কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডার বিপুল পরিমাণ পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ তিন দিনের জন্য স্থগিত করা হবে। এর মধ্যে দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দিকে এগোচ্ছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ, যা বুধবার সকালে কার্যকর হওয়ার কথা ছিল, আমি তিন দিনের জন্য সেটা স্থগিত করেছি। কারণ, চূড়ান্ত নথিপত্র সম্পন্ন হওয়ার শর্তে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছে! এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
প্রায় ২০০০ কোটি ডলার মূল্যের কানাডীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার মাত্র দুই ঘণ্টারও কম সময় আগে এই ঘোষণা আসে। দুই দেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থায় ছিল। এর মধ্যে রয়েছে মার্কিন গাড়ির ওপর শুল্ক এবং কানাডার অনেক প্রদেশের আমেরিকান মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা। এ সপ্তাহে ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি দু’বার কথা বলেছেন। জুলাই থেকে দুই দেশের বাণিজ্য আলোচনাকারীরাও তীব্র আলোচনায় ব্যস্ত ছিলেন। এর আগে ট্রাম্প ১৯ আগস্টকে নতুন শুল্ক কার্যকরের সময়সীমা নির্ধারণ করে হুমকি দেন।
নিজের পোস্টে ট্রাম্প আরও বলেন, চূড়ান্ত বাণিজ্য চুক্তি হলে কিস্টোন এক্সএল পাইপলাইন পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হতে পারে। আলবার্টা থেকে যুক্তরাষ্ট্রে তেল পরিবহনের জন্য পরিকল্পিত এই পাইপলাইনটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনের প্রশাসন আটকে দিয়েছিল। পরিবেশবাদী ও আদিবাসী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে পাইপলাইনটির বিরোধিতা করে আসছে। তবে ট্রাম্প বহুবার বলেছেন, তিনি প্রকল্পটি পুনরুজ্জীবিত করতে চান। পাইপলাইনটি প্রতিদিন প্রায় ৮ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রাখে।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, বহু আগে স্লিপি জো বাইডেনের হাতে নিহত সেই মহান কিস্টোন এক্সএল পাইপলাইন হয়তো আবার কবর থেকে জেগে উঠতে পারে! শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত কানাডার আলোচনাকারীদের পাশাপাশি সীমান্তের উভয় পাশের ব্যবসায়ীদের জন্যও স্বস্তির খবর। তারা সতর্ক করে আসছিলেন যে নতুন শুল্ক দুই দেশের জন্যই ক্ষতিকর হবে।
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- সৈনিকের বাবার আকুতিঃআমার ছেলেকে ফিরিয়ে আনুন
- আজকাল ৯৩৬
- ভয়াবহ তাপপ্রবাহে ফ্রান্সে অতিরিক্ত ৭ হাজার ৩০৭ জনের মৃত্যু
- কানাডার ওপর ৫০ শতাংশ বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ
- পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা
- ব্যাংকে চাকরি নিলেন তমা মির্জা, অভিনয় নিয়ে যে বার্তা দিলেন
- ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’
- ক্যালিফোর্নিয়াকে নিজেদের নতুন ভূখণ্ড হিসেবে ঘোষণা ইরানের
- স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
- বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
