কোরিয়ান স্পাইসি রামেন
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯
‘রামেন’ বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খাবার। নিজের ইচ্ছা মতো অনেক রকম সবজি দিয়ে এটা তৈরি করতে পারেন। কোরিয়ান স্পাইসি রামেন খুবই সহজ একটি রেসেপি। কোনো ঝামেলা ছাড়াই ঘরেই তৈরি করতে পারেন এই মজাদার রামেন। চলুন তবে দেখে নেয়া যাক কোরিয়ান স্পাইসি রামেন তৈরির রেসিপিটি-
উপকরণ: ১টি গাজর কুঁচি, ১টি মাশরুম পাতলা ও লম্বা করে কাটা, ২টি পেঁয়াজ কলি কুঁচি (সাদা ও সবুজ অংশ আলাদা), তেল ২ টে চামচ, আধা কাপ মুরগির মাংস সেদ্ধ, ১ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, আধা চা চামচ সয়া সস, আধা চা চামচ শুকনা মরিচ গুঁড়ো, আধা চা চামচ চিলি সস, ২ কাপ পানি, আধা কাপ কচি পালং বা পুঁই শাক, ২ টি ডিম, আধা চা চামচ গোল মরিচের গুঁড়ো, লবণ পরিমাণমতো।
প্রণালী: প্রথমে একটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কলির সাদা অংশটি হালকা করে ভেঁজে গাজর ও মাশরুম দিয়ে ভেঁজে নিতে হবে। এখন সেদ্ধ মুরগি দিয়ে দিন। এরপর চুলার আঁচ কমিয়ে এর মধ্যে সয়া সস, শুকনা মরিচ গুঁড়ো, নুডলস-এর প্যাকেটের ভিতরে থাকা মশলাটি ও চিলি সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাঁজতে হবে। এবার ২ কাপ পানি দিয়ে চুলার আঁচটি বাড়িয়ে অপেক্ষা করুন ফুটে আসা পর্যন্ত। পরিমাণমতো লবণ দিয়ে দিন। এরপর পানি ভালো করে ফুটে উঠলে, ইনস্ট্যান্ট নুডলস-টি না ভেঙে আস্ত পুরোটা দিয়ে দিন। এক সাইড দিয়ে শাকগুলো দিন, মনে রাখবেন শাকগুলো সাইডেই থাকবে।
এবার অন্য আরেকটি সাইড দিয়ে কাঁচা একটি ডিম ছেড়ে দিন। ফুটন্ত মশলার পানিটি চামচ দিয়ে ডিমের উপরে দিতে থাকুন যেন ডিমটি ভালোভাবে রান্না হয়ে যায় (পোঁচ আকৃতির হবে)। আস্ত নুডলস আলতোভাবে উল্টে দিন এবং নুডলস আস্তে আস্তে খুলে দিন, কিন্তু কোনো নাড়াচাড়া করবেননা, সব মিলিয়ে ফেলবেননা। রামেনের সব জিনিসগুলো এভাবে আলাদাই থাকে। পানি শুকিয়ে ফেলা যাবেনা, তাই আঁচ কমিয়ে রাখতে হবে। নুডলস ভালোভাবে রান্না হয়ে গেলে গোল মরিচের গুঁড়ো পুরোটার উপর দিয়ে ছিটিয়ে দিন, এরপর একটি বড় বাটিতে খুব সাবধানে নামিয়ে ফেলুন আর ডিমটি যেন ভেঙে না যায় তাই হাত দিয়ে আলতো করে নামিয়ে নিন। এখন উপরে পেঁয়াজ কলির সবুজ অংশটি ছড়িয়ে দিন ও একটি সেদ্ধ ডিম মাঝখান দিয়ে কেটে বাটির এক সাইডে দিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল মজাদার রামেন। এবার গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কোরিয়ান স্পাইসি রামেন।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
