প্রসঙ্গ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি
কে দেবে আগামীর নেতৃত্ব?
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক ও ঢাকা
প্রকাশিত: ৪ মে ২০২৪
বাংলাদেশে প্রধান দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধী দল বিএনপি উভয় দলই আগামী দিনে দল পরিচালনার নেতৃত্ব কে দেবেন সেটা নির্ধারণ করতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রশ্ন রেখেছেন, ‘আমাকে উৎখাত করলে পরবর্তীতে কে আসবে’। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন। তার থাইল্যান্ড সফর সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন করা হয়। তবে এই সুযোগে বিভিন্ন ধরনের সমসাময়িক প্রসঙ্গেও সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করলেও তার দলে পরবর্তী নেতৃত্ব কে সেটা নির্ধারণ করা যাচ্ছে না।
বিএনপি’তে খালেদা জিয়া কারাগারে থাকায় তার পুত্র তারেক রহমান লন্ডনে থেকে দল পরিচালনা করছেন। তবে ঢাকায় অবস্থানরত দলের সিনিয়র নেতারা তারেকের দেশের বাইরে থেকে দল পরিচালনা করাকে মেনে নিতে পারছেন না। যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেন না। তারেক রহমানকে কারাদন্ড দিয়েছে বাংলাদেশের আদালত। ফলে এমনিতেই তিনি দেশে ফিরে আসতে পারছেন না। এমনকি নির্বাচনেও অংশগ্রহণ করতে পারছেন না।
আওয়ামী লীগ কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র পরম্পরার রাজনীতি চালু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর দ্বিতীয় কোনও নেতা গড়ে ওঠেননি। তৃণমূলে রাজনীতিতে পরিবারের আধিপথ্য কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সেটা এবারের স্থানীয় সরকার নির্বাচনে দেখা গেছে। দলের হাই কমান্ড আসন্ন উপজেলা নির্বাচনে ঘিরে মন্ত্রী ও এমপিদের স্বজনদের প্রার্থী হতে নিষেধ করেছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে মন্ত্রী ও এমপির আত্মীয়রা প্রার্থী রয়ে গেছেন। এতে করে পরিবার ভিত্তিক রাজনীতি কতটা পাকাপোক্ত সেটা প্রতীয়মান হচ্ছে। আওয়ামী লীগের বর্তমান শীর্ষ নেতৃত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর তাঁর ছোট বোন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নাম আলোচনায় রয়েছে। তবে কে হবেন আওয়ামী লীগের পরবর্তী কান্ডারী তা নিশ্চিত নয়।
বিএনপি নির্বাচন বর্জন করেছে। কিন্তু তৃলমূলের অনেকে নির্বাচনে দাঁড়িয়ে গেছে। তাদের দল থেকে বহিস্কার করা হলেও প্রার্থিতা তারা ছাড়েননি। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলে নানা কথা চালু রয়েছে। খালেদা জিয়ার পর তারেক নাকি, তারেকের পরিবর্তে তাঁর স্ত্রী ডা. জোবায়দা রহমান নেতৃত্বে আসবেন তাও নিশ্চিত নয়। যদিও জোবায়দা রহমানের ক্লিন ইমেজের কারণে তাঁর নাম এমনকি তারেক-জোবায়দা দম্পতির কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের নামও আলোচনায় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উত্তরসুরী কে হবেন সেটা তার পরিবার এখনও নির্ধারণ করেছে বলে মনে হচ্ছে না। অপরদিকে, খালেদা জিয়ার উত্তরসুরি তারেক রহমানকে দেখা যাচ্ছে বটে; কিন্তু তার নেতৃত্ব নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন রয়েছে। রাজনীতিতে অবক্ষয়ের কারণে নতুন প্রজন্মের মেধাবীরা রাজনীতি বিমুখ হচ্ছে। তারা যে ধাঁচের রাচজনীতি প্রত্যাশা করেন সেটা প্রচলিত রাজনীতি থেকে পাওয়া যাচ্ছে না বিধায় তরুণ প্রজন্ম রাজনীতি বিমুখ হচ্ছে। অনেকে আবার দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
আওয়ামী লীগ ও বিএনপি নেতারা টাকার পিছনে ছুটছেন। মতাদর্শ তাদেরকে আকর্ষণ করছেন না। এমনকি ছাত্র রাজনীতির নেতারাও অনেক টাকার মালিক। লেজুরবৃত্তির রাজনীতির কারণে সত্যিকার রাজনীতির গৌরবোজ্জল অধ্যায় আজ ম্লান হয়ে যাচ্ছে বলেই অভিজ্ঞ মহলের ধারণা।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
