কী ছিল জগন্নাথের সেই ছাত্রীর প্রক্টরের কাছে করা আবেদনপত্রে
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪
কুমিল্লায় নিজ বাড়িতে গত শুক্রবার রাত ১০টার দিকে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ১৪তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা (২৪)।
মৃত্যুর কয়েক মিনিট পূর্বে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন। একইসঙ্গে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।
এ ঘটনায় ইতোমধ্যে তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও হয়রানির শিকারের সুষ্ঠু বিচার ও প্রতিরোধ চেয়ে গত বছরের ১৪ নভেম্বর জবি প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছিলেন অবন্তিকা। যেখানে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
সেই আবেদনপত্রের একটি কপি বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। আবেদনপত্রে ফাইরুজ সাদাফ অবন্তিকা কী জানিয়েছিলেন? তার সেই অভিযোগ নিচে তুলে ধরা হলো:
বরাবর, প্রক্টর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
মাধ্যম, চেয়ারম্যান, আইন বিভাগ।
বিষয় : উত্ত্যক্তকারীর দীর্ঘদিনের হয়রানিমূলক সুষ্ঠু বিচার এবং প্রতিরোধ প্রসঙ্গে।
‘সবিনয় নিবেদন এই যে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের আইন বিভাগের একজন নিয়মিত ছাত্রী। দীর্ঘদিন যাবৎ (১৪) ব্যাচের আমারই বিভাগের (আম্মান সিদ্দিকী) আমার সাথে হয়রানিমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। ১ম বর্ষে প্রেমের প্রস্তাব করলে প্রত্যাখ্যান করলে সে ব্যক্তিগত জীবনে এগিয়ে যায়।
কিন্তু তার কিছুদিন পরই লিফটের কাছে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখে সে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করে। আমি এরূপ মন্তব্যের প্রতিবাদ করায়ই বিপত্তি বাধে। সে অপমানিত বোধ করে এবং আমাকে বলে, আমার একদিন এমন অবস্থা করবে বা এমনভাবে ফাঁসাবে আমাকে, যাতে আমি মেয়ে হয়ে সমাজে মুখ দেখাতে না পারি। এবং সুইসাইডে বাধ্য হই। ২০২২ এ এমন আগ্রাসী আচরণ মৌখিক গালাগাল, রাস্তায় চলতে গেলে দুর্ঘটনার হুমকিতে রূপ নেয়। তখন আমার বাবা অসুস্থ থাকায় আমি এ বিষয়ে আলোকপাত করিনি এবং তাকেও গুরুত্ব দেইনি। তাই তাকে আমি সরাসরি স্পষ্টভাবে বলি আমার সাথে যেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সে কোনো কথা না বলে, আমি বিরক্ত হই তাতে। তারপর কিছুদিন বন্ধ থাকলে হঠাৎ ছেলেটি মেসেঞ্জারে আমাকে বলে সে এমন কিছু তথ্য ছড়াবে মানুষের কাছে যাতে আমি অপদস্থ হই। এবং বলে সে কবর থেকে একদম মুরদা তুলে ফেলবে ওর সাথে কিছু করলে।
সম্প্রতি আমার বাবা মারা যাওয়ার পর তার হুমকি ধামকি এবং উৎপাতের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমি ডিপার্টমেন্টের করিডোরে একা থকলে সে আমাকে বিবিএ ফ্যাকাল্টির ছাদে কিংবা সম্পূর্ণ ফাঁকা ক্লাসরুমে তার সঙ্গে কথা বলার জন্য ডাকে এবং আমি সরাসরি কথা বলতে বললে রেকর্ড করব, সেই ভয়ে সেখান থেকে সে দ্রুতগতিতে চলে যায়।
কয়েকমাস আগে সে আবারো আমাকে ডেকে আমাদের ডিপার্টমেন্টের উপরের ফ্লোরে নিয়ে কথা বলতে চাইলে আমি প্রতিবাদ করি এবং তখন সে আমাকে ভয় দেখায় এই বলে, ‘আমার নামে প্রক্টর স্যারের কাছে নালিশ দিবি? দে, দেখি কী করতে পারস। প্রক্টর স্যারকে একটা কল দিলেই স্যার ধরে। কারণ আমি সাংবাদিক।’ তুই জানস কোতয়ালী থানায় আমার কেমন লিঙ্ক? এক সেকেন্ড লাগবে তোকে ফাঁসাতে। এমতাবস্থায় আমি সেদিন ভয়ে হোমটাউনে চলে যাই। কয়েকদিন ক্লাস অফ দিই। পরীক্ষা দিতে তো আসতেই হয়। সে মিডটার্ম পরীক্ষা শেষ হওয়ার পর আমি যখন আমার বন্ধু বান্ধবীর সাথে ছিলাম তখন দেখেও আমাকে ডাকেনি। যখনই আমার বন্ধুরা চলে গেল, তখনই সে সেদিন আমাকে একা পেয়ে ৩.২৬ এ আবার ফাঁকা ক্লাসরুমে ডাকে। তখন আমি ইগনোর করে যেতে চাইলে সে আমার পথরোধ করে এবং তার ডাকে ক্লাসরুমে না যাওযায় ধমক দেয়। আমি ঠিক তখনই তাকে বিভাগের অফিস রুমে নিয়ে যাই যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমি প্রচণ্ড ভীতসন্ত্রস্ত, এমনকি পরিবার ছাড়া ঢাকায় থাকায় রাস্তাঘাটে চলাচলেও অনিরাপদ বোধ করছি। অতএব বিনীত প্রার্থনা, বিষয়টি আমলে নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বাধিত করবেন। নিবেদক, ফাইরুজ সাদাফ।’
সূত্র - বিডি-প্রতিদিন
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
