এবার বার্সাকে রুখে দিল লিওন
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
ফেব্রুয়ারি মাসটা যেন অপয়া হয়ে এসেছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার জন্য। জানুয়ারির মাসের শেষদিন সেভিয়ার বিপক্ষে ৬-১ গোলে জেতার পর থেকে খেই হারিয়ে ফেলেছেন আর্নেস্ত ভালভার্দের শিষ্যরা।
চলতি মাসে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র একটিতে, তবে হারেনি কোনো ম্যাচ। ড্র হয়েছে বাকি চার ম্যাচ। যার শেষটি উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল রাউন্ডের প্রথম লেগের অলিম্পিক লিওনের বিপক্ষে।
লিওনের ঘরের মাঠ পার্ক অলিম্পিক লিওনেজে গোলশূন্য ড্র করেছেন লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা। যা কি না সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তাদের চতুর্থ ড্র।
সেভিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দেয়ার পর ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২, রিয়াল মাদ্রিদের সঙ্গে ১-১ এবং অ্যাটলেটিকো বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বার্সা। পরে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে ড্রয়ের বৃত্ত ভেঙেছিল স্পেনের অন্যতম সেরা ক্লাবটি।
কিন্তু এক ম্যাচ না যেতেই আবারও জয়বঞ্চিত বার্সেলোনা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও ফিনিশিংয়ের অভাবে গোলশূন্যই থাকতে হয়েছে লালিগার বর্তমান চ্যাম্পিয়নদের। গোটা ম্যাচেই হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছেন দলের মূল স্ট্রাইকার লুইস সুয়ারেজ।
এছাড়া গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি, ওসুমানে দেম্বেলে কিংবা ইভান রাকিটিচরা। মিডফিল্ডার সার্জিও বুসকেটস দুটি জোরালো শট করেও হতাশ হয়েছেন লিওনের জমাট রক্ষণের সামনে।
যে কারণে পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল দখল কিংবা ২৫টি গোলের আক্রমণ করেও জয়ীর বেশে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। উলটো হলুদ কার্ড দেখেছেন নেলসন সেমেদো এবং সার্জিও রবার্তো।
আগামী ১৪ই মার্চ শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে ক্যাম্প ন্যুতে লিওনকে স্বাগত জানাবে বার্সেলোনা। সে ম্যাচে জয়ব্যতীত কোনো পথ খোলা নেই ভালভার্দের শিষ্যদের সামনে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
