কাদেরের ছিল ১১ চেলা
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪
দেশের সড়ক নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর নিজের নিয়ন্ত্রণই ছিল অন্যদের হাতে। এ সংস্থায় অনিয়ম-দুর্নীতি, ঘুষবাণিজ্য, সিনিয়র কর্মকর্তাদের নির্যাতন ও জিম্মি করে টাকা আদায়সহ নানা ধরনের অপকর্মের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ১১ চেলা। এদের সবার বাড়িই নোয়াখালী। মন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে বিআরটিএতে যোগদান করা এসব কর্মচারী গুরুত্বপূর্ণ সার্কেলগুলোয় বদলি হয়ে চালিয়েছেন সব ধরনের অপকর্ম। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, এ সিন্ডিকেটের প্রভাবে সেবাদাতা এ প্রতিষ্ঠানটির প্রতিটি কার্যালয়েই ঘুষবাণিজ্য যেন এক প্রকার ওপেন সিক্রেট হয়ে উঠেছিল। যানবাহনের নিবন্ধন থেকে শুরু করে মালিকানা বদলি, ফিটনেস সনদ প্রদান ও রুট পারমিট পেতে প্রতিটি ধাপেই দিতে হতো কয়েক গুণ অতিরিক্ত টাকা। টাকা না দিলে হেনস্তার শিকার হতে হতো সেবাগ্রহীতাদের। বিআরটিএসূত্র জানান, বিআরটিএর সাবেক চেয়ারম্যান মশিউর রহমানের আমলে তারা সবচেয়ে বেশি অপকর্ম শুরু করেন। বিআরটিএর মিরপুর সার্কেলের সবকিছু জিম্মি ছিল তাদের হাতে। বিভাগীয় পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকরা তাদের কাছে জিম্মি ছিলেন। এসব কর্মচারীর কাছে দুর্বল ছিলেন বিআরটিএর চেয়ারম্যানেরাও। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাৎক্ষণিকভাবে ঢাকায় কর্মরত কয়েকজনকে কর্মস্থল পরিবর্তন করে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। অভিযোগ রয়েছে, বিআরটিএর বর্তমান চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল দীর্ঘ সময় ওবায়দুল কাদেরের পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। এ কারণে মূলত বিআরটিএতে কাদেরের ঘনিষ্ঠদের সেফ করতেই তাদের শুধু বদলি করেছেন। এসব দুর্নীতিবাজ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন বিআরটিএর সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচিত ১১ চেলার মধ্যে ওবায়দুল কাদেরের সাবেক এপিএস মো. সেলিম ছিলেন নিয়োগ-বদলি সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক। এ ছাড়া বিআরটিএর ঢাকা মেট্রো-১ সার্কেলের অফিস সহকারী হাসান বিন আদাজ, অফিস সহকারী সজিব হাসান, উচ্চমান সহকারী ইমদাদুল হক শামীম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের অফিস সহায়ক সাহেদ চৌধুরী ছিলেন ঢাকার নিয়ন্ত্রক। অভিযোগ রয়েছে, এ কর্মচারীরা চাকরি জীবনের শুরু থেকেই ঢাকায় রাজত্ব করে আসছেন। এদের মধ্যে ইমদাদুল হক শামীম ও সাহেদ চৌধুরী সহোদর হলেও কোটা জালিয়াতির মাধ্যমে ভিন্ন ভিন্ন জেলা কোটায় চাকরি দেওয়া হয়েছে তাদের।
ওবায়দুল কাদেরের দাপট দেখিয়ে চট্টগ্রামে রাজত্ব করা কর্মচারীদের মধ্যে এখনো বহাল তবিয়তে থাকা রেকর্ডকিপার জহিরুল ইসলাম (চট্টগ্রাম মেট্রো সার্কেল-২), রেকর্ডকিপার তসলিম মাহমুদ (চট্টগ্রাম জেলা সার্কেল), রেকর্ডকিপার নঈম উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম মেট্রো সার্কেল-১), অফিস সহকারী মো. দেলোয়ার হোসেন (চট্টগ্রাম মেট্রো সার্কেল-১), অফিস সহায়ক শাকিবুল হক ইফতি (চট্টগ্রাম জেলা সার্কেল) এবং নিরাপত্তাপ্রহরী (চট্টগ্রাম জেলা সার্কেল) সবুজ অন্যতম। অভিযোগ রয়েছে, এদের সবার বাড়িই নোয়াখালী। এ কর্মচারীরা চট্টগ্রামে চাকরি করলেও সারা দেশেই ছিল তাদের নিয়ন্ত্রণ। কোথাও স্বজন বা কোথাও প্রভাব বিস্তার করে অধিকাংশ কার্যালয়েই সব ধরনের কাজ করতেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একজন সহকারী পরিচালক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অফিস সহকারী সজিব হাসান ঢাকা মেট্রো-২ সার্কেলে থাকা অবস্থায় সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) গোলাম হায়দার সরকারকে নির্যাতন করেছিলেন, তবে সে সময় দায়িত্বে থাকা চেয়ারম্যান তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি। বিগত সময়ে বিআরটিএর অফিসগুলোয় নোয়াখালীর লোকগুলো ব্যাপক দাপট দেখিয়েছেন। দুর্নীতিতে বাধা দিলে তারা কর্মকর্তাদেরও হেনস্তা করতেন। এসব বিষয়ে বারবার অভিযোগ দিয়েও আমরা কোনো ফল পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিআরটিএ নিয়ে অনেক অভিযোগ রয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে এসব অভিযোগ নিয়ে আমরা কাজ করছি।’ বিআরটিএর কয়েকজন চিহ্নিত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, ‘অল্প কিছুদিন হয়েছে আমি দায়িত্বে এসেছি। অলরেডি পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছি। বিআরটিএতে আরও অনেক পরিবর্তন আসবে। অনিয়ম-দুর্নীতি রোধে আমরা কাজ করছি।’
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
- শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে খুন, নেপথ্যে পরকীয়া
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
