কোন খাবারগুলোতে অ্যালার্জি বেশি হয়?
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯
কোন খাবারে অ্যালার্জি থাকতে পারে আর কোনটি নিশ্চিন্তে খাওয়া যাবে তাই নিয়ে চিন্তায় পড়েন অনেকেই। কিন্তু কোনো খাবারে আপনার অ্যালার্জির সমস্যা হয় কি না তা বুঝতে হলে অন্তত একবার হলেও সেই খাবারটি খেতে হবে। কারণ আগ বাড়িয়ে কোনোভাবেই বলে দেয়া সম্ভব নয় যে কোন খাবারের কারণে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে।
এমনকিছু খাবার আছে যেগুলো খেলে মানুষের অ্যালার্জির সমস্যায় পড়ার হার বেশি। তবে সেটি যে সবার ক্ষেত্রেই ঘটবে এমন নয়। চলুন জেনে নেয়া যাক সেই খাবারগুলো কথা যেগুলো খেলে অ্যালার্জির ভয় বেশি-

দুধ: প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির জন্য দুধের উপর নির্ভরশীল হতেই হয়। কিন্তু দুধ খেলে কারো কারো অ্যালার্জির সমস্যা হয়। বিশেষ করে গরুর দুধে এই সমস্যা দেখা দিতে পারে। তিন বছরের কম বয়সী শিশুদের মধ্যে আড়াই শতাংশ শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। দুধে অ্যালার্জি থাকা আর ল্যাক্টোজ ইনটলারেন্স কখনোই এক নয়। তবে ৩ বছরের উপরে এই এলার্জি কমতে থাকে এবং প্রাপ্ত বয়স্কদের মাঝে খুবই কম দেখা যায়।

ডিম: দুধের মতোই ডিমও একটি পুষ্টিকর ও শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান। তবে ডিম খেলেও অ্যালার্জি দেখা দিতে পারে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে। অধিকাংশ শিশুই দুধের মতোই ডিমের অ্যালার্জিতে ভোগে। বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে এই অ্যালার্জি হয়। যদি কারও ডিমের কারণে শরীরে এলার্জির সৃষ্টি হয়, তাদের ডিম খাওয়া থেকে বিরত থাকাই শ্রেয়।

গাছ বাদাম: বাদাম খেতে কে না পছন্দ করে! বিভিন্ন ধরনের ডেজার্ট কিংবা এমনিতেই মুঠো মুঠো বাদাম খেতে বেশ লাগে। কিন্তু কাজু, পেস্তা, আমন্ড, আখরোট, ব্রাজিল নাট, এই ধরনের গাছ বাদাম খেলে অনেকেরই অ্যালার্জি হতে পারে। তবে কোনো এক ধরনের বাদামে অ্যালার্জি থাকা মানেই অন্য বাদামেও অ্যালার্জি হবে এমনটা নাও হতে পারে।

চিনা বাদাম: সব ধরনের বাদামের মধ্যে চিনা বাদাম সবচেয়ে বেশি পরিচিত। দুঃখের বিষয় হলো এই বাদামের কারণেও অ্যালার্জি দেখা দিতে পারে খুব বাজেভাবে। শিশুদের মধ্যে প্রায়ই চিনা বাদামে অ্যালার্জি দেখা যায়। গবেষণায় দেখা গেছে চিনাবাদাম এলার্জি ৪-৮ শতাংশ শিশু এবং ১-২ শতাংশ বয়স্কদের উপর প্রভাব ফেলে।

শেল ফিশ: শেল ফিশ নামের কোনো মাছকে চিনতে পারছেন না তাই তো? আসলে এ নামে কোনো মাছ নেই। বরং শেল ফিশ বলতে সেই ধরনের মাছকে বোঝায় যে মাছ শক্ত খোসা বা আবরণ দ্বারা ঢাকা থাকে। এ ধরনের মাছ থেকে অ্যালার্জি হওয়া খুবই সাধারণ একটি ঘটনা। বিভিন্ন প্রকারের শেল ফিশ যেমন চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় খাবার যার শক্ত খোল রয়েছে তার থেকেই অ্যালার্জি হয় বিশ্বের প্রায় ৬০ শতাংশ মানুষের।

গম বা গমের আটার তৈরি খাবার: ভাতের পরপরই আটা দিয়ে তৈরি খাবার রয়েছে আমাদের প্রধান খাদ্যের তালিকায়। কিন্তু গমের আটা, পাউরুটি খেলে অ্যালার্জি অনেকের মধ্যেই দেখা যায়। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে, তাহলে বার্লি বা অন্যান্য দানাশস্যের ক্ষেত্রেও সেই অ্যালার্জি দেখা যেতে পারে।

সয়াবিন জাতীয় খাবার: সয়াবিনে বড়দের ক্ষেত্রে তেমন সমস্যা না থাকলেও সাধারণত শিশুদের ক্ষেত্রে সয়াবিন জাতীয় খাবার থেকে অ্যালার্জি দেখা যায়। সাধারণত সয়া বিনস, সয়া মিট এবং সয়া মিল্কে অ্যালার্জি অধিকাংশ ক্ষেত্রেই ১০ বছর বয়সের পর থেকে কমে আসে।

মাছ: কারও কারও ক্ষেত্রে কোনো এক বিশেষ প্রকার মাছে অ্যালার্জি থাকে, আবার অনেকের স্যালমন, টুনা, ম্যাকরলে জাতীয় সামুদ্রিক মাছ খেলে অ্যালার্জি হয়। আপনার যদি কোনো মাছে অ্যালার্জি থাকে তবে সেই মাছ এড়িয়ে চলা উত্তম।
এসব ছাড়াও বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকের অ্যালার্জি হয়। যেমন বেগুন, গাজর, টমেটো, পিচ ফল, কলা থেকেও অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। কোনো খাবার থেকে আপনার অ্যালার্জির সমস্যা দেখা দিলে তা অন্যের ক্ষেত্রেও অ্যালার্জির কারণ হবে, এমনটা নয়। তাই যে খাবারে আপনার অ্যালার্জি হয়, সেই খাবার খাওয়া থেকে আপনিই বিরত থাকুন। অন্যের সমস্যা না হলে তাকে খেতে বারণ করবেন না।
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
