কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ গ্রেফতার
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯
ভারতের বিতর্কিত পাবলিক সেফটি অ্যাক্টে অধিকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও সংসদ সদস্য ফারুক আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। দেশটির বিতর্কিত এই আইনে কোনো ব্যক্তিকে অভিযোগ ছাড়াই দুই বছরের বেশি সময় ধরে আটকে রাখা যায়।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জ্যেষ্ঠ এই রাজনীতিক গত ৫ আগস্ট থেকে গৃহবন্দি আছেন। তার এই বন্দিদশা কেন অবৈধ ঘোষণা করা হবে না; তা জানতে চেয়ে দেশটির সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন তামিলনাড়ুর এমডিএমকে নেতা ভাইকো।
দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজিরের বেঞ্চে শুনানি শুরু হলে কেন্দ্র ও জম্মু-কাশ্মীর প্রশাসনকে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।সোমবার যখন এই আবেদনের শুনানি শুরু হয়, ঠিক তার কিছুক্ষণ পর ফারুক আব্দুল্লাহকে বিতর্কিত পাবলিক সেফটি আইনে গ্রেফতার দেখায় স্থানীয় প্রশাসন।
মার্কিন বার্তাসংস্থা এপি বলছে, ৮১ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীও ছিলেন। সোমবার তাকে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।
কাশ্মীর পুলিশের জ্যেষ্ঠ কর্মকতৃা মুনির খান বলেন, আমরা তাকে গ্রেফতার করেছি। তাকে কতদিন গ্রেফতার দেখানো হবে; সেবিষয়ে গঠিত একটি কমিটি সিদ্ধান্ত নেবে।
ফারুক আব্দুল্লাহই প্রথম কোনো ভারতপণ্থী কাশ্মীরি রাজনীতিক; যাকে বিতর্কিত পাবলিক সেফটি আইনে গ্রেফতার করা হলো। বিতর্কিত এই আইনে গত দুই দশকে অন্তত ২০ হাজার কাশ্মীরিকে গ্রেফতার করা হয়েছে বলে দেশটির মানবাধিকার কর্মীরা দাবি করেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিতর্কিত পাবলিক সেফটি আইনকে “নীতিহীন আইন” বলে মন্তব্য করেছে। অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিরোধীদের কণ্ঠরোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, স্বচ্ছতা ও জবাবদিহীতা নষ্ট করতেই ভারত এই আইনের অপব্যবহার করছে।
ফারুক আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহ কাশ্মীরের তুমুল জনপ্রিয় রাজনীতিক ছিলেন। ১৯৭৮ সালে আব্দুল্লাহর সরকার ক্ষমতায় থাকাকালীন বিতর্কিত এই আইনের প্রয়োগ শুরু হয়।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর এই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ-সহ শীর্ষস্থানীয় কয়েক ডজন রাজনীতিক ও মানবাধিকার কর্মীকে গৃহবন্দি করে রাখে দেশটির ক্ষমতাসীন সরকার। আরো কয়েক হাজার বেসামরিক কাশ্মীরিকে আইনশৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- ইরানে পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন লাতিনো
- দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
