কী করলে অ্যালার্জি ভালো হয়?
প্রকাশিত: ১৯ মে ২০১৯
একবার চিন্তা করুন তো, বাড়িতে আপনার পছন্দের গরুর মাংস ভূনা, ইলিশ মাছের দোপেঁয়াজা আর গলদা চিংড়ির মালাইকারি রান্না হয়েছে। জিভে জল আনা এসব খাবার দেখেও আপনি পাতে নিতে পারছেন না কারণ এসব খেলেই আপনার অ্যালার্জির সমস্যা মাথাচারা দিয়ে উঠবে।
অ্যালার্জি হলে শুধু যে চুলকায় তা নয়, অনেক সময়ে জ্বালাও করে। তখন খুবই সমস্যায় পড়তে হয়। কিন্তু আমরা অনেকেই অ্যালার্জি সম্বন্ধে বিস্তারিত জানি না। চলুন জেনে নেই অ্যালার্জি কী এবং কী করলে অ্যালার্জি দূর হয়-
****
অ্যালার্জি কী
অ্যালার্জি এক ধরণের ব্যাকটেরিয়াজাত সংক্রমণ। পরিবেশের কিছু কিছু উপাদান আছে যা সবার পক্ষে ক্ষতিকর না হলেও কিছু কিছু মানুষের পক্ষে ক্ষতিকর। ওই উপাদান থাকতে পারে সবজির মধ্যে, মাছের মধ্যে বা অন্য কোনোভাবে। এই উপাদানগুলোকে বলা হয় অ্যালার্জেন্স। এই অ্যালার্জেন্স শরীরের সংস্পর্শে আসলে তখন অ্যালার্জি হয়। আর এটা মনে রাখতে হবে।
অ্যালার্জির একটা প্রবণতা আছে। সেই প্রবণতার নাম হল অ্যাটোপি। এটা মূলত জেনেটিক মানে বংশ পরম্পরা সূত্রে হতে পারে। আর যারা এরকম বংশ পরম্পরা সূত্রেই অ্যালার্জির প্রবণতায় আক্রান্ত, তাদের বলা হয় অ্যাটোপিক। যখন এই অ্যাটোপিক মানুষরা অ্যালার্জেন্সের সংস্পর্শে আসে, তখনই অ্যালার্জি হয়ে থাকে।

অ্যালার্জির রকমফের
অ্যালার্জি কত ধরণের হয়, সেটা নির্ভর করে অ্যালার্জি কী থেকে হচ্ছে। তার ভিত্তিতেই কিন্তু অ্যালার্জির রূপ পালটে পালটে যায়।
ধুলো থেকে অ্যালার্জি
এটি খুবই কমন অ্যালার্জি। সাধারণত এতো দূষণ, ধোয়া, ধুলো, এই সবই অনেকের শরীর নিতে পারে না। আর যখন এই সবের ক্ষতিকর উপাদান শরীরের সংস্পর্শে আসে, তখনই হয় অ্যালার্জি। একে অনেকে ডাস্ট অ্যালার্জি বলে। এর ফলে মূলত চোখ, নাক সব জ্বালা করে। খুবই কাশি হয়, মুখ লাল হয়ে যায়।
অ্যাজমা অ্যালার্জি
অ্যালার্জি যখন বাইরে চাপ চাপ হয়ে প্রকাশ পায় না, কিন্তু প্রকাশ পায় খুব কাশির মাধ্যমে তখন ধরা হয় যে অ্যাজমা অ্যালার্জি হয়েছে। এই অ্যালার্জি হয় তখনই যখন কিছু বিশেষ উপাদান আমাদের শরীরে প্রবেশ করে আর বুক এবং ফুসফুসকে আক্রমণ করে। এই উপাদানগুলো তারপর ফুসফুসে গিয়ে জমা হয় আর অ্যালার্জি শুরু হয়।

