কুরান-বেয়ারস্টোতে ম্লান গেইল-পুরানরা
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন ক্রিস গেইল। একাই দমিয়ে রেখেছেন ইংলিশ বোলিং আক্রমণকে। কিন্তু তার পছন্দের টি-টোয়েন্টি ফরম্যাটে বইলো না গেইলের টর্নেডো। তরুণ নিকলাস পুরান অগ্রজ সতীর্থের দায়িত্ব পালনের চেষ্টা করলেও তাকে ছাপিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন টম কুরান, জনি বেয়ারস্টোরা।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ১৬০ রানের পুঁজি ১৮.৫ ওভারেই তাড়া করে ফেলেছে ইংলিশরা। বল হাতে ৪ উইকেট নিয়েছেন কুরান, ব্যাট হাতে ৬৮ রান করেছেন বেয়ারস্টো।
রান তাড়া করতে নেমে প্রথম ওভারের ৫ বলেই ১৭ রান করে ফেলে ইংল্যান্ড। কিন্তু শেষ বলে সাজঘরে ফিরে যান অ্যালেক্স হেলস। তৃতীয় ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন দলের সেরা ব্যাটসম্যান জো রুট। অথচ দলের রান তখন ২.৩ ওভারে ৩২ রান!
শুরুতেই টপঅর্ডারের দুই ব্যাটসম্যানকে হারালেও আক্রমণাত্মক ব্যাটিং থামাননি বেয়ারস্টো। তৃতীয় উইকেটে অধিনায়ক ইয়ন মরগ্যানকে নিয়ে গড়েন ৩৬ বলে ৫১ রানের জুটি। যেখানে মরগ্যানের অবদান ১৬ বল থেকে মাত্র ৮ রান। ৮৩ রানের মাথায় ফেরেন মরগ্যান।
দলের সংগ্রহে আরও ২০ রান যোগ করে আউট হন বেয়ারস্টো। দলের রান তখন ১১.৩ ওভারে ১০৩। যেখানে বেয়ারস্টো একাই করেন ৪০ বলে ৬৮ রান। নিজের ইনিংসটি সাজান ৯ চার ও ২ ছক্কার মারে। শেষদিকে জো ডেনলির ৩০ এবং স্যাম বিলিংসের ১৮ রানের ইনিংসে জয়ের জন্য বেগ পেতে হয়নি ইংলিশদের।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে'র মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান শাই হোপ (৬), ক্রিস গেইল (১৫) এবং শিমরন হেটমায়ার (১৪)। চতুর্থ উইকেটে জুটি বাঁধেন ড্যারেন ব্রাভো এবং নিকলাস পুরান।
দুজনের ৫১ বলে ৬৪ রানের জুটিতে ব্রাভোর অবদান ৩০ বলে ২৮ রান। শুরুর ধাক্কা সামনে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩ চার ও ৪ ছক্কা হাঁকিয়ে মাত্র ৩৭ বলে ৫৮ রান করেন নিকলাস পুরান। কিন্তু শেষদিকে কেউই তেমন হিটিং করতে না পারায় ১৬০ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ডের পক্ষে বল হাতে ৪ ওভারে ৩৬ রান খরচায় ৪ উইকেট নেন টম কুরান। ৩ ওভারে ১৬ রানের বিনিময়ে ২ উইকেট নেন ক্রিস জর্ডান। মাত্র ১ উইকেট নিলেও কিপটে বোলিংয়ে ৪ ওভারে ১৫ রান খরচ করেন আদিল রশিদ।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
