ক্যারিবীয়ান ঝড় থামিয়ে ইংলিশদের জয়
প্রকাশিত: ১৫ জুন ২০১৯
বিশ্বকাপের ১৯তম ম্যাচে উইন্ডিজকে হারিয়ে সেমি ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে গেল ইংলিশরা। উইন্ডিজের দেয়া ২১২ রানের লক্ষ্য সহজেই ৮ উইকেটে পাড়ি দিয়ে এ জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড।
শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। তার সে পরিকল্পনাকে সফলভাবে বাস্তবে রূপ দেন বোলাররা। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ক্যারিবীয় ব্যাটসম্যানদের বেশি দুর এগুতে দেয়নি। মাত্র ২১২ রানেই আটকে ফেলে উইন্ডিজদের।

ব্যাট করতে নেমে কোটার পুরো ওভার খেলতে পারেনি উইন্ডিজ। ৪৪.৪ ওভার খেলতেই অল আউট হয়ে যায় জেসন হোল্ডারের দল। অল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ২১২ রান তুলতে পারে তারা।
শুরুতে ক্রিস ওকসের বলে এভিন লুইস ফেরেন ১ রান করে। ওকসের আউটসুইঙ্গারে বোল্ড হন তিনি। এরপর প্লাংকেটের বলে ৩৬ রান করা গেইল ফেরার পরেই উডের বলে ১১ রানে ফিরলেন শেই হোপ।
দ্রুত ৩ উইকেট হারানোর পর পুরান আর হেটমেয়ার হাল ধরেন দলের। দুজনে দেখেশুনে কিছু সময় খেলার পর ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হওয়া শুরু করেন। তবে ৩৯ রানে জো রুটের বলে তাকেই ক্যাচ দিয়ে বিদায় নেন হেটমেয়ার। তারপর ৯ রান করে আউট হন হোল্ডার।

রাসেল এসে ঝড় তোলার চেষ্টা করলেও থেমে যান ২১ রানে। ৬৩ করে পুরান আউট হওয়ার পর উইন্ডিজের চেষ্টা ছিল কোনভাবে পুরো ৫০ ওভার খেলা।
ব্র্যাথওয়েট ১৪ রানে ফিরলে সে আসাও জলে যায় উইন্ডিজের। শেষ ৩ ব্যাটসম্যানের কেউই আর রানের দেখা পাননি।
নিকোলাস পুরাণ ৬৩ রান করলেও আর কেউ তেমন অবদান রাখতে পারেনি উইন্ডিজ ইনিংসে। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন দুই ইংলিশ পেসার মার্ক উড ও জোফরা আর্চার। দুজনেই নেন ৩টি করে উইকেট। এছাড়া জো রুটও ২টি উইকেট নেন।

ফিল্ডিং এর সময় ইঞ্জুরিতে পড়ে জেসন রয় ও ইয়ন মরগান মাঠ ছেড়ে যান। জেসন রয় চোট পাওয়ায় বেয়ারস্টোর সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন জো রুট।
দুজনের জুটি জমে ওঠে শুরু থেকেই। রান তাড়া করায় ওভারপ্রতি ৪ রানের প্রয়োজন থাকলেও ৬ রান করে নিতে থাকেন দুজনে। তারা ১০ ওভারে কোন উইকেট না হারিয়েই তুলে ফেলেন ৬৩ রান।
দলীয় ৯৫ রানে গ্যাব্রিয়েলের বলে ৪৫ রান করে বেয়ারস্টো আউট হন। বেয়ারস্টোর আউটে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে নামেন ক্রিস ওকস। রুটের সঙ্গে শতাধিক রানের জুটি গড়ে ইংল্যান্ডের হাতের মুঠোয় ম্যাচ এনে দেন ক্রিস ওকস। দলীয় ১৯৯ ও ব্যক্তিগত ৪০ রানে ফিরে যান ওকস। দল তখন জয় থেকে কয়েক হাত দূরে।

অপরপ্রান্তে রুট তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি। সঙ্গী বেন স্টোকস অপরাজিত থাকেন ১০ রানে।
এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো ইংল্যান্ড। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে উঠে এসেছে মরগানের দল।
উইন্ডিজের জন্য অবশ্য সেমিফাইনালের সমীকরণ একটু কঠিন হলো। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে জেসন হোল্ডারের দল।
সংক্ষিপ্ত স্কোর
উইন্ডিজ ২১২ (৪৪.৪)
পুরাণ ৬৩, হেটমেয়ার ৩৯
উড ১৮/৩, আর্চার ৩০/৩
ইংল্যান্ড ২১৩/২(৩৩.১)
জো রুট ১০০*, বেয়ারস্টো ৪৫
গ্যাব্রিয়েল ৪৯/২
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
