কারাগারে থাকা তিন মোড়লের ভেলকি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিন শীর্ষ আসামিকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন পুলিশের তদন্ত কর্মকর্তা। অপর দুই আসামি হলেন-শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ ঢাকা মহানগর পুলিশে (ডিবি) কর্মরত হলেও সেই পরিচয় গোপন করে নিউমার্কেট থানার পরিদর্শক উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি ধরা পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিবি থেকে জাহাঙ্গীর ছাড়াও আরও এক নারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ঘটনাকে প্রশাসনের ভেতর ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র ও অপতৎপরতা বলে মনে করছে বিএনপিসহ পুলিশের একটি পক্ষ। তারা বলছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার লেজ রয়ে গেছে। তারা কারাগারের ভেতর ও বাইরে থেকে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এর অংশ হিসাবে তিনজনকে অব্যাহতি দেওয়ার চেষ্টায় নেমেছিল তারা। এক্ষেত্রে পরিকল্পনায় আনিসুল, সালমান ও জিয়ার মতো তিন মোড়ল ছাড়াও আরও অনেক বড় মাথা জড়িত রয়েছে। এ দোসরদের চিহ্নিত করে সরিয়ে দেওয়া না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। বিষদাঁত ভেঙে দেওয়ার কথা বলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্টরা।
ডিএমপি ও ডিবির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখার জন্য পুলিশসহ প্রশাসনে ধাপে ধাপে ‘এ’, ‘বি’ ও ‘সি’ টিম তৈরি করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ‘এ’ টিমের শীর্ষ কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে গেলেও অনেকে রয়ে গেছেন। এছাড়া ‘বি’ ও ‘সি’ টিমের সদস্যরা সব জায়গায় ঘাপটি মেরে আছেন। দেশের বাইরে এবং কারাগারের ভেতরে থাকা স্বৈরাচারের দোসরদের সঙ্গে সেসব কর্মকর্তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এ শীর্ষ তিন মোড়লও মামলা থেকে অব্যাহতি পেতে কারাগার থেকে ভেলকি দেখাতে চেয়েছিলেন। ফলে ঘাপটি মেরে থাকা দোসরদের না সরানো হলে ভবিষ্যতেও এমন অবস্থা চলতে থাকবে।
ডিবি সূত্রে জানা যায়, নিউমার্কেট থানার দুটি হত্যা মামলায় আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলের চেষ্টা করেন মো. জাহাঙ্গীর আরিফ। তিনি নিজের পরিচয় গোপন করে নিউমার্কেট থানার পরিদর্শক উল্লেখ করে ২৩ অক্টোবর চূড়ান্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করেছিলেন। প্রতিবেদন দাখিলের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও অনুসরণ করেননি তিনি। বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলেও তিনি এডিসি সানজিদার কথা বলেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তৎকালীন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) তিন নেতাকে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ব্যাপক মারধরের ঘটনায় সানজিদার নাম আলোচনায় এসেছিল। এই সানজিদা তাকে চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দিয়েছেন বলে ঊর্ধ্বতনদের কাছে স্বীকার করেন জাহাঙ্গীর। একপর্যায়ে তদন্ত কর্মকর্তা এবং ওই নারী কর্মকর্তা এতে সংশ্লিষ্ট থাকার কথা উল্লেখ করে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে ডিবি। বর্তমানে চাঞ্চল্যকর দুটি মামলাই নতুন কর্মকর্তা তদন্ত করছেন।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় সবুজকে মারধর করে এবং শাহজাহানকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সবুজের চাচাতো ভাই মো. নুরনবী বাদী হয়ে একটি মামলা ও শাহজাহানের মা আয়শা বেগম অপর মামলাটি করেন। এর মধ্যে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট আনিসুল ও সালমানকে গ্রেফতার করা হয়। পরে ১৬ আগস্ট সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া জিয়াউল আহসানকে গ্রেফতারের পর তাকেও একই মামলায় গ্রেফতার দেখানো হয়।
বিষয়টি নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বুধবার যুগান্তরকে বলেন, অব্যাহতির চেষ্টার ঘটনা জানার পরপরই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে সুপারিশ করেছি। এক্ষেত্রে জাহাঙ্গীর ডিবির কর্মকর্তা হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সানজিদার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুলিশের অন্য শাখার।
তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর বুধবার যুগান্তরকে বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা। এমন চাঞ্চল্যকর মামলায় ঊর্ধ্বতনদের না জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সুযোগ নেই। এছাড়া সানজিদার নির্দেশে কোনো কিছু করেছেন-এমন বক্তব্যও সত্য নয় বলে দাবি তার। বিষয়টি নিয়ে জানতে এডিসি সানজিদাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, হত্যা মামলা থেকে আওয়ামী লীগের দুই নেতাকে বাদ দিয়ে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার চেষ্টাই প্রমাণ করে, প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের বিষদাঁত ভেঙে প্রশাসন থেকে সরিয়ে দিতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আনিসুল-সালমান গংদের মামলা থেকে অব্যাহতির চেষ্টাই প্রমাণ করে, তারা কীভাবে কারাগারের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এর পেছনে একটি বড় চক্র জড়িত আছে, যারা এটিকে একটি টেস্ট কেস হিসাবে নিয়েছিল। তারা সফল হলে এমন আরও অনেক ঘটনা বাস্তবায়ন করত।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
