কংগ্রেসের ভাগ্য ঝুলে রইল জর্জিয়ার রানঅফে
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২
তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচন
# ফলাফলে সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প
# বাইডেনের সন্তোষ প্রকাশ
আজকাল রিপোর্ট
তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে অনুষ্ঠিত গত ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ডেমোক্র্যাটদের দখলেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতের সর্বশেষ তথ্য অনুযায়ী ডেমোক্র্যাটরা সিনেটের ৪৮ ও রিপাবলিক্যানরা ৪৯টি আসনে বিজয়ী হয়েছে। বাকি রয়েছে তিনটি আসন আরিজোনা, নেভাদা ও জর্জিয়ার ফলাফল। আরিজোনাতে ডেমোক্র্যাট মার্ক কেলি জিতবেন এটা মোটামুটি নিশ্চিত। নেভাদায় জেতার সম্ভাবনা রয়েছে রিপাবলিক্যান প্রার্থী এডাম ল্যাক্সাট এর। জর্জিয়াতে ৬ ডিসেম্বর হবে রান অফ ইলেকশন। কোন প্রার্থীই শতকরা ৫০ ভাগ ভোট না পাওয়ায় পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যবেক্ষকরা বলছেন, ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনফই জিতবেন। এতে সিনেটে উভয় দলের আসন হবে ৫০ করে। সিনেটের মোট ১০০টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৫১টি আসন। ২০২০ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সিনেটে উভয় দল ৫০টি করে আসন পায়। ভাইস প্রেসিডেন্টের ভোটে ডেমোক্র্যাটরা মেজোরিটি অর্জন করবে। হাউজ অব রিপ্রেজেনটেটিভসে এগিয়ে আছে রিপাবলিকান পাটি। তাদের আসন সর্বশেষ হিসাব পর্যন্ত ২১০টি। আর ৮টি আসনে জিতলে তারাই হবে হাউজে মেজোরিটি দল। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডেমোক্র্যাট দলের আসন সংখ্যা ১৮৯। আর অবশিষ্ট রয়েছে মাত্র ৩৬টি আসনের ফলাফল। পর্যবেক্ষরা বলছেন, হাউজের সংখ্যাগরিষ্ঠতা যাচ্ছে রিপাবলিকানদের হাতেই। এমতাবস্থায় গঠিত হতে যাচ্ছে ঝুলন্ত কংগ্রেস। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের ফলাফলে খুশি নন। তিনি এ জন্য দায়ী করেছেন দলকেই। প্রেসিডেন্ট জো বাইডেন ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অগত্যা রেড ওয়েভ ঠেকানো গেছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দুই বছর আগে প্রেসিডেন্ট হয়েছিলেন ডেমোক্র্যাাট প্রার্থী জো বাইডেন। দুই বছরে উচ্চ মুদ্রাস্ফীতি, গর্ভপাত আইন, সহিংসতা বৃদ্ধি, অস্ত্র আইন ও পররাষ্ট্রনীতি নিয়ে সমালোচনায় মুখে পড়ে বর্তমান প্রশাসন। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে আগামী দুই বছর বাইডেনের জন্য কঠিন হতে চলেছে। কারণ নিম্নকক্ষেই কোনো আইনের সূচনা হয়। আর সিনেট সে বিল বাতিল বা অনুমোদন দিয়ে প্রেসিডেন্টের কাছে পাঠায়। কংগ্রেসের নিয়ন্ত্রণ না থাকলে বাইডেন আইন তৈরিতে সমস্যায় পড়বেন। এমনকি বৈদেশিক নীতিও প্রভাবিত হবে।
করোনা মহামারি, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ, আভ্যন্তরীন অর্থনীতিতে মূল্যস্ফীতি, গর্ভপাত আইনসহ নানাবিধ ইস্যুতে বাইডেন প্রশাসন অনেকটাই নাজুক পরিস্থিতি মোকাবিলা করছে। রিপাবলিকান পার্টি এসব ইস্যুকে পুঁজি করে ডেমোক্র্যাটদেরকে বড় ধরণের পরাজয়ের মুখে ঠেলে দিতে চেয়েছিলো। বিশেষ করে কংগ্রেসের উভয় কক্ষ হাউজ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠাতা লাভে ব্যাপক চেষ্টা চালিয়েছে। ট্রাম্পের ভাষ্যানুযায়ী গোটা যুক্তরাষ্ট্রকে লালে লাল করে দেয়ার পরিকল্পনা ছিলো রিপাবলিকানদের। কিন্তু কার্যত বড় ধরণের ব্যবধানে ডেমোক্র্যাটদের পরাজিত করতে ব্যর্থ হয়েছে রিপাবলিকানরা। শুধু তাই নয় বাইডেন প্রশাসনকে কাঁপিয়ে তোলার লক্ষ্য ছিলো তাদের। নির্বাচনের আগে স্পিকার ন্যান্সি পেলেসীর স্বামীর উপর আক্রমনসহ ভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টাও লক্ষ্য করা গেছে। ফলে নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্র জুড়ে বড় ধরণের সহিংসতার আশংকা করেছিল বিভিন্ন মহল। শেষ পর্যন্ত তেমনটি ঘটেনি। পুরো দেশেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
