এবার রূপগঞ্জের জয়রথও থামাবে শেখ জামাল?
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
আগের ম্যাচে দ্বিতীয় স্থানে প্রাইম ব্যাংককে মাটিতে নামিয়ে আনা শেখ জামাল কি এবার শীর্ষে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের জয়রথ থামিয়ে দেবে? লক্ষণ কিন্তু তেমনই। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে শীর্ষে থাকা রূপগঞ্জের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে নুরুল হাসান সোহানের দল।
আগে ব্যাট করা নাইম ইসলাম, শাহরিয়ার নাফিস, মুমিনুল হকদের রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতেই ১৭১ রানে অলআউট হয়ে গেছে। নাসির হোসেন, খালেদ আহমেদ, ইলিয়াস সানি ও তাইজুল ইসলামদের হিসেবি বোলিংয়ের বিপক্ষে কোনো জবাবই খুঁজে পায়নি টেবিল টপার রূপগঞ্জের নামী ব্যাটসম্যানরা।
টসে জিতে ব্যাট করতে নামা দলটির পক্ষে প্রতিরোধের দেয়াল দাঁড় করাতে পেরেছিলেন কেবল বাঁহাতি তরুণ ওপেনার নাঈম শেখ। অগ্রজ সতীর্থদের যাওয়া আসার মিছিলে একপ্রান্তে ঠায় দাঁড়িয়ে যান ১৯ বছর বয়সী এ যুবা। তুলে নেন চলতি আসরে নিজের পঞ্চম ফিফটি।
সঙ্গী ওপেনার মেহেদি মারুফ ১১ বলে ২, মুমিনুল হক ২৩ বলে ১৫, শাহরিয়ার নাফীস ২৫ বলে ১০ এবং অধিনায়ক নাইম ইসলাম ৪৮ বলে ১৯ রান করে আউট হলেও নাঈমের ব্যাট থেকে আসে ১১২ বলে ৫৮ রানের সংগ্রামী ইনিংস। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ ইনিংসে মাত্র ২টি চার মারেন নাঈম। বাকি রানগুলো নেন উইকেটের মাঝে দৌড়ে।
শেষদিকে রিশি ধাওয়ান ৩৫ বলে ২৩ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির আলি অনিক ২৬ বলে ১৭ রান করলে কোনোমতে দেড়শ পার হয় রূপগঞ্জের। আর ৮ নম্বরে নেমে মুক্তার আলি ইনিংসে একমাত্র ছক্কায় ১৩ বলে ১৫ রান করলে ৪৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে ১৭১ রান করতে সক্ষম হয় রূপগঞ্জ। তাদের হারাতে শেখ জামালের প্রয়োজন মাত্র ১৭২ রান।
শেখ জামালের পক্ষে বল হাতে একাই ৪ উইকেট নেন ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ। এছাড়া তাইজুল ইসলাম নেন ২ উইকেট। মাত্র ১ উইকেট নিলেও ১০ ওভারে মাত্র ১৬ রান খরচ করেন অফস্পিনিং অলরাউন্ডার নাসির হোসেন।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
