এবার মন্ত্রী চায় নারায়ণগঞ্জবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০১৯
আবারও ক্ষমতায় আরোহণ করেছে ম্যাজিক লেডি খ্যাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। আর তারই পথ ধরে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও সফলতা পেয়েছে দলটি।
শীতলক্ষ্যার কোল ঘেঁসা এই জেলার ৫টি আসনের মধ্যে ৩টিতে নৌকা ও ২টিতে লাঙ্গল প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেছে মহাজোটের প্রার্থীরা।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি দলীয় বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বিজয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান জয়ী হয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান জয়ী হয়েছেন।
আগামী কয়েকদিনের মধ্যেই গঠন করা হবে মন্ত্রিসভা। আর সে কারণেই এবার আলোচনায় চলে এসেছে নারায়ণগঞ্জ। এবারও কী মন্ত্রীসভায় থাকবে নারায়ণগঞ্জ নাকি বাদ পড়বে সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।
তবে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এবার তারা মন্ত্রী পাবেন। তাদের গাড়িতে লাগবে লাল-সবুজের পতাকা। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (আওয়ামী লীগ) সরকারের সময় (১৯৭৩ এর নির্বাচনে) এমপি হয়েছিল নারায়ণগঞ্জের ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহা। সত্তর দশকের শেষের দিকে জিয়াউর রহমানের (বিএনপি) শাসনামলে নারায়ণগঞ্জ থেকে এম এ সাত্তারকে পাটমন্ত্রী করা হয়।
আশির দশকে হুসেইন মুহাম্মদ এরশাদের (জাতীয় পাটি) শাসনামলে সোনারগাঁয়ের আ ন ম বাহাউল হককে উপমন্ত্রীর পদমর্যায় জেলা পরিষদের চেয়াম্যান করা হয়। প্রথম উপমন্ত্রীও পেল নারায়ণগঞ্জবাসী।
১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ থেকে আব্দুল মতিন চৌধুরীকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়। কিন্তু নারায়ণগঞ্জবাসীর কপালে মন্ত্রী জোটেনি।
২০১৪ সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জেলার পাঁচটি আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি ও তাদের শরিক জাতীয় পাটি দুটি আসনে এমপি নির্বাচিত হয়। কিন্তু মন্ত্রিসভায় স্থান নেই নারায়ণগঞ্জ জেলার।
মন্ত্রী হিসেবে কে সম্মান বয়ে আনবেন নারায়ণগঞ্জবাসীর জন্য? সে আলোচনা সর্বত্র। তবে আলোচনায় জানান দিয়েছেন, জেলার ২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
এর কারণ হিসেবে এলাকাবাসী জানান, তার হাতের ছোঁয়ায় আমরা স্বপ্ন দেখছি আধুনিক নারায়ণগঞ্জের। শীতলক্ষ্যার কোল ঘেঁষে এটা হবে বাংলার সিঙ্গাপুর। আর সে স্বপ্ন এগিয়ে নিতে আমরা বাবুকেই সামনে রাখি।
সরেজমিন দেখা গেছে, এলাকার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গত পাঁচ বছরে শিক্ষা খাতের অবকাঠামোর উন্নয়ন, অধিকাংশ ঘরে আবাসিক গ্যাস সরবরাহ, নির্মাণাধীন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ফলিত, পুষ্টি ও গবেষণা ইনস্টিটিউ, ফায়ার সার্ভিস স্টেশন, খাগকান্দা নদী-ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিয়েছেন জনদরদি এই নেতা। যার দীর্ঘমেয়াদি সুফল পাবে জনগণ। তার জনহিতকর কর্মকাণ্ডে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক ও সমাজহিতৈষীগণ সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে জনমত জরিপে আলহাজ নজরুল ইসলাম বাবু জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী। তার নেতৃত্বের জাদুর ছোঁয়ায় বদলে গেছে তার নিজ এলাকার গোটা দৃশ্যপট।
যেভাবে বেড়ে ওঠেন নজরুল ইসলাম বাবু
১৯৬৭ সালে আড়াইহাজার উপজেলার বাজবী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া বাবু দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮২ সালে এসএসসি, ১৯৮৪ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর জগন্নাথ কলেজ থেকে স্নাতক এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করেন।
ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে কারাবরণ করতে হয় তাকে। ১৯৯৪ সালে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি, ১৯৯৮ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নজরুল ইসলাম বাবু।
২১ আগস্ট গ্রেনেড হামলার শিকারও হয়েছিলেন নজরুল ইসলাম বাবু। সেখানে অল্পের জন্য বেঁচে যান তিনি। ২০০৮ ও ২০১৪ পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। আর এতেই পাল্টে যায় আড়াইহাজারবাসীর ভাগ্য।
সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক করা বাবু মন্ত্রী হয়ে নারায়ণগঞ্জকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন। তাছাড়া তার নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও সারা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এমনই প্রত্যাশা সবার।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
