সংবাদ সম্মেলনে ঘোষণা
এবারও টাইম স্কয়ারে হবে পয়লা বৈশাখের অনুষ্ঠান
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৪
অমুসলিম কূটনীতিকদের জন্য রাজধানী রিয়াদে প্রথম মদের দোকান চালু করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এই পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্র ও একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে। বুধবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নথি পর্যালোচনা করে রয়টার্স লিখেছে, ক্রেতাদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স কোড সংগ্রহ করতে হবে। এছাড়া মদ ক্রয়ের মাসিক সীমার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির একটি বড় পদক্ষেপ এই মদের দোকান। রক্ষণশীল মুসলিম দেশটিকে পর্যটন ও বাণিজ্যিক গন্তব্যে পরিণত করতে এই সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইসলাম ধর্মে মদপান হারাম। অর্থনীতিতে তেল নির্ভরতা কমাতে যে ভিশন ২০৩০ বাস্তবায়ন করা হচ্ছে, এই দোকান চালু সেটির অংশ।
নথি অনুসারে, মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক পাড়ায় অবস্থিত। এখানে বিভিন্ন দূতাবাস ও কূটনীতিকরা বসবাস করেন। দোকানটি থেকে শুধু অমুসলিম কূটনীতিকরা মদ কিনতে পারবেন।
অমুসলিম প্রবাসীরা দোকানটি থেকে মদ কিনতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। দেশটিতে লাখো প্রবাসী রয়েছেন। যদিও বেশিরভাগ শ্রমিক মুসলিম এবং তারা এশিয়া ও মিসর থেকে আসা।
পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি চালু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মদপানের বিরুদ্ধে সৌদি আরবে কঠোর আইন রয়েছে। মদপানে দোষী ব্যক্তিকে দোররার আঘাত, প্রত্যর্পণ, জরিমানা বা কারাদন্ডের বিধান রয়েছে। সংস্কার পরিকল্পনার অংশ হিসেবে বেত্রাঘাতের পরিবর্তে কারাদন্ডের প্রচলন করা হয়েছে। দেশটিতে শুধু কূটনৈতিক যোগাযোগে বা চোরাই বাজারে মদ পাওয়া যায়।
রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বুধবার সরকার কূটনৈতিক চালানে মদের আমদানিতে নতুন বিধিনিষেধ আরোপের কথা নিশ্চিত করেছে।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন (সিআইসি) বলেছে, কূটনৈতিক মিশনে আসা মদজাত বস্তু ও পণ্যের বেআইনি বাণিজ্য ঠেকাতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে।
এক বিবৃতিতে সিআইসি বলেছে, নতুন প্রক্রিয়া অমুসলিম দূতাবাসের কূটনীতিকদের এসব পণ্য নির্দিষ্ট কোটায় পাওয়া নিশ্চিত করা অব্যাহত রাখবে।
বিবৃতিতে মদের দোকান চালুর পরিকল্পনার বিষয়ে কিছু বলা হয়নি। কিন্তু বলা হয়েছে, নতুন ফ্রেমওয়ার্কে আন্তর্জাতিক কূটনৈতিক কনভেনশন মেনে চলা হয়েছে।
কয়েক দশক ধরে সৌদি আরব রক্ষণশীল ছিল। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক বিধিনিষেধ শিথিল করা হয়েছে। যেমন, জনসমাগমস্থলে নারী ও পুরুষদের আলাদা করা, নারীদের বোরকা পরার আবশ্যকতা শিথিল হয়েছে।
ক্ষমতা সুসংহত করার উদ্যোগে ভিন্নমতাবলম্বী ও রাজনৈতিক বিরোধীদের দমন করার পাশাপাশি দেশটিকে পর্যটনের জন্য উন্মুক্ত করতে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন, কনসার্ট আয়োজন, নারীদের গাড়ি চালানোর অনুমতি। তবে ভিশন ২০৩০-এর আওতায় স্থানীয় শিল্পের বিকাশ এবং লজিস্টিক কেন্দ্র হয়ে ওঠার পরিকল্পনা রয়েছে সৌদি আরবের। যা লাখো সৌদি নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
