কেউ ডিস্টার্ব করছে? নিমিষেই বের করুন তার তথ্য
প্রকাশিত: ৮ জুন ২০১৯
মোবাইল ফোনের মাধ্যমে আমাদের অনেক প্রয়োজনীয়তা মিটেছে। বিশেষ করে এই ডিভাইসটির সাহায্যে খুব দ্রুত একদেশ থেকে একদেশে আমরা খোঁজ-খবর নিয়ে থাকি। একটা সময় যখন মোবাইল ফোন ছিল না, ওই সময় কাউকে কোনো খবর জানাতে হলে একমাস বা তারচেয়ে বেশি সময় প্রয়োজন হত। কারণ ওই সময় খবরের আদান-প্রদান করা হত চিঠির মাধ্যমে। এরপর ইন্টারনেট এসে সহজ হয় যোগাযোগ।
ইন্টারনেটের পরপরই আসে মোবাইল ফোন। যা আমাদের যোগাযোগকে আরো অধিকতর সহজ করেছে। এতে শুধু মেইল বা মেসেজ নয়, অনায়াসে তার কণ্ঠ শুনে আপনি খোঁজ-খবর নিতে পারছেন। এমনকি ভিডিও কলের মাধ্যমে তাকে দেখতেও পারছেন। তবে প্রত্যেকটা আবিষ্কারের যেমন সুবিধা রয়েছে, তেমন রয়েছে অসুবিধাও।
আপনি যখন কোনো ফোন ব্যবহার করবেন তখন আপনার নাম্বারটি সকলের কাছে পরিচিত হবে এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হল, একটি ফোন থাকা মানে সেখানে পরিচিত-অপরিচিত মানুষের কল আসা। আপনারও সেটি আসবে। এর মাধ্যমে ফোনে অপরিচিত নম্বর এসে হয়রানির শিকারও হবেন আপনি। একটি ফোনে এমন এমন নাম্বার থেকে কল আসবে, আপনি বুঝেও উঠতে পারবেন না, কে সে? এই সময় আপনি কী করবেন?
আধুনিক সময়ে এসে তা নিয়ে ঘাবড়ানোর কোন কারণ নেই। কারণ আধুনিক প্রযুক্তির যুগে আপনি কিছু পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই অপরিচিত ব্যক্তির পরিচয় জানতে পারবেন। আর পরিচয় জানা মানে ডিস্টার্ব থেকে নিজেকে রক্ষা করা। কিন্তু কীভাবে সেটা? অনেকেই এই নিয়ম জানেন আবার অনেকেই জানেন না। আর যারা জানেন না তাদের জন্য আজকের এই লেখা। আজ আমি পাঠক বন্ধুদের জানাবো, কীভাবে খুব সহজে একজন অপরিচিত মানুষকে চিনতে পারবেন।
তবে অপরিচিত মানুষটিকে চিনতে হলে আপনার দরকার হবে একটি স্মার্ট ফোন আর তার মোবাইল নম্বর আর কিছু অ্যাপ্লিকেশন। তাহলে খুব সহজেই আপনি বের করতে পারবেন সে মানুষটিকে। চলুন মোবাইল নাম্বার দিয়ে অপরিচিতের পরিচয় কীভাবে বের করবেন, জেনে নেয়া যাক। প্রথমে এই কাজের জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে-স্টোরে। সেখানে রয়েছে কিছু মোবাইল ট্র্যাকিং অ্যাপস। এছাড়াও রয়েছে কিছু ওয়েবসাইট। এই অ্যাপ এবং সাইটগুলো মোবাইল নাম্বারটি ট্র্যাক করে, সেটি কার নাম্বার খুব সহজেই জানিয়ে দিতে পারে।
True caller (ট্রু কলার)
ট্রু কলার হলো একটি মোবাইল ট্রাকিং অ্যাপ। এর মাধ্যমে আপনি সহজেই একজন অপরিচিত মানুষকে চিনতে পারবেন। আর এই কাজের জন্য এটি খুব জনপ্রিয়। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি খুব সহজেই পাওয়া যায়। প্রথমে অ্যাপটি আপনি আপনার মোবাইলে ফোনে সেভ করে নিন। এরপর এটি ইন্সটল হয়ে গেলে নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে সেটি কার নাম্বার। যদি সেই নাম্বারটা আপনার ফোনে সেভ থাকে তাও সে জানাবে, আর না থাকলেও সে জানাবে। অ্যাপটি মূলত ওয়াইফাই নেটওয়ার্ক এর মাধ্যমে নাম্বারটি ট্র্যাক করে। তাই এর জন্য আপনাকে সব সময় মোবাইলে ইন্টারনেট সংযোগ রাখতে হবে।
Whoscall (হুসকল)
হুসকল হল ট্রু কলার এর মত একটি অ্যাপ। এটি ট্রু কলারের বিকল্প অ্যাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে খুব সহজেই পাওয়া যায়। প্রথমে ঠিক আগের মত এটি মোবাইলে ইন্সটল করে নিতে হবে। এরপর একইভাবে অ্যাপটি আপনাকে অপরিচিত ব্যক্তির পরিচয় জানাতে সক্ষম হবে। এই অ্যাপটি ২০১৯ সালে প্রথম বাজারে আসে। জানা গেছে, এখনো পর্যন্ত এটি প্রায় ৭০ মিলিয়নের বেশী ডাউনলোড হয়েছে। এই অ্যাপটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি ভুয়া কলকে ব্লক করে দিতে পারে অনায়াসে।
Find and Trace (ফাইন্ড এন্ড ট্র্যাক)
ফাইন্ড এন্ড ট্র্যাক। এটি কোন অ্যাপ নয় এটি একটি ওয়েবসাইট। এই ওয়েবসাইট যে কোন নাম্বারের তথ্য বের করে দিতে পারে খুব সহজেই। শুধুমাত্র নাম্বার নয়, অজানা গাড়ির নাম্বার, অজানা ল্যান্ডলাইনের নাম্বার, অজানা পিনকোড, এসটিডি, আইএসডি কোডসহ ইত্যাদি খুঁজে বের করতে পারে এটি অনায়াসে। সাইটটিতে ঢুকে আপনার সেই মোবাইল নাম্বারটি প্রবেশ করিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি সেই মোবাইলের অনেক তথ্যই পেয়ে যাবেন। তবে এই ওয়েবসাইটটিতে আপনি কলারের নাম সব সময় খুঁজে নাও পেতে পারেন। তারপরেও এই সাইটটি বেশ জনপ্রিয়তার সঙ্গে কাজ করে আসছে। আপনি চাইলে এটি ব্যবহার করে দেখতে পারেন।
Mobile Number Locator (মোবাইল নম্বর লোকেটর)
মোবাইল নম্বর লোকেটর হল একটি ট্র্যাকিং অ্যাপ। এর জনপ্রিয়তাও খুব বেশী। এই অ্যাপের সাহায্যে অচেনা নম্বর থেকে ফোনদাতার রেজিস্টার্ড নাম জানা যায় খুব সহজেই। অ্যাপটির অন্যতম সুবিধা হচ্ছে, এটি ইন্টারনেট কানেকশন ছাড়াই পরিচালনা করা যায়। ইনকামিং ও আউটগোয়িং কল চলাকালীনই কলারের ও প্রাপকের বিস্তারিত জানিয়ে দেয় এই অ্যাপটি। গুগল ম্যাপের সাহায্যে এই অ্যাপ কলারের লোকেশনও দেখিয়ে দিতে সক্ষম।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
