এবার স্তন ক্যান্সার শনাক্ত করবে অন্তর্বাস!
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
বর্তমানে সারা বিশ্বের লক্ষ লক্ষ মহিলাদের কাছে স্তন ক্যান্সার একটি মারাত্মক আতঙ্কের নাম। ইদানীং চরিত্র বদলে বিপুল আগ্রাসী হয়ে উঠছে স্তন ক্যানসার।
স্তন ক্যান্সারের সবচেয়ে বড় ভয়ের দিক হল, এক বার সেরে যাওয়ার এক থেকে দু’বছরের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রেই এই রোগ আবার ফিরে আসছে রোগীর দেহে!
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর একটি সমীক্ষায় জানা গিয়েছে, প্রতি বছর প্রায় ১৩ লক্ষ ৮০ হাজার মানুষ নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হচ্ছেন এবং ৪ লক্ষ ৫৮ হাজার মানুষের মৃত্যু হচ্ছে এই রোগে।
হু-এর একটি সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রতি ২২ জন ভারতীয় মহিলাদের মধ্যে ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত। আর স্তন ক্যানসারে আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশেরই মৃত্যু হচ্ছে এই রোগে।
বর্তমানে ২৫-৩০ বছরের মহিলারাও আক্রান্ত হচ্ছেন স্তন ক্যানসারে। এ দিকে এই বয়সের মহিলাদের বিকিরণের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কায় ম্যামোগ্রাম টেস্টের পরামর্শ দেন না চিকিত্সকেরা।
ফলে বিপদ ক্রমশ বেড়েই চলেছে! তবে স্তন ক্যানসার শনাক্ত করার ক্ষেত্রে বিকল্প উপায় আবিষ্কার করেছেন একদল ভারতীয় বিজ্ঞানী।
কেরলের ত্রিচূড়ে অবস্থিত ‘সেন্টার ফর মেটেরিয়ালস ফর ইলেকট্রনিকস টেকনোলজি’ (সি-মেট) মহিলাদের জন্য একটি বিশেষ অন্তর্বাস বা ব্রা তৈরি করেছেন।
এই ব্রা-তে রয়েছে একটি সেন্সর যা স্তনে ক্যানসারে আক্রান্ত কোষকে শনাক্ত করতে সক্ষম। থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে এই সেন্সর ক্যানসারে আক্রান্ত কোষ শনাক্ত করবে।
সি-মেট-এর বিজ্ঞানীদের দাবি, এতে রেডিয়েশন বা বিকিরণের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়ার আশঙ্কা নেই। কারণ, ত্বকের তাপমাত্রার তারতম্য এ ক্ষেত্রে ক্যানসারে আক্রান্ত কোষ শনাক্ত করার কাজ করবে।
এই আবিষ্কারের জন্য সম্প্রতি রাষ্ট্রপতির থেকে ‘নারী শক্তি’ পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রকল্পের শীর্ষকর্তা এ সীমা। তিনি জানান, ২০১৪ সাল থেকে দীর্ঘ চার বছরের গবেষণার ফসল এই থার্মাল ইমেজিং সেন্সর যুক্ত ব্রা।
ইতিমধ্যেই মোট ৩১৭ জন পরীক্ষামূলক ভাবে এই ব্রা ব্যবহার করেছেন। এর মধ্যে ১১৭ জন স্তন ক্যানসারের রোগী। সি-মেট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, থার্মাল ইমেজিং সেন্সর যুক্ত এই বিশেষ ব্রা এর দাম ৪০০-৫০০ টাকা।
বাণিজ্যিকীকরণের পর এর দাম অনেকটাই কমবে বলে বিশ্বাস এ সীমার। সেন্সর যুক্ত এই বিশেষ ব্রা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে। আশা করা হচ্ছে পরবর্তী এক বছরের মধ্যেই এটি বাণিজ্যিক ভাবে দেশের সর্বত্র পাওয়া যাবে।
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- এটমী`র অথেনটিক পণ্য নিয়ে এল ভেলা কসমেসিউটিক্যালস
