কোটা সংস্কার আন্দোলন: মামলার ফাঁদে হাজারো শিক্ষার্থী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলনে জড়িত সন্দেহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের হাজারো শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুরঙ্গের ভেতর থেকে তুলে এনে অরাজাকতাকারিদের বিচার করা হবে। যারা সরকারি বিভিন্ন স্থাপনায় সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হবে।
সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর নাম রয়েছে। অজ্ঞাতনামার নামে হাজারের ওপর মামলা হয়েছে ঢাকা জাহাঙ্গীর নগর, শাহ জালাল বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বগুড়া আজিজুল হ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেও বিরুদ্ধে।
পুলিশকে মারধর ও জখম করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর রূপনগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে। দুটি মামলায় অজ্ঞাতনামা শিক্ষার্থীসহ এক হাজার থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলার বাদী পুলিশ। অন্য মামলার বাদী নিজেকে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৭ নম্বর ওয়ার্ডের একজন ‘সক্রিয় সদস্য’ হিসেবে উল্লেখ করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় আরেকটি মামলা হয়েছে। এ মামলার বাদী পুলিশ। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে রাজধানীর শাহবাগ থানায় (১২-২১ জুলাইয়ের মধ্যে) ১১টি মামলা হয়েছে। এর মধ্যে ৯টি মামলার বাদী পুলিশ। ২টি মামলার বাদী ছাত্রলীগের দুই নেতা। এসব মামলায় অজ্ঞাত আন্দোলনকারীদের আসামি করা হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী আসামি
শেরেবাংলা নগর থানায় করা মামলার এজাহারে বলা হয়, কোটা সংস্কারের দাবিতে ১১ জুলাই বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। ইটের আঘাতে দুজন পুলিশ কর্মকর্তা রক্তাক্ত ও জখম হন। এ ছাড়া আরও অনেক পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হন। একপর্যায়ে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
২১ জুলাই করা এ মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদ আহম্মেদ, আহমেদুল কবির, মো. রায়হান, সৌরভ, শাহরিয়ার, মোহাইমিনুল, আহসান হাবীব, আনাস, সাগর, ইমরান, আহসান হাবীব (১), ওয়াসিউল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আলতাফ, সেলিম রেজা, নূরু ইসলাম, আসিফ, রিফাত (অ্যাগ্রো ফরেস্টিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ), শাকিব ও মৃদুল।
এ মামলার বাদী শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামান ২৩ জুলাই মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ মামলায় কোনো আসামি গ্রেপ্তার হননি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীর নামে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের কক্ষ ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীসহ ২০ জনকে আসামি করা হয়েছে। রাজশাহী মহানগরের মতিহার থানায় ১৭ জুলাই মামলাটি করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: অজ্ঞাতনামা ছাত্রছাত্রীদের নামে মামলা
কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অজ্ঞাতনামা’ ছাত্রছাত্রীদের নামে ঢাকার আশুলিয়া থানায় মামলা হয়েছে। ১৭ জুলাই মামলাটি করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহম্মেদ।
মামলার এজাহারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৯তম ব্যাচের নবীন রহমান, একই বিভাগের ৪০তম ব্যাচের মো. মেহেদী ও হিরন এবং অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের সাগরের নাম উল্লেখ রয়েছে। চারজনই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাঁরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে
বিইউবিটির ৫০০ অজ্ঞাত শিক্ষার্থীর নামে দুই মামলা
রাজধানীর রূপনগর থানায় বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) অজ্ঞাত ৫০০ ছাত্রের বিরুদ্ধে ১৭ জুলাই করা পৃথক দুই মামলার একটির বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া।
শিক্ষার্থীদের দমিয়ে দিতে মামলা
কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সাংবাদিকদের বলেছেন, মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। শিক্ষার্থীরা কোনো সহিংসতার সঙ্গে জড়িত নন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পুরোপুরি দমিয়ে দেওয়ার জন্য নাম উল্লেখ করে মামলা দেওয়া হচ্ছে বলে মনে করেন তিনি।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
