কোরবানির পর রান্নাঘর কিভাবে পরিষ্কার রাখবেন
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯
এই কোরবানিতে রাঁধুনীদের ধকল গেছে বেশ। সেই সঙ্গে নোংরা হয়েছে রান্না ঘরটিও। যত যত্নসহকারেই রাঁধুন না কেন রান্নাঘর কালিঝুলিতে মাখা। রান্নার সময় মশলার ছিটেফোটা বিভিন্ন জায়গায় যেমনি ছড়ায়, তেমনি মাছ, মাংস রান্না করতে গেলেও তেল কিন্তু ছিটবেই। আর তাতেই আপনার সখের রান্নাঘর নোংরা ও তেল চিটচিটে হওয়াটা স্বাভিক। এ নিয়ে অনেকেই দুঃখ করে থাকেন।
এটা ঠিক যে, পাকশালাটি তকতকে না থাকলে রান্না করতে মন চায় না। আবার নিয়মিত পরিষ্কার না করলে ধোঁয়া, তরকারির ঝোল, ভাতের মাড় সব কিচেনে জমতে থাকে। এই দাগ জমে শক্ত হয়ে গেলে তা ওঠানোও মুশকিল। তাই নিয়ম করে রান্নার শেষে কিচেনের বেসিন, দেওয়াল থেকে তেল মুছে ফেলে রান্নাঘর সাফ করা খুবই জরুরি।
তবে এগুলো কিভাবে করবেন তা এবার জেনে নিন :
• রান্নার গ্যাসের চুলা ও তার আশপাশের অংশ রান্নাশেষে অবশ্যই মুছবেন। অল্প গরম পানিতে বাসন মাজার তরল গুলে নিয়ে মপ দিয়ে আভেন ও রান্নার জায়গাটি যত্ন করে পরিষ্কার করুন। রান্নার সময়ে পাশে পরিষ্কার কাপড় রাখুন। কিছু ছিটকে দেওয়ালে লাগলে সঙ্গে সঙ্গে মুছে নিন। তখন ফ্রিজ বা মশলাদানি খোলার দরকারেও ওই কাপড় ব্যবহার করুন। এতে দাগ লাগবে না।
• স্পঞ্জে এক ফোটা ডিশওয়াশার মিশিয়ে রান্নাঘরে রাখা ফ্রিজ, মাইক্রোওয়েভ আভেন, ব্লেন্ডারের বাইরের অংশ, সিঙ্ক রোজ পরিষ্কার করতে পারলে ভাল। সময়ের অভাবে সপ্তাহে অন্তত দু’-তিন বার সাফ করুন। এ কাজে বেশি দিন ফাঁকি দিলে ওই কালচে বাষ্প মেশানো তেলতেলে আঠালো ভাবটা স্থায়ী হয়ে যাবে। তখন সাধের অ্যাপ্লায়েন্সগুলোর চেহারা ফেরাতে কষ্টটা অনেক বেড়ে যাবে।
• আভেন পরিষ্কার করতে একটি বাটিতে পানির মধ্যে ভিনিগার বা পাতিলেবুর রস মিশিয়ে তা আভেনে গরম করুন। দু’মিনিট পরে বার করে নিন। সেই বাষ্পই আভেনের চারপাশে লেগে যাবে। পরে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন।
• ব্লেন্ডারের তরল রাখার পাত্রটি খুলে পাতিলেবু, পানি ও এক ফোটা ডিশওয়াশ দিয়ে আবার চালান। সবশেষে পরিষ্কার পানি ভরে চালিয়ে পানি ফেলে মুছে নিন।
• রান্নাঘর খোলামেলা হলে এবং ভেতরের জিনিসপত্র কম রাখলে চিটে কম হয়। ফ্রিজ, আভেন, মশলার তাক সুদৃশ্য ঢাকনায় মুড়ে রাখাই ভাল। মশলার কৌটা বা অন্য তৈজসপত্র কাবার্ডের ভেতরে রেখে পাল্লা বন্ধ রাখুন। এতে ওগুলো রান্নার তাপ ও ঝুল থেকে রেহাই পাবে। কারণ রান্না করার সময়ে ধোঁয়া উপরের দিকে ওঠে। ওই ধোঁয়া দেওয়াল, তাক আর মেঝেও নোংরা চিটচিটে করে দেয়। এসব সাফাইয়ের জন্য বাজারে প্রচুর লিকুইড ক্লিনার মেলে। এতে স্ক্রাবার ভিজিয়ে সপ্তাহে অন্তত দু’বার (রোজ না পারলে) পুরো জায়গাটা ধুয়ে মুছে শুকিয়ে নিলে রান্নাঘর জীবাণুমুক্ত ও পরিচ্ছন্ন থাকবে। মাসে একবার ঝুল ঝেড়ে নিন। মশলার কৌটাগুলো নিয়মিত পরিষ্কার করুন।
• ক্লিনিং প্রডাক্টের ব্যবহারবিধি পড়ে নিন। যে ক্লিনার দিয়ে সিরামিক স্ল্যাব বা দেওয়ালের টাইলস পরিষ্কার করবেন, কাঠের তাক তা দিয়ে মোছা চলবে না। সামান্য আয়াসে বাড়িতেই কিচেন ডি-গ্রিজার তৈরি করে নিতে পারেন। হালকা দাগের জন্য গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পরিষ্কার করবেন। কড়া তেলচিটে ছোপ হলে একটু ঘন ক্লিনার নিবেন। যেমন লেমন বেসড ক্রিম ক্লিনার। এক কাপ পানিতে ১/৪ ভাগ ভিনিগার মিশিয়ে ময়লা অংশে দ্রবণটি দশ মিনিট লাগিয়ে রাখুন। পরে পানি দিয়ে ধুয়ে নিলেই কড়া দাগগুলো উধাও হবে। কাঠের আসবাব হোয়াইট স্পিরিট দিয়ে মুছবেন। সাবধানতার জন্য এক ফোটা ক্লিনার দিয়ে অল্প দেওয়াল বা ক্যাবিনেট মুছে আগে পরখ করে নিন। এতে পেইন্ট বা পালিশের কোনও ক্ষতি হচ্ছে কি না দেখে নিন।
• রান্নাঘরে কিচেন চিমনি, হুড, এগজস্ট ফ্যান থাকলে ধোঁয়া, তেল বাষ্প হয়ে বাইরে বেরিয়ে যাবে। এতে রান্নাঘর থাকবে কেতাদুরস্ত। তবে এই প্রডাক্টগুলো নিয়মিত সাফাই জরুরি। পেশাদারকে ডেকে বছরে দু’বার চিমনি সার্ভিসিং করান। অটোক্লিন চিমনি হলেও সপ্তাহে এক দিন তেলের পাইপটি খুলে ধুয়ে নিন। চিমনির চারপাশ রোজ ভিজে কাপড় দিয়ে মুছে নিবেন। জানালার তাক, গ্রিল, এগজস্ট ফ্যানের খাঁজে খুব ময়লা জমে। প্রশিক্ষিত লোক ডেকে তা সাফ করাতে পারলে ভাল। নিজে করতে হলে একটা ছুরি দিয়ে গ্রিলের কোণ, ফ্যান ব্লেডের ফাঁকে আঁকড়ে থাকা ময়লা প্রথমে চেঁছে নিন। পরে বাসন মাজার সাবান কাপড়ে নিয়ে তা দিয়ে পরিষ্কার করে নিলেও চলবে।
এত ঝাড়পোঁছের পর নিজের হাত দুটিকেও ধুয়ে মুছে মোলায়েম করে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না যেন
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
