এবার ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন ব্যারিস্টার সুমন
প্রকাশিত: ১৭ জুন ২০১৯
ফেনীর মাদারাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম গ্রেফতার হয়েছে। নিজের পরিচয় লুকাতে দাড়ি-গোঁফ বড় করে কৌশলে আদালত চত্বরে যাওয়ার চেষ্টার সময় রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতের ভিডিও ছড়িয়ে দেওয়ায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে তিনিই এ মামলা করেছিলেন।
রোববার সুপ্রিম কোর্ট চত্বরে দাঁড়িয়ে তার ফেসবুক পেজে লাইভে এসে ব্যারিস্টার সুমন বলেন, সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেমকে শাহবাগ থেকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী তার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নুসরাত হত্যার এই আলোচিত মামলার অন্যতম আসামি মোয়াজ্জেম হোসেনের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করছি।
তিনি বলেন, আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ দিচ্ছি পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন), তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছেন। এখন আমরা তার জামিনের বিরোধিতা করবো।
একই সঙ্গে লাইভে তিনি দেশের সব অন্যায়ের প্রতি সবাইকে জেগে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, অন্যায় যেখানেই হোক, আপনি প্রতিবাদ করলে তা এক সময় বন্ধ হবেই। আমি সিলেটের মানুষ হয়েও ফেনীর ঘটনা নিয়ে প্রতিবাদ করছি।
এর আগে তিনি বলেছিলেন, ওসি মোয়াজ্জেম হোসেনকে ১৬ জুনের মধ্যে গ্রেফতার না করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে রিট আবেদন করবেন। তবে রিট আবেদন করার আগেই গ্রেফতার হলেন আলোচিত ওসি মোয়াজ্জেম হোসেন।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন জানান, ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বিষয়ে আগামীকাল (১৭ জুন, সোমবার) শুনানির দিন ধার্য রয়েছে।
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। তার দিন দশেক আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন ওই সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ওই ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গত ১৫ এপ্রিল বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর আদালতের নির্দেশে তা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির দু’দিন পর মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
