কী সাহস আপনাদের; জাতিসংঘ সম্মেলনে সুইডিশ কিশোরীর তোপ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯
মেয়েটার বয়স মাত্র ১৬। কিন্তু এই মেয়েটাই ঝড় বইয়ে দিল জাতিসংঘের জলবায়ু সম্মেলনে। চোখে-মুখে আত্মপ্রত্যয়ের ছাপ স্পষ্ট। সঙ্গে রয়েছে তীব্র রাগ। রাষ্ট্রনায়কদের বিরুদ্ধে প্রতিবাদের তোপ উঠিয়ে বললেন, হাউ ডেয়ার ইউ! তার নাম গ্রেটা থুনবার্গ, সে একজন সুইডিশ কিশোরী।
গলে যাচ্ছে বরফ। ক্রমশ বেড়ে চলেছে সমুদ্রের পানি। সঙ্গে পাল্লা দিচ্ছে গ্রিন হাউজ গ্যাসের লাগাম ছাড়া বৃদ্ধি। দূষণের মাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রতিদিন। তাই পরিবেশ বাঁচাতে উদ্যোগ নিয়েছিল এই সুইডিশ কিশোরী। শুরুতে একা ছিল গ্রেটা। আজ বিশ্বের দরবারে সে পরিচিত তার কাজের জন্য। তার অনুপ্রেরণাতেই গত ২০ সেপ্টেম্বর শুক্রবার, পৃথিবীর ৪০০ শহরে পালিত হয়েছে ‘জলবায়ু ধর্মঘট’ বা ‘ক্লাইমেট স্ট্রাইক’।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের ‘ক্লাইমেট সামিটে’ যোগ দিয়েছিলেন গ্রেটা। সেখানেই সুইডিশ কিশোরীকে একদম অন্যরূপে দেখল বিশ্ববাসী। গ্রিন হাউজ গ্যাসের নির্গমন রোধে ব্যর্থতার মধ্য দিয়ে তার প্রজন্মের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা সেই প্রশ্ন ফের একবার তুলে দিলেন গ্রেটা। পড়াশোনা থেকে আপাতত এক বছরের জন্য বিরতি নিয়েছে গ্রেটা। আপ্রাণ চেষ্টা করছে পরিবেশকে বাঁচানোর। তবে এ দিন খানিকটা রেগে গিয়েই গ্রেটা বলেন, সবকিছু ভুল হচ্ছে। আমার এখানে থাকার কথাই নয়। বরং সাগরের ওপারে নিজের স্কুলে থাকা উচিত।
এর আগেও পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদের দিকে আঙুল তুলেছিল গ্রেটা। জোর গলায় সে বলেছিল, আমরা এখনও অনেকদিন বাঁচব। কিন্তু পৃথিবী বাঁচবে কি? দূষণ আর উষ্ণায়নে পৃথিবীর মৃত্যু ডেকে আনছ তোমরা। তোমাদের মতো ‘পলিসি মেকারদের’ জন্যই এই দুর্গতি আমাদের ছোটদের। আমাদের ভোটে দাঁড়ানোর বয়স হয়নি। তোমরা জিতেছ। তাই তোমাদেরই ব্যবস্থা করতে হবে। করতেই হবে।
এরপরেই সেই বিস্ফোরক মন্তব্য করে গ্রেটা থুনবার্গ। শান্ত গলায় বলে, আশা নিয়ে তোমরা আমাদের কাছে আসো। কী সাহস তোমাদের। হাউ ডেয়ার ইউ। তোমাদের ফাঁকা ভাষণ দিয়ে আমাদের শৈশবের সব স্বপন ভেঙে চুরমার করে দাও। মানুষ মারা যাচ্ছে। গোটা পরিবেশ রসাতলে যাচ্ছে।
গ্রেটার কথায়, আমি রাগ করি বা আমার খারাপ লাগে এটা আসল বিষয় নয়। তবে আমি এটা মানতে নারাজ যে আপনারা সত্যিই পরিস্থিতিটা বুঝতে চান এবং পারেন, কিন্তু তার পরেই প্রতিরোধ করতে ব্যর্থ হন। এটা আমি বিশ্বাসই করতে পারি না।
গ্রেটার চোখা চোখা সওয়ালের পর ফের একবার রাষ্ট্রনায়কদের একহাত নেয় সুইডিশ কিশোরী গ্রেটা। সে বলে, আপনারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কিন্তু এ বার যুব সমাজ সবটা বুঝতে পারছে। আগামী প্রজন্মের নজর আপনাদের উপরেই রয়েছে। আপনারা আমাদের হতাশ করলে কথা দিচ্ছি আমরা আপনাদের কাউকে রেয়াত করব না।
- যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে ২৫ জনের মৃত্যু
- ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট
- যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ইসরায়েলের হাত ছাড়ছে যুক্তরাষ্ট্র?
- ব্রাজিল এমন এক দল, যাকে চিরকাল হৃদয়ে বহন করব: তটিনী
- বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত পর্যটক ভ্রমণ নিষিদ্ধ
- খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম
- মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ
- দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী
- সোনা চোরাচালানে ৫০ মাফিয়া
- এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ
- সৌদি আরবে জমি কেনার সুযোগ
- ঝুঁকি নিয়ে চালু হচ্ছে রূপপুর, কয়েকটি চুক্তি নিষ্পন্ন হয়নি
- গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
- একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি
- পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল
- তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা
- কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো
- ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা
- যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল
- যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ
- বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে
- গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব?
- ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা
- ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
- ৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
