‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নিয়ে নতুন যে বার্তা দিল চীন
প্রকাশিত: ১০ জুন ২০১৯
বাংলাদেশসহ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ (বিআরআই) নতুন সুযোগ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন চীনের ইউনান প্রদেশের তথ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক তিয়ান হুকুইং। তিনি বলেন, দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াকে গুরুত্ব দিয়ে চীন বিআরআইয়ের দ্রুত বাস্তবায়নে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
রোববার সন্ধ্যায় সেকেন্ড চায়না সাউথ এশিয়ার কো-অপারেশন ফোরামে বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের স্বাগত জানায় ইউনান প্রদেশের কর্মকর্তারা। এ অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সাংবাদিকরা অংশ নিচ্ছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রবর্তিত বিআরআইয়ে বাংলাদেশকে তার উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।
আঞ্চলিক অন্যান্য উদ্যোগ এবং যে কোনো দেশের সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি আগত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিআরআই নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আমরা পরিষ্কারভাবে জোর দিয়ে বলতে চাই, বিআরআইয়ের উদ্যোগে সবাই লাভবান হবে। আমরা সবাই এ সকল উদ্যোগ থেকে লাভবান হতে পারি।
ড. রিজভী এ বিষয়টি স্পষ্ট করেন যে, বিআরআইয়ে বাংলাদেশের সমর্থন ও অংশগ্রহণের মধ্য দিয়ে অন্যান্য উদ্যোগে অংশ নেয়া থেকে বিরত থাকছে না এবং কোনো দেশের সঙ্গে দ্বন্দ্বও থাকবে না।
তিয়ান হুকুইং বলেন, ‘ইউনান প্রদেশের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে। বর্তমানে ইউনান প্রদেশ বিআরআইয়ের উদ্যোগের মধ্য দিয়ে নীতি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা, অর্থায়ন এবং মানুষে মানুষে যোগাযোগে বিভিন্নভাবে সহযোগিতা সম্প্রসারণ করছে।’
মানুষে মানুষে যোগাযোগে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিয়ান হুকুইং বলেন, ‘মানুষে মানুষে যোগাযোগে গণমাধ্যম শুধু একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নয়, গণমাধ্যম আঞ্চলিক একীভূতকরণ এবং সামাজিকতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া শান্তি ও বন্ধুত্ব বাড়াতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ।‘
২০১৩ সালে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নামে একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিং পিং।
এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিশ্বের ৬০টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করা। এই পরিকল্পনার অংশ মূলত দুটি। সড়ক পথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন। এই সড়ক পথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও রয়েছে। সেই সঙ্গে সমুদ্রপথেও, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে চীন।
বলা হয়ে থাকে, প্রাচীন সিল্ক রুটের আধুনিক সংস্করণ ‘ওয়ান বেল্ট ওয়ান রুট’। ২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের ঢাকা সফরের সময় ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যোগ দেয়।
ঢাকার চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার। ২০১৮ সালে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে ওঠে। বাংলাদেশ ও চীনের দ্বি-পাক্ষিক বাণিজ্য বছরে ১৬.৮ শতাংশ বেড়ে ১৮.৭৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
