এমএনপি: রবিতে আসছে বেশি গ্রাহক
প্রকাশিত: ৩ মার্চ ২০১৯
অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা এমএনপি সেবা চালুর পর প্রথম চার মাসে মোট ১ লাখ ৩৩ হাজার ৬২১ জন গ্রাহক অপারেটর বদল করেছেন। চালু থাকা চারটি অপারেটরের মধ্যে এমএনপি সেবার আওতায় আসা গ্রাহকদের বেশিরভাগই বেছে নিচ্ছেন রবি’কে।
আর রবির পক্ষ থেকে করপোরেট গ্রাহকদের সমস্যা সমাধান এবং ব্যাকিং সমস্যা সমাধানের আহ্বান জানানো হয়েছে।
গত বছরের ১ অক্টোবর এমএনপি সেবা চালু করে সরকার। আর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ২১ অক্টোবর। এমএনপি সেবাদানকারী প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন টেলিটেক বিডি এই সেবা দিচ্ছে।
এমএনপি সেবা নিয়ে একজন গ্রাহক ভয়েস ও ডাটা সেবা গ্রহণ করতে পারবেন। শুরুতে অপারেটর পরিবর্তনে শুরুতে ১৫৮ টাকা খরচ পড়লে এখন মাত্র ৫৮ টাকায় এই সেবা পাচ্ছেন গ্রাহক।
গত চার মাসে গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে গেছে ৬২ হাজার ৩১৭ জন, রবি থেকে ২৩ হাজার ৯১১ জন, বাংলালিংক থেকে ৪৫ হাজার ৯২ জন এবং টেলিটক থেকে গেছে ২ হাজার ৩০১ জন গ্রাহক।
আর গ্রামীণফোনে এসেছেন ১২ হাজার ৩৪৬ জন, রবিতে ৯৩ হাজার ৮২৮ জন, বাংলালিংকে ২৫ হাজার ৬১৬৫ জন এবং টেলিটকে এসেছেন ২০০২ জন।
সর্বশেষ জানুয়ারিতে গ্রামীণফোন থেকে রবিতে এসেছেন ১১ হাজার ২৭৭ জন, বাংলালিংকে ১ হাজার ২১৯ জন, টেলিটকে ১৬৩ জনসহ মোট ১২ হাজার ৬৫৯ জন।
রবি থেকে গ্রামীণফোনে এসেছেন ১ হাজার ২৮৩ জন, বাংলালিংকে ২ হাজার ১০ জন এবং টেলিটকে ২১২ জনসহ মোট ৩ হাজার ৫০৫ জন।
বাংলালিংক থেকে গ্রামীণফোনে এসেছেন ৪৮০ জন, রবিতে ১০ হাজার ২৫১ জন, টেলিটকে ১০৫ জনসহ মোট ১০ হাজার ৮৩৬ জন।
টেলিটক থেকে গ্রামীণফোনে এসেছেন ৯২ জন, রবিতে ২৯৫ জন এবং বাংলালিংকে ৬১ জনসহ মোট ৭২২ জন গ্রাহক।
জানুয়ারিতে মোট ২৭ হাজার ৪৪৮ জন অপারেটর বদল করেছেন। এরমধ্যে গ্রামীণফোনে মোট ১ হাজার ৮৫৫ জন, রবিতে ২১ হাজার ৮২৩ জন, বাংলারিংকে ৩ হাজার ২৯০ জন এবং টেলিটকে ৪৮০ জন গ্রাহক এসেছেন।
আর এই এক মাসে অপারেটর বদলে বাধা পেয়েছেন ১৯ হাজার ৪২০ জন।
রবির বিবৃতি
রবির হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স সাহেদ আলম এক বিবৃতিতে বলেন, আমাদের নেটওয়ার্ক ও সেবার মান প্রতিযোগীদের চেয়ে অনেক উন্নত হওয়ার কারণেই এমএনপির মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক রবিকে বেছে নিয়েছেন বলে আমরা মনে করি।
তিনি বলেন, গ্রাহকের আস্থার প্রতিদান দিতে নেটওয়ার্ক ও সেবার মান ধরে রাখতে আমরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছিএবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে করপোরেট গ্রাহকদের এমএনপি সেবা গ্রহণে এখনও বড় ধরনের জটিলতা রয়ে গেছে।
‘এমএনপি সেবা চালু হওয়ার পর এখন পর্যন্ত একটি মাত্র করপোরেট প্রতিষ্ঠান সফলভাবে এমএনপি সেবা নিতে পেরেছে। ব্যাংকের ওটিপি সেবা পেতেও সমস্যায় পড়ছেন এমএনপি সেবা নেওয়া অনেক গ্রাহক। আমরা আশা করি নিয়ন্ত্রক সংস্থা এ সব সমস্যা সমাধানে উদ্যোগ নেবে।’
- বাংলাদেশি অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
- আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদের ৫ দিনের রিমান্ড
- ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের
- পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
- ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
- প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর যুদ্ধের দায়ভার চাপানোর চেষ্টা
- যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে এক দশকের সর্বোচ্চ শীত
- ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
- ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব
- রাজধানীর অধিকাংশ পাম্পে ‘অকটেন নেই’ সাইনবোর্ড
- বিশ্বের ১ম দেশ হিসেবে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা ফিলিপাইনের
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
