ঐক্যের পথে ফোবানা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৫ মে ২০২৪
ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে মঞ্চে উঠবেন উভয় গ্রুপের নেতৃবৃন্দ
ঐক্যের কলতানে ফিরে এলো ফেডারেশন অব বাংলদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)। গত শনিবার ১৮ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিভক্ত ফোবানার প্রধান দুটি অংশের নেতৃবৃন্দ বৈঠক করে ফোবানাকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান। আলোচনায় বিভক্ত সংগঠনের একাংশের নেতৃত্ব দেন ফোবানা চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আযম এবং অপর অংশের পক্ষে ছিলেন ফোবানার সেই অংশের চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর।
বৈঠকে ২০২৫ সালে ঐক্যবদ্ধভাবে এক ভেন্যুতে ৩৯তম ফোবানা সম্মেলন আয়োজনের ব্যাপারে নেতৃবৃন্দ নীতিগতভাবে একমত হন। আগামীতে উভয় পক্ষের যৌথ সভায় এ বিষয়ে অনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এবারের ৩৮তম ফোবানা পৃথকভাবেই অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে আভাস দেয়া হয়েছে। উল্লেখ্য, এ বছর আগামী ৩০ থেকে ১ সেপ্টেম্বর শাহ নেওয়াজ ও কাজী আযমের নেতৃত্বধীন অংশ ফোবানা সম্মেলন করবেন মেরিল্যান্ডের হিলটন হোটেলে। আর এটর্নি আলমগীর ও আবীর আলমগীরদের নেতৃত্বাধীন অংশ এ বছরের ফোবানার আয়োজন করেছে ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটি ম্যারিয়ট হোটেলে।
এদিকে গত রোববার ১৯ মে ব্রুকলিনে বাংলাদেশিদেও বৃহত্তম পথ মেলায় ফোবানা নেতৃবৃন্দ তাদের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন। এ সময় উভয় পক্ষের নেতৃবৃন্দের মধ্যে শাহ নেওয়াজ, কাজী আযম, নাহিদ খান সোহেল ও ডিউক খান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ফোবানা একাংশের চেয়ারম্যান শাহ নেওয়াজের দৃষ্টি আর্কষণ করা হলে তিনি বলেন, ঐক্য আমাদেও হয়ে গেছে। এখন সেই লক্ষ্যে কাজ শুরু করতে হবে। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে আমাদের সমঝোতা হয়েছে। তিনি বলেন, হাতে প্রয়োজনীয় সময় না থাকায় এবার আমরা একসাথে ফোবানা সম্মেলন করতে পারছি না। দুটি অংশের দুটি হোটেলের পেমেন্ট হয়ে গেছে। তাই এক সাথে এবার হচ্ছে না। ২০২৫ সালের লেবার ডে উইকেন্ডে এক ছাদের নীচেঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন হবে ইনশাল্লাহ।
এটর্নি আলমগীর ও আবীর আলমগীরদের ফোবানায় ঐক্য প্রক্রিয়ায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নাহিদ খান সোহেল। তিনি এই প্রতিবেদককে বলেন, এবাওে আমরা একসাথে সম্মেলন করতে পারছি না। তবে দুটি সম্মেলনই পাশাপাশি শহরে হচ্ছে। আমাদের সভায় প্রস্তাব এসেছে, উভয় সম্মেলনেই স্টেজে নেতৃত্বেও লাইন আপ থাকবে। উভয় সম্মেলনের প্রতিনিধিরা একসাথে দুই ফোবানাতেই স্টেজে লাইনআপে থাকবেন। নাহিদ খান সোহেলের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় কাজ করছেন মাহবুব রহিম রেজা, ডিউক খান ও ড. এহসান চৌধুরী হিরো। ঐক্যকে বাস্তবে রূপ দিতে অপর অংশে কাজ করছেন শাহ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার, কাজী আজম ও ফিরোজ আহমেদ।