খাবার থেকে
অ্যালার্জি হলে আমাদের ত্বক লালচে হয়ে যায় আর খুব চুলকায়। আর হয় হাইভ। হাইভ হলো এক ধরণের সাদা সাদা র্যাশের মতো জিনিস, যা হলে খুব চুলকায়। এগুলো বেশির ভাগ ক্ষেত্রে হয় খাবারের থেকে অ্যালার্জি হলে। ডিম, বেগুন, চিংড়ি এগুলোই হল বিশেষ উপাদান এই ধরণের অ্যালার্জি হওয়ার জন্য।
কী করবেন
অ্যালার্জি যদি বাড়াবাড়ি রকমের হয় তবে ওষুধ খেতেই হবে। কিন্তু অ্যালার্জি যাতে না হয়, সে জন্য আপনি শুরু থেকেই তো ভাবতে পারেন। জেনে নিন কয়েকটি উপায় যা মেনে চললে অ্যালার্জি থেকে দূরে থাকা সম্ভব হবে-

সবুজ সবজি খান
আমরা সকলেই জানি যে সবুজ সবজি সব সময়েই আমাদের শরীরের জন্য খুব ভালো। এতে থাকে মিনারেল, ভিটামিন খুবই উপকারে আসে শরীরের। বিশেষ করে পালং শাকের মতো সবুজ পাতাওয়ালা সবজি তো বেশি করেই খাওয়া উচিৎ।
নারিকেলের দুধ
অনেকের গরুর দুধ খেলে অ্যালার্জির সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি নারিকেলের দুধকে বিকল্প হিসেবে রাখতে পারেন। এর মধ্যে কোনো ল্যাকটোস উপাদান থাকে না। তাই নিশ্চিন্তে নারিকেলের দুধ ব্যবহার করুন।

রসুন
রসুন অ্যালার্জি কমাতে খুব ভালো কাজ দেয়। এটির মধ্যে থাকা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক উপাদান যে কোনো রকমের ভাইরাস থেকে আপনাকে রক্ষা করে। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। অনেকে রসুনের থেকে তৈরি সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। কিন্তু তা ভালো হয় না। তার তুলনায় দুটি রসুন চিবিয়ে ভাতের সঙ্গে খান। এতে বরং বেশি উপকার হবে।
লেবু
লেবুও আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বাড়িয়ে দেয়। এটি ভিটামিন সি’র একটি খুব ভালো উৎস। আর এতে আছে অ্যালার্জির মতো বিষয় থেকে শরীরকে দূরে রাখার মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। আর যেহেতু আমাদের মধ্যে নানা রকম অশুদ্ধি থাকলে লেবু তা বের করে দেয়, তাই ডিটক্সিফাই হতেও লেবু সাহায্য করে।
মধু
অ্যালার্জির সমস্যা, বিশেষ করে যেটা দীর্ঘদিন থাকে না, মাঝেমাঝে হয়ে সেরে যায়, সেটা ঠিক করার জন্য মধুই যথেষ্ট। মধু শরীরের মধ্যে সেই সহ্য শক্তি বাড়িয়ে দেয়, যা বাইরের ওই অ্যালার্জি হওয়ার মতো উপাদানের থেকে শরীরকে দূরে রাখতে পারে। রোজ সকালে তাই এক চামচ মধু খান আর সমস্যা দূর করুন

মাস্ক ব্যবহার করুন
যদি অ্যালার্জি হওয়ার উপাদান শরীরে না প্রবেশ করে তাহলে কিন্তু অ্যালার্জি আর হয় না। আর সেজন্য মাস্ক ব্যবহার করুন। অধিকাংশ ওষুধের দোকানেই এন.নাইন.ফাইভ (N95) রেসপিরেটরি মাস্ক পাওয়া যায়। বাইরে যাওয়ার সময়ে সেটা ব্যবহার করুন। দেখবেন আপনি অনেকটা উপকার পাচ্ছেন।
স্টিম নিন
অ্যালার্জির জন্য খুব হাঁচি হলে আপনি স্টিম নিন। একটি পাত্রে পানি গরম করুন। আপনার মাথা আনুন ওই পাত্রের উপর আর তোয়ালে দিয়ে পাত্র সমেত মাথার উপরে তোয়ালে চাপা দিন। এটা নাকের পোর্স খুলে দেবে, ফলে ভাইরাস বেরিয়ে যাবে আর ওই তাপে থাকতে পারবে না।
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
