কাতারের জার্সি পরায় আবুধাবিতে ব্রিটেনের নাগরিক আটক
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯
কাতারের ফুটবল টিমের জার্সি পরায় সংযুক্ত আরব আমিরাতে ব্রিটেনের এক নাগরিককে আটক করা হয়েছে। সেইসঙ্গে নিরাপত্তা বাহিনী তাকে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। কাতারের জার্সি পরার অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর মারধরের বিষয়ে অভিযোগ করতে গেলে তাকে আবারও আটক করা হয়।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে আলজাজিরা।
এতে বলা হয়েছে, ২৬ বছর বয়সী আলি ইসা আহমাদ গত ২২ জানুয়ারি এশিয়া কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় কাতার ও ইরাকের মধ্যকার ম্যাচ দেখতে যান। এ সময় তার পরনে কাতারের ফুটবল দলের টি-শার্ট ছিল। এর মাধ্যমে তিনি কাতারের প্রচার চালাচ্ছেন এমন অভিযোগ এনে তাকে আটক করা হয়। সেইসঙ্গে তাকে মারধর করার অভিযোগও উঠেছে।
প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে কাতারের প্রতি সহানুভূতি প্রকাশ করা শাস্তিযোগ্য অপরাধ। যার শাস্তি সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত হতে পারে।
কাতার ‘সন্ত্রাসবাদ’কে সমর্থন করছে এমন অভিযোগ এনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর ২০১৭ সালে কাতারের সঙ্গে কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং জল, স্থল ও আকাশ পথে অবরোধ আরোপ করে।
কিন্তু দোহা সৌদি নেতৃত্বাধীন জোটের ওই অভিযোগকে বার বার তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে।
আহমাদের বন্ধু আমের লোকি গার্ডিয়ানকে বলেছেন, তার বন্ধু (আহমাদ) সংযুক্ত আরব আমিরাতে ওই সময় ছুটি কাটাচ্ছিলেন। ব্রিটেনের উলভারহ্যাম্পটনের বাসিন্দা আহমাদ আর্সেনালের (লন্ডনভিত্তিক ফুটবল ক্লাব) ভক্ত।
আহমাদের আটকের বিষয়ে লোকি, যার সঙ্গে আহমাদের ফোনে কথা হয়েছে, বলেন, ‘এটি ভাষায় প্রকাশ করা যায় না।’
তিনি আরো বলেন, ‘কাতারের প্রচারনা চালানোর অভিযোগে তাকে আটক করা হয় এবং নিরাপত্তা কর্মীরা তাকে গাড়িতে মারধর করে।
লোকি জানান, আবেদন করলে প্রথম অভিযোগ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু মুক্তির পর পুলিশ স্টেশনে মারধরের ব্যাপারে অভিযোগ করতে গেলে তাকে ‘মিথ্যা অভিযোগ দেওয়া’র নামে আবারো আটক করা হয়।
লোকি বলেন, ‘পরবর্তীতে কী হবে সেটা স্পষ্ট নয়, তবে সংযুক্ত আরব আমিরাতের পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার অভিযোগে তাকে আটক রাখা হয়েছে।’ আল শার্জার নামক স্থানে তাকে আটক রাখা হয়েছে বলেও জানান তিনি।
ব্রিটেনে অবস্থিত আমিরাতি দূতাবাস বলছে, আটকের বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছে। আর ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও কমনওয়েলথ অফিস বলেছে, তারা বিষয়টিতে ‘যথাযথ সহযোগিতা’ করছে এবং ‘স্থানীয় (আমিরাত) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে’।
লোকি আরো বলেন, ‘আমি খুব বিস্মিত হয়েছি যে, ফুটবল দলের টি-শার্ট পরার কারণে তাকে আটক এবং মারধর করা হয়েছে। আমরা সবাই তার ব্যাপারে উব্দিগ্ন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ফুটবল। গত শুক্রবার ফাইনাল ম্যাচে চার বারের চ্যাম্পিয়ন জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জেতে কাতার।
এর আগে কাতারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের একটি ম্যাচ চলাকালে কাতারি খেলোয়াড়দের ওপর জুতা, স্লিপার ও বোতল নিক্ষেপ করে আমিরাতি সমর্থকরা। যদিও সে ম্যাচ জিতে নেয় কাতার।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
