এবার ভারত সফরে সৌদি যুবরাজ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯
পাকিস্তানের পর এবার ভারত সফরে এসেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি। এ সময়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান।
ভারতে সৌদি যুবরাজের এ সফরের মাধ্যমে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় আরো হবে বলে আশা করা হচ্ছে। এ সফরে বাণিজ্য ও সন্ত্রাসবাদ নিয়ে দু’দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে। পুলওয়ামা হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে সমঝোতা করার ঘোষণা দিয়েছে সৌদি।
পাকিস্তানে দু’দিনের সফর শেষে সোমবার নয়াদিল্লি পৌঁছানোর কথা ছিল যুবরাজ সালমানের। কিন্তু একবারে শেষ মুহূর্তে তিনি নয়াদিল্লি না এসে নিজ দেশে ফিরে যান।
বুধবার ভারতের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেখান থেকে তার চীনে সফর করার কথা রয়েছে। চীন সফরের মাধ্যমেই শেষ হবে তার এশিয়া সফর।
দিল্লি এবং রিয়াদের মধ্যে বিনিয়োগ, বিদ্যুৎ এবং আবাসন খাতে পাঁচটি সমঝোতা স্বারক স্বাক্ষরের কথা রয়েছে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টার মধ্যেই সৌদি প্রিন্সের পাকিস্তান সফরকে বিপত্তি হিসেবে দেখছে না ভারত। কারণ তার এই সফরের পরিকল্পনা কাশ্মীরের পুলওয়ামার হামলার আগেই গৃহীত হয়েছে।
এদিকে নয়াদিল্লিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে সরকারি প্রটোকল ভেঙেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাধারণত বিদেশি কোনো অতিথিকে স্বাগত জানাতে প্রধানমন্ত্রীর বিমানবন্দরে যাওয়ার কথা না, তার প্রতিনিধি হিসেবে কোনো কর্মকর্তা বা সরকারের কম গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রীর যাওয়ার কথা। কিন্তু মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি যুবরাজ নয়াদিল্লির বিমানবন্দরে পৌঁছলে সেখানে উপস্থিত মোদী তাকে স্বাগত জানান।
যুবরাজ বিমান থেকে নেমে আসার পর তাকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনায় বরণ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। “দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়,” টুইটারে দুই নেতার করমর্দনের একটি ছবি দিয়ে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভীশ কুমার। ‘প্রটোকল ভাঙার’ জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসাও করেছেন তিনি। বুধবার মোদীর সঙ্গে যুবরাজ মোহাম্মদের বৈঠকের কথা রয়েছে।
গেল বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ এক প্রাণঘাতী হামলার পর পাকিস্তানকে দায় দেয় ভারত। এ ঘটনা নিয়ে উত্তেজনা চলার মধ্যেই প্রতিবেশী দেশ দুটি সফরে এলেন সৌদি যুবরাজ। এই আঞ্চলিক উত্তেজনা তার এ সফরটিতে নতুন মাত্রা যুক্ত করেছে।
নিজেদের মধ্যে উত্তেজনা চললেও দুটি দেশই সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার জন্য মুখিয়ে আছে। এরইমধ্যে পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছেন যুবরাজ মোহাম্মদ। ভারতও বিনিয়োগ চুক্তির আশায় আছে।
সৌদি আরব, ভারতে অপরিশোধিত তেলের শীর্ষ যোগানদাতা দেশ। জ্বালানি খাত ছাড়াও দেশ দুটির সম্পর্ক আরো বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে।
দু'দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠায় দুই সরকার একমতও হয়েছে বলে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম ও ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, সফরে সৌদি যুবরাজ তাদের জাতীয় বিনিয়োগ ও অবকাঠামো তহবিলে প্রাথমিক বিনিয়োগের ঘোষণা দিবেন বলে প্রত্যাশা করছে ভারত। আপাতত সার্বভৌম এই তহবিল ভারতের বন্দর ও মহাসড়ক নির্মাণকাজে ব্যবহার করা হবে।
অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যুক্তরাষ্ট্র প্রবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হন। এই খুনের ঘটনাকে ঘিরে দেশ-বিদেশে প্রচণ্ড চাপে আছেন যুবরাজ সালমান। ওই ঘটনার পর দক্ষিণ ও পূর্ব এশিয়ায় এটিই তার প্রথম সফর।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
