চেষ্টা করেছেন। চোখ রেখেছেন টিভি পর্দায় বিভিন্ন চ্যানেলে। দলের সবাই হোটেলের পাশের একটা মসজিদে জুমার নামাজ পড়েছেন। ক্রিকেটাররা নিরাপদ থাকায় তারা সেখানে শুকরিয়া আদায় করেছেন এবং টাইগাররা যেনো ভালোভাবে দেশে ফিরে আসতে পারেন এ জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।
বাফুফের মিডিয়া অফিসারের সঙ্গে যখন এ প্রতিবেদকের কথা হচ্ছিল তখন ফুটবলাররা দুপুরের খাবার শেষ করে যে যার কক্ষে ঘুমোচ্ছিলেন। যে কারণে কোনো ফুটবলারের সাথেই কথা বলা সম্ভব হয়নি। ক্রাইস্টচার্চের ঘটনা শোনার পর থেকে ফুটবলারদের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল তার বর্ণনা করেছেন খালিদ মাহমুদ নওমী, ‘পৃথিবীর কোথাও এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটুক তা কেউ চাননা। যখন জানা গেছে সেখানে বাংলাদেশিও নিহত হয়েছেন তখন ফুটবলাররা বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। আমাদের ক্রিকেটাররা মসজিদে প্রবেশের আগেই হামলা হয়েছে এবং তামিম-মুশফিকরা ভালো আছেন জানার পর কিছুটা স্বস্তি এসেছে ফুটবলারদের মধ্যে।’
দোহায় কেমন নিরাপত্তার মধ্যে আছেন বাংলাদেশের ফুটবলাররা? এমন প্রশ্নের জবাবে বাফুফের এ কর্মকর্তা বলেছেন, ‘এখানে আগে থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে আছেন ফুটবলাররা। হোটেলকক্ষ থেকে শুরু করে ফুটবলারদের যাতায়াতের সম্ভাব্য স্থানগুলো সিসি ক্যামেরার আওতাভুক্ত। তারপরও নিউজিল্যান্ডের ঘটনায় এক ধরণের উৎকন্ঠা তো আছেই।’
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
