কলকাতায় শুভর প্রথম ছবি ‘আহারে’
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকাই সিনেমার শীর্ষ নায়কদের একজন আরেফিন শুভ। তার আজকের এই অবস্থানে আসার পথ মোটেও মসৃণ ছিলো না। অনেক কাঠ-খড় পুড়িয়ে আজ এই অবস্থানে শুভ। মডেলিং দিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর 'জাগো' সিনেমায় অভিনয় করলেও আবারো নিজেকে চলচ্চিত্র থেকে দূরে সরিয়ে নেন। দীর্ঘদিন পর 'পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী'র মাধ্যমে বড় পর্দায় হাজির হন শুভ।
এরপর 'ধ্যাততেরিকি, প্রেমী ও প্রেমী, ঢাকা অ্যাটাক, মুসাফির, নিয়তি, ওয়ার্নিং, ছুঁয়ে দিলে মন, ভালোবাসা জিন্দাবাদ'-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসিত হন শুভ। ছবিগুলোতে অভিনয়ের গুণে শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি। যার ফলে শুধু এই বাংলাতেই নয় ওপার বাংলাতেও চাহিদা বেড়েছে শুভর।
আজ কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুভ অভিনীত ছবি 'আহারে'। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো টলিউডের কোনো ছবিতে অভিনয় করলেন তিনি। ছবিতে শুভর সঙ্গে জুটি বেধেছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি নির্মাণ করেছেন টালিগঞ্জের নির্মাতা রঞ্জন ঘোষ।
এর আগে জোরেশোরে চলছে ছবিটির প্রচারণা। গেল ১৩ ফেব্রুয়ারি এর প্রথম গান ‘ইচ্ছেরা’ প্রকাশ হয়। গানটির মুগ্ধতা না ফুরাতেই ১৯ ফেব্রুয়ারি ‘কী জ্বালা’ শিরোনামের আরো একটি নতুন গান প্রকাশিত হয়। দুটি গানেই উঠে এসেছে এই দুই শিল্পীর নানা ইচ্ছে আর ভালোবাসার মধুর যন্ত্রণার আভাস।
‘আহা রে’ ছবিতে নাকি শুভ গানও গেয়েছেন। এই তথ্যটি ভারতীয় গনমাধ্যমকে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই। এর আগে এ জুটিকে দেখা মিলেছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত 'একটি সিনেমার গল্প' ছবিতে।
এদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের নির্মিত বিখ্যাত চরিত্র ‘অপু’ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শুভ। কলকাতার পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এ ছবিটি প্রযোজনা করবেন বলিউড প্রযোজক মধুর ভান্ডারকর। নতুন এ ছবিটির নাম ‘অভিযাত্রিক- দ্য ওয়ান্ডারলাস্ট অব অপু’।
এছাড়াও আরেফিন শুভর হাতে এই সময়ে বেশ কয়েকটি ছবি রয়েছে। এর মধ্যে মৃত্যুপুরী, জ্যাম, সাপলুডু ও মিশন এক্সট্রিম অন্যতম।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
