এবার হাতকড়া ও শেকল পরিয়ে পাঠানো হল ৩৯ জনকে
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার তাদের বহনকারী ভাড়া করা বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ফিরে আসাদের মধ্যে একজন নারী রয়েছেন।
এই দফায় যারা এসেছেন, তাদের হাতকড়া ও পায়ে শিকল পরানো হয়। একই ফ্লাইটে পাকিস্তানের নাগরিকও ছিলেন। পাকিস্তান হয়ে এই ফ্লাইট ঢাকায় আসে।
যুক্তরাষ্ট্র থেকে আরও বাংলাদেশিকে ফেরত পাঠানো হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি অনুযায়ী এর আগে বিভিন্ন সময় ১১৮ জনকে পাঠানো হয়েছে। তবে তাদের হাতকড়া ও শিকল পরানো হয়নি। শনিবার যারা এসেছেন, তাদের অনেকের চোখেমুখে ছিল প্রচণ্ড ক্লান্তির ছাপ। অনেকেই ছিলেন বিমর্ষ, বাক্রুদ্ধ।
ফেরত আসাদের মধ্যে আছেন ঢাকার জিনজিরার বাসিন্দা মো. ফাহিম ও তাঁর বাবা জুলহাস উদ্দিন। শনিবার রাতে ফাহিম সমকালকে বলেন, ‘হাতকড়া ও শিকল পরিয়ে আমাদের আনা হয়েছে। সিটে খুব কষ্ট করে বসেছিলাম। পাউরুটি, পানি ছাড়া কোনো খাবার দেয়নি। পানি ও পাউরুটি চাইলে নিয়ে আসত। কষ্ট করে খেয়েছি। টয়লেটে যাওয়ার কথা বললে অফিসার নিয়ে যেতেন। এর পর আবার হাতকড়া ও শিকল পরানো হতো। ফ্লাইটে আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। তাঁর প্রেশার বেড়ে যায়। কান্নাকাটি শুরু করে দেন। এরপর কিছু সময়ের জন্য হাতকড়া ও শিকল খুলে দেওয়া হয়েছিল। ফ্লাইটি ঢাকায় অবতরণের পর হাতকড়া ও শিকল খুলে যাত্রীদের নামানো হয়। প্রায় ৬০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। পাকিস্তানিদের নামানোর পর ফ্লাইট কাতার যায়। সেখান থেকে ঢাকায় আসে।’
ফাহিম আরও বলেন, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ঢোকার পর সেখানে তারা আটক হন। ২০২৪ সালের জুলাইয়ে প্রথমে তারা কানাডায় গিয়েছিলেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান সমকালকে বলেন, ইমিগ্রেশন আইন লঙ্ঘন ও অবৈধভাবে বসবাস করলে তাদের যে কোনো দেশ ফেরত পাঠাতে পারে। তবে হাতকড়া ও শিকল পরানো মানবাধিকার লঙ্ঘন। ৩৯ জনকে হাতকড়া ও শিকল পরানো হয়েছে। যারা অবর্ণনীয় কষ্টের অভিজ্ঞতার কথা বলেছেন। অনেকে বিমর্ষ ছিলেন।
শরিফুল হাসান আরও বলেন, আমরা যতটা জেনেছি, কেউ কেউ ঘরবাড়ি বিক্রি করেছেন, ধারদেনা করেন। কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অনিয়মিত পন্থায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর আশ্রয়প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের সেই আবেদন খারিজ করে দেয়। এরপর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।
ফেরত আসা একজন বলেন, ‘আমরা অপরাধী নই, আমরা তো আশ্রয় চেয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে আচরণ করা হয়েছে ভয়ংকর বন্দিদের মতো।’
ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, এর আগে যুক্তরাষ্ট্র থেকে যে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে, তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সে দেশের কর্তৃপক্ষ। তাদের কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগের বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয়। বাংলাদেশের অনুরোধে সাড়াও দিয়েছে যুক্তরাষ্ট্র।
গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়। এ নিয়ে প্রশ্ন তুলেছে অনেক মানবাধিকার প্রতিষ্ঠান।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
