কোহলির কাজটা শেষ করলেন ‘ফিনিশার’ ধোনি
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি উইকেটে। মাইক হাসি মাইক্রোফোনের সামনে। রান তাড়ায় এমন ‘ত্রিমুখী’ মজা লুটে নেওয়ার সুযোগ মেলে খুব কমই। অ্যাডিলেডে আজ এমন উপলক্ষই পেয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। রান তাড়ায় খেলাটির তিন ‘সেরা’ এভাবেই নিজ নিজ ভূমিকা পালন করেছেন। কিছুটা ভুল হলো। কোহলি আর হাসি আছেন আগের মতোই। রান তাড়ায় কোহলি তো বরাবরই অনন্য। ভূমিকা পাল্টানোর পর হাসি মাইক্রোফোনের সামনেও সমান পারদর্শী। কিন্তু ধোনি, এত দিন কোথায় ছিল সেই জাদুকাঠি!
রান তাড়ায় এক সময় ভারতীয় ক্রিকেটের শেষ কথা ছিল ধোনি। কোহলি ব্যাপারটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন তা সত্য, আর তাই আজ দুজনকে একসঙ্গে উইকেটে থাকায় দুর্দান্ত কিছু দেখার আশা ছিল সমর্থকদের। কোহলি সেই দাবি মেটালেও ধোনি শুরুতে পারেননি। ৪ বল হাতে রেখে ভারতের ৬ উইকেটের জয়ে আসল ধোনিকে দেখা গেছে শেষ দিকে যিনি বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতেন। ৫৪ বলে ৫৫ রানের ইনিংসে তিনি ভারতকে জেতালেন মাত্র দুই ছক্কায়!
জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছিল ভারত। অম্বতি রাইড়ু (২৪) ফিরলে উইকেটে আসেন ধোনি। জয়ের জন্য ভারতের তখন দরকার ১১৪ বলে ১৩৮ রান। উইকেটে অন্য প্রান্তে কোহলি তখন ‘সেট’—৬৮ বলে ৫৩। এখান থেকে শেষ ৬০ বলে জয়ের সমীকরণ ৮৩ রানে নামিয়ে আনেন দুজন। কোহলি তখন ১০০ বলে ৯৫, ধোনি ২৪ বলে ১২! অর্থাৎ, ধোনির মন্থর ব্যাটিং পুষিয়ে নেওয়ার চাপটা ছিল কোহলির ওপর। ভারতীয় অধিনায়ক সেই চাপ উবে তুলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ১০৪ রানে তিনি যখন ফিরলেন জয়ের জন্য ভারত তখনো ৩৮ বলে ৫৭ রানের দূরত্বে। এখান থেকে ভারতকে জেতানোর দায়িত্ব পড়ে ধোনি ও দীনেশ কার্তিকের কাঁধে। শুধু ম্যাচ জেতানো নয় সিরিজ বাঁচানোরও গুরুদায়িত্ব।
তার আগে ভারতের ইনিংসকে একাই টেনেছেন কোহলি। দুই ওপেনার রোহিত শর্মা (৪৩) ও শিখর ধাওয়ান (৩২) ভালো শুরু পেলেও থাকতে পারেননি। কোহলি তিনে নেমে এই রান তাড়ার শেষে পর্বে শুধু থাকতে পারেননি। তার আগে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম অধিনায়ক হিসেবে ঠিকই তুলে নিয়েছেন ঝকঝকে সেঞ্চুরি। তাঁর ক্যারিয়ারের এই ৩৯তম সেঞ্চুরিটি অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারি কোনো দলের ব্যাটসম্যানেরও ১১তম আন্তর্জাতিক সেঞ্চুরিও—যা আবার সর্বোচ্চ।
দলের জয়ের শেষ পর্বে থাকতে না পেরে কোহলির নিশ্চয়ই আক্ষেপ হয়েছে? অধিনায়ক ফেরার পর কার্তিকের ‘সিনিয়র’ হিসেবে দায়িত্বটা একার কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করেছেন ধোনি। আর তাই ইনিংসের প্রথম বাউন্ডারিটি (ছক্কা) মেরেছেন ৩৮তম বলে। নাথান লায়নের ওই ওভারে (৪৫তম) ধোনি ১১ রান নিয়ে সমীকরণটি নামিয়ে আনেন ৩০ বলে ৪৪ রানে। হাতে ৬ উইকেট, ব্যাটিংয়ে ধোনি আর কার্তিক—হাস্যকর কিছু করে না বসলে ভারতের জেতাই স্বাভাবিক।
ঝাই রিচার্ডসনের করা পরের ওভারে ১০ রান তুলেছেন দুজন। একটি চারও মেরেছেন কার্তিক। অর্থাৎ শেষ ২৪ বলে দরকার ছিল ৩৪। স্টয়নিসের করা ৪৭তম ওভারে ভারতের ৯ রানে একটি চারের ভূমিকা ছিল কার্তিকের। ভারত শেষ তিন ওভারে ২৫ রানের দূরত্বে থাকতেও ধোনির ৪১* রানের ইনিংসে বাউন্ডারি বলতে ছিল এক ছক্কা! সিঙ্গেলস-ডাবলস পুঁজি করেই এই পথটুকু এসেছেন ধোনি। এই ৩৭ বছর বয়সে নিয়েছেন তিন রানও। সেটি ৪৭তম ওভারে, ধোনি-কার্তিকের দুর্দান্ত রানিং বিটুইন দা উইকেটের কল্যাণে বাউন্ডারি ছাড়াই ওভারে ৯ রান তোলে ভারত। শেষ দুই ওভারে ১৬ রানের দূরত্বে ছিল ভারত।
বোঝাই যাচ্ছিল, শেষ ওভারে লক্ষ্যটা যত সম্ভব ছোট রাখার চেষ্টা করবেন ধোনি-কার্তিক। তাই ঝুঁকি যা নেওয়ার ৪৯তম ওভারেই নিতে হবে। কিন্তু ওই ওভারেও কোনো বাউন্ডারি ছাড়া ৯ রান নিয়েছেন ধোনি-কার্তিক। এর মধ্যে কার্তিকের একটি স্কুপ শটে ধোনি দৌড়েই নিয়েছেন ৩ রান। জয়ের শেষ ওভারে ৭ রান দরকার ছিল ভারতের। বেহরেনডফের করা প্রথম বলেই ধোনি বুঝিয়ে দেন ঠিক কোন সময় ছক্কা মারা উচিত। লং অফের ওপর দিয়ে ভাসানো ছক্কায় ফিফটিও তুলে নেন এই ‘মাস্টার ফিনিশার’। পরের বলে ১ রান নিয়ে সিরিজটা ১-১ করেছেন সেই ধোনিই।
ভারতের এই দুর্দান্ত ৬ উইকেটের জয় ধোনির ৫৪ বলে অপরাজিত ৫৫ রানের পাশাপাশি কার্তিকের ১৪ বলে ২৫ রানের ইনিংসটিও কম গুরুত্বপূর্ণ নয়। ২টি চার মারলেও সীমানায় অস্ট্রেলিয়ান ফিল্ডারদের দুর্বলতার সুযোগ নিয়ে ডাবলস চুরি করেছেন কার্তিক। অধিনায়ক অ্যারন ফিঞ্চের তাতে মোটেও খুশি হওয়ার কথা নয়।
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
