কলকাতার উদ্দেশ্যে মধুমতি, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯
অবশেষে দীর্ঘ ৭০ বছর পর বাংলাদেশ-ভারতের নৌচলাচল শুরু হল। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ নৌ সার্ভিসটি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ উপলক্ষে নারায়ণগঞ্জের পাগলা মেরিএন্ডারসনের ভিআইপি ঘাটে অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ ফতুল্লার পাগলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবহন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সামাদ। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ উপস্থিত ছিলেন।
রাত ৯টায় অভ্যন্তরীন নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ক্রুজ শিপ এমভি মধুমতি ফতুল্লার পাগলায় অবস্থিত মেরিএন্ডারসনের ভিআইপি ঘাট থেকে কলকাতার উদ্দেশ্যে শুরু হয়। একইদিন একই সময়ে ভারতের ক্রুজ শিপ ‘মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা’ কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নৌপথে সত্তর বছর ধরে বন্ধ থাকা যোগাযোগব্যবস্থা নতুন করে চালু হওয়াকে ভারত-বাংলাদেশের নৌ চলাচলের পথে একটি মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের নৌপথে যাতায়াত ব্যবস্থা চালুর মাধ্যমে দুদেশের সম্পর্কে আরও সুদৃঢ় হবে। এ যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশ ভারতের পাশে সব সময় থাকবে ।
নৌপথে এ যোগাযোগ ব্যবস্থা চালু হওয়া আমাদের জাতীয় ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ভারতের সাথে আমাদের আত্মিক সম্পর্ক রয়েছে। মনে হয় যেন ভাইয়ে ভাইয়ে এক গভীর সম্পর্ক।
প্রতিবেশীর সাথে যে সম্পর্ক থাকে এটি এমন একটি সম্পর্ক। ভারত আমাদের বিপদের সময় পাশে দাঁড়িয়েছে। আমাদের মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সহযোগিতা করেছিল। নৌপথকে আরো অনেক দূর এগিয়ে নেয়ার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার পানি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আমরা এজন্য কাজ করছি।
প্রসঙ্গত, বিআইডব্লিউটিসি জানিয়েছে বাংলাদেশ-ভারত চুক্তির আওতায় পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে এ সেবা চালু হচ্ছে। পরীক্ষামূলকভাবে সফল হলে নিয়মিতভাবে এ নৌযান চলাচল করবে।
ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ পাগলা হতে বরিশাল, বাগেরহাটের মংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা-ভারতের হলদিয়া রুট হয়ে হয়ে কলকাতায় যাবে। এ জন্য পরীক্ষামূলকভাবে সুন্দরবন, বরিশাল, চাঁদপুরের মতো আকর্ষণীয় এলাকার ওপর দিয়ে নৌযানগুলো ঘুরে যাবে। চাঁদপুর হয়ে ৩০ মার্চ ভোরবেলা বরিশালে যাত্রা বিরতি করবে এমভি মধুমতি।
সেখান থেকে বাগেরহাটের মংলায় কিছু সময় থামবে জাহাজটি। বাগেরহাট থেকে সুন্দরবন ঘুরে মধুমতি জাহাজটি খুলনার কয়রার আন্টিহারার দিকে যাবে। সেখানে যাত্রীদের ইমিগ্রেশনের যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।
আন্টিহারা হয়ে সাতক্ষীরার শ্যামনগর দিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ায় যাবে। হলদিয়া থেকে সরাসরি কলকাতা যাবে মধুমতি। সবশেষ গন্তব্য কলকাতা নৌবন্দরে পৌঁছাবে রোববার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে।
রোববার কলকাতায় থেকে পরদিন সোমবার (১ এপ্রিল) ঢাকার উদ্দেশে রওনা দেবে এমভি মধুমতি। এমভি মধুমতিতে যাত্রী ধারণক্ষমতা প্রায় ছয়শ জন। এর মধ্যে কেবিনগুলোতে ১৩০ জন যাত্রী ভ্রমণ করছেন। জাহাজে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, রাতের খাবারের ব্যবস্থা রয়েছে।। তবে এসব খাবার যাত্রীদের কিনে খেতে হবে।
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
