কিভাবে প্রতি কেজি ইলিশ ১০ ডলারে ছয় বছর ধরেই রপ্তানি হচ্ছে ভারতে ?
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪
রপ্তানির অনুমতি দেওয়ার পর মঙ্গলবার পর্যন্ত ভারতে পাঁচ লাখ কেজি ইলিশ রপ্তানি হয়েছে। এসব চালানের প্রতিটির রপ্তানিমূল্য ছিল প্রতি কেজি ১০ ডলার। বর্তমান বিনিময়মূল্য অনুযায়ী ১ হাজার ২০০ টাকা। শুধু এ বছর নয়, ছয় বছর ধরে ইলিশের যত চালান রপ্তানি হয়েছে, তার ৯৫ শতাংশের রপ্তানিমূল্য ছিল প্রতি কেজি ১০ ডলার। এবার দেশের বাজারে ইলিশের দাম বেশি থাকায় ১০ ডলারে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তথ্য অনুযায়ী, গত এক দশকের মধ্যে ইলিশ রপ্তানি প্রথম শুরু হয় ২০১৯ সালে। ওই বছর প্রথম চালানে ইলিশের প্রতি কেজি রপ্তানিমূল্য ছিল ৬ ডলার। তখনকার বিনিময়মূল্য হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫০৭ টাকা। এই দরে ইলিশের ১৯টি চালান রপ্তানি হয়। তবে ২০তম চালানে এসে রপ্তানিমূল্য বেড়ে প্রতি কেজি ১০ ডলারে উন্নীত হয়। গাজীপুরের একুয়াটিক রিসোর্সেস লিমিটেড প্রথম এই দরে ইলিশ রপ্তানি করে। এরপর ২০১৯ সালে বাকি সব চালানেরও রপ্তানিমূল্য ছিল প্রতি কেজি ১০ ডলার।
গত বছর পর্যন্ত ১ হাজার ৭২টি চালানে দেশ থেকে ৫৬ লাখ কেজি ইলিশ রপ্তানি হয়। এর মধ্যে ৯৫ শতাংশ বা ১ হাজার ১৭টি চালানেরই রপ্তানিমূল্য ছিল প্রতি কেজি ১০ ডলার। এ বছর অনুমতি দেওয়ার পর গত মঙ্গলবার পর্যন্ত পাঁচ লাখ কেজির ১৫৯টি চালানে ইলিশ রপ্তানি হয়েছে। সব কটি চালানেরই রপ্তানিমূল্য ১০ ডলার।
পাঁচ বছর ধরে প্রতি কেজি ১০ ডলারে ইলিশ রপ্তানি করে আসছে চট্টগ্রামের প্যাসিফিক সী ফুডস। এ বছরও প্রতিষ্ঠানটি একই দরে ইলিশ রপ্তানি করেছে। পাঁচ বছর ধরে একই দামে ইলিশ রপ্তানির বিষয়ে জানতে চাইলে প্যাসিফিক সী ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত প্রথম আলোকে বলেন, ‘এখন বাজারে ইলিশের যে দাম, তাতে বড় আকারের ইলিশ ১০ ডলারে রপ্তানি সম্ভব নয়, এটা ঠিক। এ জন্য আমরা ৫০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ রপ্তানি করেছি। রপ্তানির ক্ষেত্রে মাছের আকারে তারতম্য থাকে, ছোট ও মাঝারি আকারের মাছই বেশি থাকে। তাই এই দামে রপ্তানি করা সম্ভব হচ্ছে।’
এই রপ্তানিকারক জানান, ভারতের বাজারে বাংলাদেশের এক কেজির কম-বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দেড় হাজার রুপিতে (২ হাজার ১৬৭ টাকা বা ১৮ ডলার)। বাংলাদেশে একই আকারের ইলিশ কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।
