ক্যান্সার রোগীদের বিশেষ গুরুত্ব দিচ্ছে কুর্মিটোলা হাসপাতাল
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ক্যান্সার রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। এখানে এখন ক্যান্সার রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধ আছে। এই হাসপাতালে অফিস সময়ে কোনও ক্যান্সার রোগী এলে তাকে সরাসরি ভর্তি করা হয়। অথবা অন্য সময়ে আসলে তাকে জরুরি বিভাগ থেকে ক্যান্সার বিভাগে পাঠানো হয়।
বুধবার (২৩ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন হাসপাতালটির সহকারী অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন।
তিনি বলেন, ‘আমাদের হাসপাতালে কোনও রোগী এলে, তাকে ভর্তি করা প্রয়োজন হলে আমরা সরাসরি ভর্তি করে নিই। এখানে নন পেয়িং এবং পেয়িং বেডের ব্যবস্থা আছে। তবে ক্যান্সার রোগীদের জন্য বরাদ্দ সবগুলো বেডই নন পেয়িং। এই হাসপাতালে এখন বিনামূল্যে ক্যান্সার রোগীদের ওষুধ দেওয়া হচ্ছে।’
বিনামূল্যে ওষুধের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা এখন শুধু ব্লাড ক্যান্সার ছাড়া অন্য সব ধরনের ক্যান্সারের ওষুধ রোগীদের দিচ্ছি। যেসব রোগীর আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের সবগুলো ওষুধ ফ্রি দেওয়া হয়। যাদের আর্থিক অবস্থা মোটামুটি ভাল, তাদের একটি ফ্রি দিয়ে অন্য ওষুধ কিনতে বলা হয়।’
প্রসঙ্গত, রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালটি ৫শ’ শয্যা বিশিষ্ট। এয়ারপোর্ট রোডে অবস্থিত হাসপাতালটি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আড়াইটা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার এবং যেকোনও সরকারি ছুটির দিনে বহির্বিভাগ বন্ধ থাকে।
হাসপাতালটির জরুরি বিভাগ সপ্তাহের সব দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে। এই হাসপাতালের জরুরি বিভাগের ফোন নম্বর +৮৮০২ ৫৫০৬২৩৫০ ৫৫০৬২২০১, ৫৫০৬২৩৪৯ (সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত)। মোবাইল নম্বর ০১৫৫৭ ২৪৭৭০৭, ০১৭৬৯ ০১০২০০ (সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত)।
এই হাসপাতালের বহির্বিভাগে যেসব সেবা পাওয়া যায় এরমধ্যে রয়েছে মেডিসিন, পেডিয়াট্রিকস, ইউরোলজি, ডটস কর্নার, অর্থোপেডিকস, কার্ডিওলজি, ডায়ালাইসিস, স্কিন, সার্জারি, অপথালমোলজি, ইএনটি, গাইনোকোলজি, ডেন্টিস্ট্রি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, নিউরো-সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিকস।
অন্তঃ বিভাগে রয়েছে মেডিসিন, পেডিয়াট্রিক মেডিসিন, নিউনেটাল, স্কিন, নেফ্রোলজি, কার্ডিওলজি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, নাক-কান-গলা (ইএনটি), ইউরোলজী, নেফ্রোলজি, কার্ডিওলজি, জেনেরাল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, অপথালমোলজি, ইউরোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, পেয়িং ওয়ার্ড, আইসিইউ, কেবিন, ক্যাজুয়ালটি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি।
সোমবার (২১ জানুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সরেজমিনে গিয়ে জানা যায়, এখানে সরাসরি কোনও ক্যানসার ওয়ার্ড নেই। তবে ক্যানসার রোগীদের জন্য মেডিসিন ওয়ার্ডে আলাদা বেডের ব্যবস্থা রয়েছে। পুরুষ ওয়ার্ডে ১৫টি এবং নারী ওয়ার্ডে ২০টি বেড রয়েছে।
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
