কলকাতার উৎসবে অপু
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশের ছবি নিয়ে কলকাতায় দ্বিতীয়বারের মতো বসেছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দুই নম্বর প্রেক্ষাগৃহে গতকাল এই উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উৎসবে অংশ নিতে আজ ঢাকা ছেড়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে বাংলাদেশের ২৩টি সিনেমা প্রদর্শন করা হবে। এই তালিকায় আছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘রাজনীতি’ ছবিটিও।
এ প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে অপু বিশ্বাস বলেন, ‘এমন একটি উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আয়োজকদের ধন্যবাদ জানাই। এই উৎসবের মাধ্যমে কলকাতার দর্শক বাংলাদেশের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন। দু’দেশের মধ্যে সংস্কৃতির বন্ধন গড়ে উঠেছে। আশা করি, বাংলাদেশের সিনেমাগুলো কলকাতার দর্শক উপভোগ করবেন।’ উৎসব শেষ করে আগামী ১৯ ফেব্রুয়ারি অপু ঢাকা ফিরবেন বলে জানিয়েছেন।
জানা গেছে, গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব, আইসিসিআর দিল্লির মহাপরিচালক রিভা গাঙ্গুলি দাস, চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌসসহ অনেকে। উৎসব আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। সহযোগিতা আছে বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়।
চারদিন ব্যাপী এই উৎসবে দেখানো হবে ‘পুত্র’, ‘আমাদের বঙ্গবন্ধু’ (প্রামাণ্য চলচ্চিত্র), ‘পোস্টমাস্টার ৭১’, ‘স্বপ্নজাল’, ‘দহন’, ‘রাজনীতি’, ‘হেডমাস্টার’, ‘জীবন ঢুলি’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নুর মিয়া ও তার বিউটি ড্রাইভার’, ‘গহীন বালুচর’, ‘আলফা’, ‘জান্নাত’, ‘জন্মভূমি’, ‘রাজপুত্র’, ‘পাঠশালা’, ‘সনাতন গল্প’, ‘মহুয়া সুন্দরী’, ‘জাগে প্রাণ পতাকায় জাতীয় সংগীতে’, ‘খাঁচা’, ‘গেরিলা’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ ছবিগুলো।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