প্রতি কেজি ১০ ডলারে ইলিশ রপ্তানির রহস্য নিয়ে প্রথম আলো স্থলবন্দরকেন্দ্রিক দুজন আমদানি–রপ্তানিকারকের সঙ্গে কথা বলেছে। তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে অনেক পণ্য আমদানি–রপ্তানির ক্ষেত্রে ঘোষিত মূল্য বাস্তবের সঙ্গে মিল নেই। বাস্তবের সঙ্গে মিল না থাকলেও লেনদেনে সমস্যা হয় না। কারণ, দুই পক্ষের ব্যবসায়ীরা একে অপরের খুব পরিচিত। আমদানিমূল্য বা রপ্তানিমূল্য যদি কম–বেশি হয়, সেটি তাঁরা অন্য চালানের সঙ্গে সমন্বয় করে পুষিয়ে নেন। আবার অনানুষ্ঠানিক চ্যানেলেও বাড়তি অর্থ লেনদেন করা যায়।
উদাহরণ দিয়ে এক রপ্তানিকারক বলেন, ধরা যাক ১০ ডলার দরে ইলিশ রপ্তানি হলো। কিন্তু বাস্তবে ১৫ ডলার দরে রপ্তানি। এ ক্ষেত্রে অনানুষ্ঠানিক চ্যানেলে পাঁচ ডলার নিয়ে আসেন রপ্তানিকারকেরা। পেঁয়াজের ক্ষেত্রে এটা হয়েছে। যেমন ভারত ন্যূনতম রপ্তানিমূল্য বেঁধে দেওয়ার পর টনপ্রতি ৮০০ ডলারে আনুষ্ঠানিকভাবে পেঁয়াজ আমদানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে বাস্তবে দর ছিল আরও কম। সেটি অন্য আমদানি পণ্যের দরের সঙ্গে সমন্বয় করে নিয়েছেন তাঁরা।
বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি দরে অর্থাৎ প্রতি কেজি ১৫ ডলার দরে ইলিশ রপ্তানির নজির খুব কম।
২০২১ সালে চারটি চালানে ১৭ হাজার ৬৮০ কেজি ইলিশ এই দামে রপ্তানি করেছিল চট্টগ্রামের পটিয়ার মাসুদ ফিশ প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন মাসুদ প্রথম আলোকে বলেন, প্রতি কেজি ১৫ ডলারে রপ্তানি হওয়া চালানের সবগুলোই ছিল বড় আকারের ইলিশ। তিনি বলেন, ‘এবার ৫০ টন রপ্তানির অনুমতি পেয়েছি। কলকাতার আমদানিকারক অর্থাৎ ক্রেতাকে প্রতি কেজি ১০ থেকে ১৮ ডলারে ইলিশ নেওয়ার প্রস্তাব দিয়েছি। ১০ ডলারে যে ইলিশ নেওয়ার প্রস্তাব দিয়েছি, সেগুলো ৬০০–৭০০ গ্রাম ওজনের। আর দেড় কেজি ওজনের ইলিশের দাম ১৮ ডলার ধরে বিক্রির প্রস্তাব দিয়েছি। এখনো সাড়া পাইনি।’
ভারত শুধু বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে না। মিয়ানমার থেকেও দেশটি ইলিশ আমদানি করে। তবে বাংলাদেশের ইলিশের তুলনায় মিয়ানমারের ইলিশের রপ্তানিমূল্য আরও কম। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে ২০২২–২৩ অর্থবছরে প্রতি কেজি ৬ ডলার ৭৪ সেন্ট দরে ইলিশ আমদানি করেছে দেশটি। ২০২১–২২ অর্থবছরে মিয়ানমারের ইলিশের রপ্তানিমূল্য ছিল ৬ ডলার ১৭ সেন্ট।
রপ্তানিকারকেরা বলছেন, বাংলাদেশের ইলিশ কত দরে রপ্তানি করতে হবে, রপ্তানি অনুমতিতে তার কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। তবু দেশে ইলিশের রপ্তানিমূল্য পরিবর্তন হয়নি। তবে এবার দেশে ইলিশের দাম বেশি থাকায় কম দামে রপ্তানি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
