কবি রাধাপদের পাশে প্রবাসীরা নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩
দেড় লাখ টাকা অর্থ সহায়তা
আজকাল রিপোর্ট -
কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে দুটি পৃথক সাংস্কৃতিক সমাবেশ করেছেন প্রবাসীরা। তারা দ্রুত হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লালন পরিষদ ইউএসএ’র উদ্যোগে রাধাপদ রায়ের চিকিৎসার জন্য দেড় লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসীরা। বুধবার সমাবেশ থেকে তোলা অর্থ সঙ্গে সঙ্গেই বিশেষ ব্যবস্থায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পাঠিয়ে সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাধাপদ রায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশে বাউলদের ওপর ক্রমাগত হামলা হচ্ছে। এবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৮০ বছরের অশীতিপর চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশব্যাপী নিন্দার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রবাসী সংস্কৃতিকর্মীরাও সোচ্চার হয়েছেন। লালন পরিষদ ইউএসএ’র উদ্যোগে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় পৃথক দুটি সাংস্কৃতিক সমাবেশে অংশ নেন অংশ নেন কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক মানুষ। তারা বাদ্যযন্ত্র, ব্যানার ও প্লাকার্ড নিয়ে সমাবেশে যোগ দেন এবং স্লোগানে স্লোগানে এ ঘটনার সুষ্ঠু বিচার চান। সাংস্কৃতিক সমাবেশে তারা বলেন, বাংলাদেশের নিপীড়িত নিরীহ, দরিদ্র সৃষ্টিশীল মানুষের ওপর হামলা বন্ধে বাংলাদেশের প্রশাসনকে আরও সচেষ্ট হতে হবে।
নিউইয়র্কের অভিবাসীরা শুধু প্রতিবাদই করেননি। চারণ কবি রাধাপদ রায়ের সুচিকিৎসায় আর্থিক ভাবে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন। এ সময় টেলিফোনে প্রবাসী সংস্কৃতিকর্মীদের পক্ষে রাধাপদ রায়ের সাথে কথা বলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও মুক্তিযোদ্ধা-শিল্পী তাজুল ইমাম। পরে বিশেষ ব্যবস্থায় সঙ্গে সঙ্গে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাধাপদ রায়ের হাতে সমাবেশ থেকে তোলা দেড় লাখ টাকা হস্তান্তর করা হয়। এ বিষয়ে কুড়িগ্রামের সময় সংবাদের জেলা প্রতিনিধি বাদশা সৈকতসহ কয়েকজন সাংবাদিক সহযোগিতা করেন। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরী উপজেলায় গিয়ে কবির হাতে নিউইয়র্কের বাংলাদেশিদের পাঠানো অর্থ তুলে দেন। এ সময় কবি রাধাপদ রায়ের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভাব-অনটনে থাকা স্বভাব কবি রাধাপদ রায় দেড় লাখ টাকা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যুক্তরাষ্ট্র লালন পরিষদের আহ্বায়ক মো. আবদুল হামিদের সভাপতিত্বে দুটি সাংস্কৃতিক সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, লেখক বেলাল বেগ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, সরাফ সরকার, নবেন্দু বিকাশ দত্ত, ওবায়দুল্লাহ মামুন, মিনহাজ আহমেদ সাম্মু, ফকির ইলিয়াস, খুরশিদ আনোয়ার বাবলু, রেজাউল করিম চৌধুরী, হাকিকুল ইসলাম খোকন, সারোয়ার রাফী, সুলতান বোখারী, খাইরুল ইসলাম পাখি, নূরুল আমিন বাবু, ইব্রাহিম চৌধুরী খোকন, মোশাররফ হোসেন, আহসানউদ্দিন হাসান, সুলতান আহমেদ, জাকির হোসেন বাচ্চু, পলাশ সাহা, নূরে আলম জিকু, আশরাফুল হাসান বুলবুল, আসলাম খান, মনিকা রায়, সালেহা ইসলাম, দীলিপ মোদক, অনিকা মোদক, আল্পনা গুহ, মনিজা রহমান, জাহেদ শরীফ, শাহাব উদ্দিন সাগর, দীনেশ চন্দ্র মজুমদার, সাদিয়া খন্দকার, সূতপা সান্যাল, মাহফুজা হাসান, জেবুন্নেছা জোৎ¯œা, বেনজীর সিকদার, নাসির শিকাদার, পিনাকী তালুকদার, হিরু চৌধুরী, স্বাধীন মজুমদার, ঝর্না চৌধুরী, জয়তুর্য্য চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী গোপাল সান্যাল ও স্বীকৃতি বড়–য়া।
প্রসঙ্গত, গত শনিবার সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোদ্দারের পাড় এলাকায় নিজ বাড়িতে রাধাপদ রায় হামলার শিকার হন। পাশের এলাকার দুই ভাই মো. রফিকুল ইসলাম ও কদুর আলীর বিরুদ্ধে এ হামলার অভিযোগ ওঠে। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর আসামীকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