এদিকে গত বুধবার রাতে ফোবানার দুই এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ও কাজী আযম স্বাক্ষরিত একটি বিবৃতি বলা হয়েছে, ফোবানার ‘ট্রেডর্মাক লোগো’র অবৈধ ব্যবহার বন্ধ ও ট্রেড র্মাকটি নিবন্ধিত করার জন্য ২০১৯ সালে ফেডারশেন অব বাংলাদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমোরকিা ‘ফোবানা’ পক্ষে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মোহাম্মদ হোসেন খান। ্ওই মামলাটির আপডেট জানাতেই এই যৌথ সংবাদ বিজ্ঞপ্তি।
বিবৃতিতে তারা বলেন, ১৯৮৭ সালে নিউইর্য়ক, নিউর্জাসী এবং গ্রেটার ওয়াশংিটন ডিসি’র কয়েকটি সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত বাংলাদেশ সম্মেলনের মধ্য দিয়েই মুলত ফোবানা’র পথ চলা শুরু। পরবর্তীতে পুরো নর্থ আমেরিকার সংগঠনগুলো এর সঙ্গে যুক্ত হয়। পওে ‘বাংলাদেশ সম্মেলন’ নাম পরিবতর্ন করে ফোবানা নাম গ্রহণ করা হয়।
কয়েক বছর পর কিছু সংগঠনের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য শুরু হলে আলাদা আলাদাভাবে ফোবানা সম্মেলন হতে থাকে। প্রতি বছরএকাধিক ফোবানার আয়োজন হলেও সব সংগঠনকে একত্রিত করে একটি ফোবানা সম্মেলনের উদ্যোগ অব্যাহত থাকে। কিন্তু এত দিনেও কোন সমঝোতায় পৌছানো সম্ভব হয়নি।
প্রতি বছরই বিভিন্ন গ্রুপ ‘ফোবানা’ নাম ও লোগো ব্যবহার করে সম্মেলন অনুষ্ঠান করছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরী হয়। এই বিভ্রান্তি নিয়ে ২০১৯ সাল থেকে মামলাও চলছে। গত বছরের মাঝামাঝি সময় থেকে ফোবানা নেতৃবৃন্দেও মধ্যে মামলাটি নিষ্পত্তি করার বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় বারবার উত্তর আমেরিকার বাংলাদেশি সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও ফোবানার মূল লক্ষ্য, বাংলাদেশের কৃষ্টি ও সংষ্কৃতির শেকড় এদেশের মাটিতে প্রোথিত করা ও পরবর্তী প্রজন্মের কাছে ফোবানাকে পৌঁছে দেওয়ার বিষয়গুলি উঠে আসে। আলোচনায় উভয় পক্ষই সমঝোতার ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হন। সমঝোতার বিষয়গুলি হচ্ছে,
(১)বর্তমানে মোহাম্মদ আলমগীর এবং আবীর আলমগীরের নেতৃত্বাধীন ফোবানা সংগঠনের নিবন্ধনকৃত ট্রেডমার্ক সংবলিত লোগোটি ব্যবহার করবে এবং ট্রেডমার্ক এর মালিক থাকবে। (২) মোহাম্মদ হোসেন খান ও ফেডারেশন অফ বাংলাদেশ এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ইনক আদালতে দাখিলকৃত তাদের দরখাস্ত আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যাহার কওে নেবেন। (৩) বর্তমানে শাহনাওয়াজ ও কাজী আযমের নেতৃত্বাধীন ফেডারেশন অব বাংলাদেশীএসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ‘ফোবানা’ নামটি ব্যাবহার করতে পারবেন এবং তাদের নিজস্ব পৃথক লোগো ব্যাবহার করবেন। (৪) অন্য কোন সংগঠন, গোষ্ঠী অথবা সংগঠনবিরোধী কর্মকান্ডের জন্য বহিষ্কৃত ব্যক্তিবর্গ ‘ফোবানা’ নাম বা লোগো ব্যবহার করতে পারবে না। দরকার হলে উভয় পক্ষই যৌথভাবে যে কোনো অবৈধ কর্মকান্ডের মোকাবিলায় কাজ করবে।
তাদের বিবৃতিতে আরও বলা হয়, ফোবানা সম্মেলন যেভাবে ঐক্যবদ্ধভাবে শুরু হয়েছিল সেভাবে আবারও ঐক্যবদ্ধ একটি প্লাটফর্মে ফিওে আসবে এবংব বহিঃর্বিশ্বে সর্ববৃহৎ প্রবাসী বাংলাদেশিদেও সর্ব বৃহৎ সংগঠন হিসেবে উত্তর আমেরিকার একযোগে কাজ করে যাবে।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
