কাশ্মীর হামলার সময় শুটিংয়ে ব্যস্ত ছিলেন মোদি!
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে’র (সিআরপিএফ) গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনার সময় ছবি তোলায় ব্যস্ত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এমনকি হামলায় সিআরপিএফ’র সদস্যদের প্রাণহানীর খবর শুনেও ফোটোশুট বাতিল না করেও তিনি তা চালিয়ে গেছেন বলে অভিযোগ করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।
মোদির ওপর দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ এনে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তার উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন- আপনি কী বলিউডের চিত্রতারকা নাকি দেশের প্রধানমন্ত্রী?
কংগ্রেসের মুখপাত্রের এমন প্রশ্নে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি মোদি ও তার দল বিজেপি। তবে এ বিষয়ে কথা না বাড়িয়ে চুপ থাকা শ্রেয় বলে জানিয়েছেন তারা।
বিজেপি’র পক্ষ থেকে মন্তব্য হয়েছে, কংগ্রেসের এসব বক্তব্য পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে উসকে দেবে।
মোদির বিরুদ্ধে কংগ্রেসের এমন অভিযোগের কারণ হিসেবে জানা গেছে, গেল ১৪ ফেব্রুয়ারি বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার খবর পেয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করবেট জঙ্গলে ছবি তোলায় ব্যস্ত ছিলেন। সেখানে একটি তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছিলেন নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গেল ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে বাঘ নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের শুটিংয়ে গিয়েছিলেন মোদি।
নৈনিতাল নামক জায়গার জিম করবেট জাতীয় উদ্যানে সেদিন দুপুরে শুটিং শুরু হয়েছিল। বিকেলে পুলওয়ামায় বিস্ফোরণের খবর আসার পরেও শুটিং বন্ধ করেননি মোদি। সন্ধ্যা অবধি শুটিং শেষ করে চায়ের আড্ডায় খোশগল্পে মেতে ওঠেন তিনি। স্থানীয় সংবাদপত্রগুলোতে দেশটির প্রধানমন্ত্রীর সেই সফরের বিবরণ প্রকাশিত হয়।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই প্রধানমন্ত্রীর উচিত ছিল তাৎক্ষণিক শুটিং বন্ধ করে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করা। তা না করে তিনি শুটিংয়ে মগ্ন ছিলেন। এর পর চায়ের আড্ডায় মেতেছেন।
তিনি মন্তব্য করেন, যেখানে সিআরপিএফের ৪০ বাঘ নিহত হয়ে গেল, আর প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে আছেন বনের বাঘ নিয়ে। কংগ্রেস মুখপাত্রের এমন বক্তব্যের প্রতি উত্তর দিয়েছে বিজেপি।
বিজেপির দাবি, ওই দিন আবহাওয়া খারাপ থাকায় দিল্লি ফিরে বৈঠক করতে আসতে পারেননি মোদি। তাই শুটিং শেষ করে রামনগর থেকেই শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
গেল ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় সিআরপিএফে’র ওপর এক আত্মঘাতী বোমা হামলার ঘটনায় বাহিনীটির ৪০ জন সদস্যসহ মোট ৪৪ জন নিহত হয়। এ ঘটনার কিছু পরেই জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলার দায় শিকার করে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
