ব্রুকলিন
এ্যাংকর ট্রাভেলসের অফিস উদ্বোধন করলেন মৌসুমী
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৮ মে ২০২৪
বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রিয়মুখ চিত্রনায়িকা মৌসুমী এক উৎসবমুখর পরিবেশে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে উদ্বোধন করলেন এ্যাংকর ট্রাভেলসের চতুর্থ শাখা। গত শুক্রবার ১০ মে কমিউনিটি একটিভিস্ট ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মানি ট্রান্সফার কোম্পানী সানম্যান এক্সপ্রেসের কর্ণধার মাসুদ রানা তপন, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম ও এ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এএসএম উদ্দীন পিন্টুর উপস্থিতিতে নায়িকা মৌসুমী কেক কেটে এ্যাংকর ট্রাভেলসের এই নতুন অফিসের শুভ সূচনা করেন। উদ্বোধন উপলক্ষে দুপুরে জুম্মার নামাজের পর নতুন এই অফিসে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, জ্যাকসন হাইটস ও ওজন পার্কে এ্যাংকর ট্রাভেলসের আরো তিনটি শাখা রয়েছে।
অফিসটির উদ্বোধন করে মৌসুমী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের এই নতুন উদ্যোগের সাথে আমিও আছি। তিনি এ্যাংকর ট্রাভেলসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
গিয়াস আহমেদ তার বক্তব্যে বলেন, ব্রুকলিনের এই অফিসটি মাল্টি সার্ভিসের কাজ করবে। এখানে বিমানের টিকেট কেনা, দেশে ডলার পাঠানো, ইমিগ্রান্ট হোম কেয়ারের মাধ্যমে বয়স্কদের সেবা দান ও মর্টগেজ সার্ভিস সুবিধা পাওয়া যাবে। আমি তাদের সাফল্য কামনা করছি।
ফোবানার মেম্বার সেক্রেটারি কাজী আজম বলেন, আমার নিজ এলাকায় প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলো। যেকোন ধরনের সহযোগিতায় আমি এ্যাংকর ট্রাভেলসের সাথে আছি।
মাসুদ রানা তপন বলেন, এই প্রতিষ্ঠানের সেবাধর্মী কাজের সাথে আমার প্রতিষ্ঠান সানম্যান এক্সপ্রেসও জড়িত। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আশাকরি ব্রুকলিনবাসী তাদের সেবা গ্রহণ করবেন।
এ্যাংকর ট্রাভেলস এর প্রেসিডেন্ট এএসএম উদ্দীন পিন্টু বলেন, এই এলাকায় প্রচুর প্রবাসী বাংলাদেশি বাস করেন। বিশেষ করে নোয়াখালি, চট্টগ্রাম, সন্দ্বীপ ও সিলেটের বিপুল সংখ্যক মানুষ এ এলাকায় বাস করেন। তাদের হাতের কাছে প্রতিষ্ঠানটি চালু করতে পেরে আমি খুই আনন্দিত। সবার দোয়া ও সহযোগিতা চাই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রফিকুল্লাহ পাটোয়ারি, আনোয়ার হোসেন, আশরাফুল হাসান, মোহাম্মদ হক, মঈনউদ্দীন, মাগফেরাত ইসলাম, গোলাম রাব্বানী পারভেজ, তরিকুল ইসলাম মিঠু, কামাল উদ্দীন, মালেক খান, আম্বিয়া বেগম প্রমুখ।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
